খুলনা প্রতিনিধি
খুলনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও এক শ্রমিক। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খালিশপুর এলাকার লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন নাজির (৩৫) ও সাদ্দাম (৩০)।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, শনিবার সকালে সাদ্দাম ও নাজির নগরীর খালিশপুর শিশুপার্ক এলাকার তাইজুল ইসলামের বাড়িতে কাজে যান। তারা দুপুরের দিকে সেপটিক ট্যাংকে নামেন। সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসীর খবরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস বলেন, দুপুরে তারা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের জন্য লাগানো কাঠ খোলার জন্য ভেতরে প্রবেশ করেন। সম্ভবত ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়।
ওসি আরও বলেন, তাদের সঙ্গে আরও একজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে সব জানা যাবে।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
