আন্তজার্তিক ডেস্ক মালয়েশিয়ায় শ্রমিকদের চাকরি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘এটা একটা বিষয় যা আমাদের সরকার দেখছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’ মালয়েশিয়ার সরকার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের জন্য পূর্বনির্ধারিত সময়সীমা [ডেডলাইন] ৩১ মে পুনর্বিবেচনা করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। ‘মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের বিষয়ে বাংলাদেশিদের জন্য কোনো সুখবর নেই… আমরা [মালয়েশিয়া] ডেডলাইনের মধ্যেই থাকব, কারণ আমাদের ১৫টি উৎসদেশ রয়েছে এবং আমরা সময়সীমার প্রয়োগে সঙ্গতি বজায় রাখতে চাই,’ বুধবার (৫ জুন) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের কাছে…
Author: admin
বিনোদন ডেস্ক নিষিদ্ধ সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন তেলুগু অভিনেত্রী হেমা। বেঙ্গালুরুতে রেভ পার্টিতে মেতেছিলেন তিনি, সেখান থেকেই ধরা পড়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার হেমাকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। অভিনেত্রীর রক্তের নমুনা সংগ্রহ করে বেঙ্গালুরু পুলিশ পরীক্ষার জন্য পাঠিয়েছিল। সেখানেই তার শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। গত ২২ মে বেঙ্গালুরু শহরের একটু দূরে নিরিবিলি স্থানে রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে ৮৬ জন ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় ছিল। কর্ণাটক পুলিশের মাদকবিরোধী বিভাগ এই অভিযান চালায়। হেমা ছাড়াও সেখানে ছিলেন আরও এক তেলুগু অভিনেত্রী, যার নাম আশা রয়। ওই পার্টিতে উপস্থিত সকলের রক্তের নমুনা…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বেলা ৪ টায়। বিভিন্ন কেন্দ্রের রেজাল্ট সংগ্রহ করে এখন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আপডেট জানানো হচ্ছে। পুরো কেন্দ্রের ফল পেতে আরো কিছু সময় অপেক্ষে করতে হবে। এদিকে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রের তথ্য সংগ্রহ করেছে। এতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বিজয়ী হয়েছেন বলে তার সমর্থকরা আনন্দ-উল্লাশ প্রকাশ করেছেন। সেক্ষেত্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ফাতেমা আনোয়ারের ঘোড়া প্রতীক। এবার যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে…
ঢাকা অফিস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, চতুর্থ ধাপে ৬০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোট পড়েছে ৩৩.৩৪ শতাংশ। বুধবার (৫ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি। সিইসি বলেন, আজকের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৫ হাজার ১৪৬টি কেন্দ্রে নির্বাচন হয়েছে। মোট ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮৮২ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তিন পদে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ হাজার ৮৯ কেন্দ্রের তথ্য পেয়েছি। এতে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ। তিনি আরও বলেন, বিভিন্ন অনিয়মের…
ঢাকা অফিস ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। চতুর্থ ধাপের তফসিলে ৬০ উপজেলায় ভোটগ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন (ইসি)। তিন পদে ৭২১ প্রার্থীর বিপরীতে ভোটার দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন। তিন পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ৬০ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৮২৫টি। ভোটকক্ষ রয়েছে প্রায় ৬১ হাজার। এই…
কল্যাণ ডেস্ক ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে। গণনার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড় বইতে থাকে। ঘাটালে শেষ হাসি হাসলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)। তিনি হারিয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হীরণ চ্যাটার্জিকে। এ নিয়ে টানা তৃতীয়বার সংসদ সদস্য হলেন দেব। অনুব্রত মণ্ডলবিহীন লালমাটির দেশ বীরভূমে জয় পেয়েছেন শতাব্দী রায়। চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন এ অভিনেত্রী। একবার বিধায়ক ও দু’বারের সংসদ সদস্য বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে। লোকসভা…
বিনোদন ডেস্ক অভিনয়ের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার রাজনীতির মঞ্চেও তার জয়জয়কার। তিনি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। হিমাচলে নিজের শহর মান্ডি থেকে এই বছর প্রার্থী হয়েছিলেন তিনি। জয়ের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, মান্ডির মানুষকে আমার ভালবাসা। আমি কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ। এই জয় সকলের। এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির। ভারতীয় জনতা পার্টির জয়। এই জয় সনাতন ধর্মের জয়! লোকসভার টিকিট হাতে পেয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমি আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ, মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, নরেন্দ্র মোদী জিকে বেছে নিয়েছেন। এর আগে ফলাফল প্রকাশের দিন সকালে বিরোধী দলনেতা বিক্রমাদিত্য সিংহকে কটাক্ষ করেন…
শাহারুল ইসলাম ফারদিন মধ্যরাতে শেষ হয়েছে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। নিয়মানুযায়ী ৩৬ ঘণ্টা আগে অর্থাৎ গতকাল রাত ১২টায় প্রচারণা শেষ হয়েছে। এবার ভোটের প্রতীক্ষা। আর মাত্র কয়েক ঘণ্টা পর অর্থাৎ আগামীকাল বুধবার সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। নির্বাচন অফিস সূত্র মতে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। সদর উপজেলা নির্বাচনে এবার মোট ২১৯টি ভোট কেন্দ্রে ১ হাজার ৭৫৬ কক্ষে ভোটগ্রহণ হবে। এতে দায়িত্ব পালন করবেন ২১৯ জন…
কল্যাণ ডেস্ক ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ছাত্র ওমর ফারুক সৌরভকে (২৪) নৃশংসভাবে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মেয়েকে বিয়ে করায় তার চাচা ইলিয়াস আলী শ্যালককে নিয়ে তাকে হত্যা করেন। পরে মরদেহ টুকরা টুকরা করে সেতুর ওপর থেকে সুতিয়া নদীতে ফেলে দেন। এ ঘটনায় প্রধান আসামি চাচাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন নিহতের চাচা জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত হাসেম আলীর ছেলে ইলিয়াছ আলী (৫৫), তার শ্যালক মৃত আক্তারুজ্জামানের ছেলে আহাদুজ্জামান ফারুক (৩০), ও মরদেহ বহনকারী গাড়ির চালক জেলার নান্দাইল উপজেলার মৃত মীর হোসেনের ছেলে আব্দুল হান্নান। মঙ্গলবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য…
ঢাকা অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের শিশুরাও পিছিয়ে থাকবে না। আধুনিক প্রযুক্তির জ্ঞান দিয়ে আমরা তাদের গড়ে তুলব। প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার ৯৯তম, শততম, ১০১তম, ১০২তম, ১০৩তম এবং ১০৪তম জন্মবার্ষিকীর প্রতিযোগিতার বিজয়ী ৩০৪ প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ২০০৮ সালে আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ব। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এখন আমাদের…









