Author: admin

বিয়ের ছয় দিনের মাথায় লাশ হলেৃ‘অফিস খরচ’ বলে প্রতিবন্ধীদের ভাতার টাকা কেটে নেওয়ার অভিযোগন মুসলিমা

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে আঙ্গুলের ছাপ নিয়ে নতুন প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতা দেওয়ার সময় অফিস খরচের কথা বলে ১ হাজার ৬০০ টাকা করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর পরামর্শে পরিষদের আউট সোর্সে কাজ করা দুই ব্যক্তি উপকারভোগী অন্তত ৩০ জনের কাছ থেকে এই টাকা হাতিয়েছেন বলে অভিযোগ। এদিকে প্রতিবন্ধী ভাতাভোগীদের কাছ থেকে আঙ্গুলের ছাপের নামে টাকা কেটে রাখার খবর জানতে পেরে স্থানীয় আমির হোসেন নামে এক যুবক মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর হাতে লাঞ্চিত হয়েছেন। এসময় চেয়ারম্যান ওই যুবকের ব্যবহৃত টার্চ ফোন ভেঙ্গে…

Read More
দাম বাড়তে পারে যেসব পণ্যের

ঢাকা অফিস অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছেন। এই বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানো হয়েছে। আবার অনেক পণ্যের শুল্ককর বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। বাজেটে যেসব শুল্ককর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে- দেশি ফ্রিজ-এসি দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয়, তার ৯০ শতাংশই দেশে উৎপাদিত। দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে, তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে। দেশি তৈরি ফ্রিজে ভ্যাট আড়াই শতাংশ বেড়ে সাড়ে ৭ শতাংশ হয়েছে। দেশে ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) উৎপাদনে ব্যবহৃত বিদেশি…

Read More
নিত্যপ্রয়োজনীয় ৩০টিসহ যেসব পণ্যের দাম কমছে

কল্যাণ ডেস্ক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশে উৎপাদনের স্বার্থে বেশকিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। নিত্যপ্রয়োজনীয় পণ্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত…

Read More
মুঠোফোনে কথা, ইন্টারনেটের খরচ বাড়ল

কল্যাণ ডেস্ক মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এটি আরও ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। মুঠোফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ—এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি…

Read More
মোদির শপথ পেছালো : শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

ঢাকা অফিস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।…

Read More
দ্বিগুণ ভোটে জয়ী মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের বাশিনুর নাহার। তার নিকটতম প্রার্থী কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম ৫৫ হাজার ০১৫ ভোট পেয়েছেন। এই উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ছাড়া এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাঁস প্রতীকের শিল্পী খাতুন ৩২ হাজার ১৫৮ ভোট পেয়েছেন।

Read More
বিজয়ী প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

কল্যাণ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী মিছিলে গুলিতে আয়াশ রহমান ইজাজ (২৩) নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আয়াশ রহমান ইজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার কর্মীরা বিজয় মিছিল বের করে। মিছিলটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সেখানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ হাসান আল ফারাবী…

Read More
সাংবাদিক পরিচয়দানকারী বহুলালোচিত প্রতারক নীরব ও শারমিন আটক

নিজস্ব প্রতিবেদক যশোরের পল্লীর কিসমত হৈবতপুর কেন্দ্র থেকে বহুলালোচিত প্রতারক সাংবাদিক পরিচয়দানকারী শামছুর রহমান নীরব ও শারমিন আরাকে আটক করেছে পুলিশ। তারা ওই ভোটকেন্দ্রসহ আরো কয়েকটি কেন্দ্রে ও তার আশেপাশে চলমান নির্বাচন নিয়ে নেতিবাচক ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করছিলেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মধ্যে কয়েক প্রার্থীর বিরুদ্ধে ও এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ৫ জুন দুপুরে জেলা পুলিশের পক্ষে ঘটনাস্থলে তাৎক্ষণিক ব্রিফিং করে বলা হয়েছে, ঝিনাইদহ এলাকার নির্বাচনী পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে ওই দুইজন চলে আসেন যশোর সদর বিভিন্ন ভোটকেন্দ্রে। তারা ভোটকেন্দ্রে দায়িত্বশীল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এবং ভোট গ্রহণে…

Read More
ঈদের নামাজের আগেই পশু কুরবানি দেয়া যাবে কি?

কল্যাণ ডেস্ক প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন মুসলিম ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার কুরবানি করা আবশ্যক। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর (কুরবানির পশু) গোশত ও রক্ত, বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এ জন্য যে তিনি তোমাদের হেদায়াত দান করেছেন, সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। (সুরা হজ, আয়াত ৩৭) অন্যদিকে, হাদিসে…

Read More
পিএসজির বিরুদ্ধে অভিযোগের পাহাড় এমবাপের, পেলেন জবাবও

স্পোর্টস ডেস্ক প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে কিলিয়ান এমবাপে আনুষ্ঠানিকভাবে এখন রিয়াল মাদ্রিদের। এরপরই নিজের সাত বছরের পুরোনো ঠিকানা পিএসজি নিয়ে অভিযোগের ঝুলি খুলে বসেছেন। লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের পর ক্লাবটিতে ‘অসুখী’ ছিলেন বলে জানিয়েছেন এই ফরাসি তারকাও। প্যারিসিয়ানরাও বসে নেই, তারা কড়া জবাব দিয়েছে এমবাপেকে। তাদের মতে– এই তারকা ফরোয়ার্ডের কোনো ক্লাসই নেই! ইউরোপীয়ন চ্যাম্পিয়নশিপে খেলতে ফ্রান্স জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন এমবাপে। তার আগে আজ (বুধবার) রাতে ফরাসিরা প্রীতি ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল হাজির হন ফ্রান্স অধিনায়ক এমবাপে। সেখানে তিনি নাম প্রকাশ না করে কিছু মানুষের জন্য পিএসজিতে অসুখী…

Read More