Author: admin

শেখ হাসিনা ছাড়াও মোদির শপথে থাকছেন যেসব বিদেশি নেতা

আন্তর্জাতিক ডেস্ক তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাল রোববার (৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার এই শপথ অনুষ্ঠানে ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করবেন মোদি। এই একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরাও শপথ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা রোববারের মধ্যে দিল্লিতে এসে পৌঁছাবেন। যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশগ্রহণ করবেন— শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।…

Read More
ঈদের আগে মসলার বাজার চড়া

জাহাঙ্গীর আলম পবিত্র ঈদুল আজহা ১৭ জুন। এ সময় সাধারণত প্রতিবছরই বাড়ে মসলার চাহিদা। এটিকে পূঁজি করেই বাজারে বাড়ছে মসলার দাম। অবশ্য আমদানি কম হওয়ার অজুহাতে বাজারে এলাচসহ বিভিন্ন মসলার দাম এখন লাগামহীন। এই পণ্য ছাড়াও প্রায় প্রতিটি পণ্যের দামই কমবেশি বাড়তি। যে কারণে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজার খরচ বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম-আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। শুক্রবার যশোর শহরের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরের বড় বাজারে পাইকারি দামে এলাচ প্রকার ভেদে কেজি ৩ হাজার ২শ থেকে ৪ হাজার ৫শ টাকা, জয়ত্রী ২ হাজার ৭শ থেকে ৩ হাজার টাকা, লবঙ্গ ১ হাজার ৬শ…

Read More

বিনোদন ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হেনস্থার শিকার হয়েছেন চন্ডীগড় বিমানবন্দরে। এক সিআইএসএফের নিরাপত্তাকর্মীর কাছে সর্বসমক্ষে চড় খেয়েছেন তিনি। বৃহস্পতিবারের (৬ জুন) এ ঘটনায় নতুন করে আলোচনায় কঙ্গনা রানাউত। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় বিষয়টি প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী ও নবনির্বাচিত সংসদ সদস্য। এ বিষয়ে কঙ্গনা বলেন, ‘আমি নিরাপদ আছি। সিকিউরিটি চেকিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। সেখানে আমার কাজ শেষ হওয়া পর্যন্ত ওই নারী অপেক্ষা করছিলেন যে, কখন আমি তার সামনে দিয়ে যাব। হঠাৎ পাশ থেকে আমার গালে চড় মারেন এবং গালি দিতে শুরু করেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, কেন তিনি এই…

Read More
শেখ হাসিনা ছাড়াও মোদির শপথে থাকছেন যেসব বিদেশি নেতা

আন্তর্জাতিক ডেস্ক এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রোববার (৯ জুন) শপথ নেবেন মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার (৮ জুন) শপথ নেবেন মোদী। কিন্তু এরপর জল্পনা ছড়ায় ৮ নয়, ৯ জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সে খবরই সত্যি হলো। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে এনডিএ জোটের সঙ্গে বৈঠক শুরু করে বিজেপি। জোটের মধ্যে চলতে থাকে আলোচনা। জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও…

Read More
এ বাজেট দুর্নীতিকে আরও উৎসাহিত করবে : মির্জা ফখরুল

ঢাকা অফিস ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও উৎসাহিত করবে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কীভাবে দুর্নীতি করা যাবে তার বাজেট। এখানে যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে, কারণ এখানে সহজে দুর্নীতি করা যায়। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘শহীদ রাষ্ট্রপতি জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি: বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূলভিত্তি’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। সরকার মিথ্যার ওপর টিকে আছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, যত পরিসংখ্যান দেখানো হয়…

Read More
বাজটে ঘিরে প্রশ্নবাণে জর্জরিত অর্থমন্ত্রী

ঢাকা অফিস দ্বাদশ জাতীয় সংসদের আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উত্থাপিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। রেওয়াজ অনুযায়ী সংসদে বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন করা হয়। প্রতিবারের ন্যায় এবারও অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেটোত্তর সংবাদ সম্মেলনে যোগ দেন আবুল হাসান মাহমুদ আলী। সাংবাদিকদের প্রশ্নে প্রাণবন্ত ছিল সংবাদ সম্মেলন। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে অর্থমন্ত্রীর বিরক্তি প্রকাশ ও প্রশ্নের অবমূল্যায়ন করা বক্তব্যে একাধিকবার হাস্যরসের সৃষ্টি হয় সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে অর্থমন্ত্রী বারবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দারস্থ হন। প্রথম থেকেই বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন শুনে বিরক্তবোধ…

Read More
নতুন দিনের আশায় ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আটলান্টিক পাড়ে চলছে ক্রিকেট উৎসব। এরই মধ্যে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১টি ম্যাচ। জমা পড়ছে কতশত গল্প। ক্রিকেট বিশ্ব যেমন রূপকথার সাক্ষী হচ্ছে, তেমনি আছে আপসেট কিংবা হাহাকারের গল্পও। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে এরই মধ্যে। ফেবারিট পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে বার্তা দিয়ে রেখেছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রও। ওদিকে, বিশ্বকাপের পিচ নিয়েও বিস্তর কথা হচ্ছে। তবে এতকিছুর মধ্যেও যেন এতদিন ছিল না একটা নাম, বাংলাদেশ। আগামীকাল (শনিবার) এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।…

Read More
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে খাদ্য মূল্য, সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলুর বীজ নষ্ট হয়ে গেছে, তো এই রকম অনেক কিছুই আছে। আমরা এখনও উৎপাদনমুখী হলে খাদ্যে কোনো দিন অভাব হবে না। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে। শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাজেটে এবার মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে উল্লেখ করে…

Read More
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  শাহরীন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কমিটিতে যবিপ্রবি প্রক্টর ড. হাফিজ উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও কমিটির অপর দুজন সদস্য হলেন শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তানভীর ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। উল্লেখ্য, গত সোমবার…

Read More
ঝিকরগাছায় সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসে দেশিয় ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা মধুমাস উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছার সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসে দেশিয় ফলের উৎসব করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কথা সাহিত্যিক মাসুমা মিমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হক। এসময়ে বক্তব্য দেন শিক্ষক রুমানা শারমিন, পারভিন আক্তার, রওশনারা শিখা, আবদুল্লাহ আল মামুন, সবুজ আকতার প্রমুখ। অধ্যক্ষ মাসুমা মিম বলেন, শিশুদেরকে দেশিয় ফল চেনানো এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্য ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবের ২১ প্রকার দেশিয় ফলের প্রদর্শন করা হয়।

Read More