আন্তর্জাতিক ডেস্ক ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভা সদস্য সোনিয়া গান্ধী, তার ছেলে ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১০ জুন) ভারতের নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে আজ সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার আগে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে নয়াদিল্লি সফর করছেন প্রধানমন্ত্রী। শনিবার (৮ জুন)…
Author: admin
ঢাকা অফিস সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে। নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে। রোববার (৯ জুন)…
ক্রীড়া ডেস্ক অপেক্ষার পালা শেষ। আর কিছুক্ষণ পরই বাইশগজের দ্বৈরথে নামছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ চূড়ায় থাকলেও খেলার মাঠে বলতে গেলে একতরফা রাজত্ব ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবারের দেখায় এখন পর্যন্ত মোটে একবার জিততে পেরেছে পাকিস্তান। বাকি ৬ বারই জিতেছে ভারত। এ ছাড়া টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় কেবল তিনটিতে। এ ছাড়া একটি ম্যাচ টাই হয়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই হয়েছিল ভারত ও পাকিস্তান ম্যাচ। পরে বোল আউটে ম্যাচ জিতে নেয় ভারত। মাঠের লড়াইয়ে তেমন উত্তেজনা না থাকলেও দুই বৈরী প্রতিবেশীর লড়াই…
ক্রীড়া ডেস্ক পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানান তিনি। ওই পোস্টে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেছেন সানিয়া মির্জা। পোস্টে সানিয়া জানান, তিনি এখন নিজেকে বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছেন। হজ শেষে আরো ভালো মানুষ হয়ে ফিরে আসার ইচ্ছা তার। তিনি বিনীতভাবে যে কোনো অন্যায় এবং ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। সানিয়া আশা করছেন, সৃষ্টিকর্তা তার প্রার্থনা কবুল করে তাকে বরকতময় পথে পরিচালিত করবেন। সানিয়া লিখেছেন, আমি খুবই ভাগ্যবান। নিজেকে ভীষণভাবে কৃতজ্ঞ মনে করছি। আমি সারাজীবনের এ যাত্রা শুরু করছি, আমাকে…
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা থানায় আটক আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে বিনাশর্তে ছেড়ে দেয়া এবং শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরির কথিত দুর্নীতির প্রতিবাদ এবং তাকে প্রত্যাহারের দাবিতে স্থানীয় জনতা রোববার বিকালে থানা ঘেরাও করলে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঝিনাইদহ সদর হাসাপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। শৈলকুপা শহর ও আশেপাশের এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মুস্তাক…
আন্তর্জাতিক ডেস্ক ব্রাজিলের রিও ডি জেনেরিওর তিনবারের সাবেক মেয়র সিজার মাইয়া ভুলক্রমে— টয়লেটে বসা অবস্থায় একটি অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গিয়েছিলেন। গত বুধবার এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওইদিন জুমে কাউন্সিল মেম্বারদের একটি বৈঠক চলছিল। তখন ভুল করে সেই জুম বৈঠকে তিনি লগইন করে যুক্ত হয়ে যান। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুলটি বুঝতে পারেন তিনি। কিন্তু এর আগেই বৈঠকে যুক্ত হওয়া অন্যান্যরা দেখতে পান সাবেক এই মেয়র টয়লেটে বসে আছেন। এরপর তিনি তাড়াহুড়া করে মোবাইলের ক্যামেরাটি নিজের মুখের দিকে নিয়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই অনলাইন বৈঠকটি সঞ্চালনা করছিলেন…
কল্যাণ ডেস্ক রাজধানীর কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে সহকর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল কাওসার আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। কাওসার উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর ছেলে। অবসরপ্রাপ্ত শিক্ষক হায়াত আলী ছেলের ঘটনার বিষয়ে আজ রোববার বেলা তিনটা পর্যন্ত কিছুই জানেন না। স্বামীর বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন কাওসারের স্ত্রী নিলুফা ইয়াসমিন। নিলুফার ভাষ্য, তাঁর স্বামীর ঘটনার বিষয়ে গতকাল শনিবার রাত তিনটার দিকে জানতে পারেন। ঢাকা থেকে আমজাদ হোসেন নামে পুলিশের এক কর্মকর্তা মুঠোফোনে বিষয়টি তাঁকে জানান। এ ঘটনা জানার পর তিনি তাঁর শ্বশুর হায়াত আলীকে জানাননি। তাঁর শ্বশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক…
কল্যাণ ডেস্ক কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের তদন্তে ২০ দিনের তল্লাশির পর দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, নেপাল থেকে আটক এই ঘটনায় অভিযুক্ত সিয়াম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব হাড়গোড় উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, উদ্ধার করা ওই হাড়গোড় মানুষের। তবে হাড় এমপি আনারেরই কি না, জানার জন্য করতে হবে ডিএনএ পরীক্ষা। সিআইডির তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আটক সিয়ামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার নির্দিষ্ট করা জায়গা থেকে হাড়গোড় উদ্ধার হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মানুষের হাড় রয়েছে বলে চিহ্নিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত জিরানগাছা…
ঢাকা অফিস হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ আগামী ৩০ জুনের মধ্যে বাতিল না করলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের একটি দল হাইকোর্টে এটর্নি জেনারেলের কাছে লিখিত স্মারকলিপি দিতে যান। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কলাভবন, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ…
ঢাকা অফিস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাঘব-বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেট করেছে সরকার। কারণ, রাগব-বোয়ালদের সঙ্গে ক্ষমতাসীনরাই জড়িত। শনিবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা (আওয়ামী লীগ) জনগণের কল্যাণে নয়, প্রতি মুহূর্তে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে। এ সময় এক ব্যক্তির অবদান ছাড়া অন্য কারও অবদান আওয়ামী লীগ স্বীকার করতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। কর দিয়ে কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা নাকি মাছের টোপ। মাছ ধরার…







