পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে পাইকগাছার এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শামুকপোতা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ী অরবিন্দু মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং পুশকৃত ৫ কেজি চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা এস এম শহিদুল্লাহ ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি