নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে মতবিনিময়কালে তিনি সদর উপজেলার বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, কিশোর গ্যাংয়ের গডফাদারকে প্রার্থী মনোনীত করে তার জয় নিশ্চিত করতে পক্ষে কাজ করছেন যশোরের একজন সংসদ সদস্য। আবার কোন কোন প্রার্থী কালো টাকার বান্ডিল নিয়ে কৌশলে ভোট কেনার মিশনে নেমেছেন। ফলে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট হবে কিনা সন্দেহ আছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা আরেক প্রার্থীর জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। তাকে জয়ী করতে ওই দুই নেতা যেন মরিয়া হয়ে উঠেছেন। তিনি…
Author: admin
নিজস্ব প্রতিবেদক যশোরে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন। জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকীতে সোমবার বিকেলে শহরের বিডিহলে যশোর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয়। আবার সংবাদপত্রগুলো সবকথা ছাপাতে পারে না, ছাপাতে ভয় পায়। তিনি আরো বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। উনার ভোট লাগে না, নির্র্বাচন লাগে না।…
মহেশপুর প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মহেশপুর থানা সূত্র মতে, গত ২ জুন সকালে মহেশপুর উপজেলা আঃলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে মোবাইলে হুমকি দেয়া হয়। বলা হয় ‘আমি ট্রাকের লোক বলে পচে গেছি, আজমপুর ইউনিয়ন নিয়ে তোকে যেন মাথা ঘামাতে না দেখি; মাথা ঘামালে সাইজ করে দিবো।’ তিনি (সাজ্জাদ) আরো বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির কণ্ঠস্বর আজমপুর গ্রামের শরিফুল ইসলামের মতো মনে হয়। এই বিষয়ে মহেশপুর থানা ওসি মাহব্বুব রহমান কাজলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মহেশপুর থানায় এই বিষয়ে একটি জিডি করা হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক স্বপ্নের পদ্মাসেতু দিয়ে দ্রুতই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। কিন্তু সুবিধা বঞ্চিত হতে যাচ্ছে যশোরবাসী। বর্তমানে যশোর স্টেশন হয়ে তিনটি ট্রেন ঢাকায় গেলেও পদ্মাসেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে। এতে ক্ষুব্ধ যশোরবাসী আন্দোলন শুরু করেছেন। সর্বশেষ সোমবার ৩ জুন সংবাদ সম্মেলন করেছে জনউদ্যোগ যশোর নামে একটি সংগঠন। তারা ৪ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো বেনাপোল-যশোর-ঢাকা রুটে ২টা ট্রেন চালু করা। দর্শনা-যশোর-ঢাকা রুটে ২টা এবং খুলনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকা রুটের ট্রেনটা বহাল রাখতে হবে। ট্রেনের সময়সূচি এমন করতে হবে যাতে যশোর থেকে ঢাকা প্রতিদিন অফিস করা যায়। আর আন্তঃনগর ট্রেনে সুলভ (সাধারণ) বগি, কৃষিপণ্য,…
নিজস্ব প্রতিবেদক যশোর সদরকে স্মার্ট উপজেলা বিনির্মাণে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। সোমবার প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সামনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচনী ইশতেহারে তিনি বলেন, আগামী ৫ জুনের নির্বাচনে তিনি জয়ী হলে একটি নলেজ পার্ক নির্মাণ করবেন। নলেজ ইজ পাওয়ার। যে পাওয়ার টেকসই উন্নয়নে অপরিহার্য। এজন্য উপজেলার অধীনে নলেজ পার্ক গড়ে তোলা হবে। যেখানে শিশু সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপযোগী বই ছাড়াও বাস্তব জ্ঞান অর্জনের জন্য নানা উপকরণ থাকবে, ইশতেহারে এসব উল্লেখ করে তিনি বলেন, সদরকে শ্রেষ্ঠ উপজেলা গড়তে আমার মেধা ও শ্রমের সর্বস্ব বিলিয়ে দেবো। এছাড়া, তার ইশতেহারে প্রতিটি ইউনিয়নে একটি করে শিশু…
ঢাকা অফিস ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান। সোমবার (৩ জুন) রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে এ মামলায় শিলাস্তি রহমানসহ তিনজনের আট দিনের এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য দুই আসামি হলেন— শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল…
বিনোদন ডেস্ক বলিউড সুপার স্টার সালমান খানকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে তোলপাড় ঘটনা ঘটিয়েছেন এক নারী ভক্ত। জানা গেছে, সালমানের পানভেলের ফার্মহাউজের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে ডাকতে থাকেন সেই নারী ভক্ত। এ নারী ভক্তের ডাকে সালমানকে যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। আর কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশকে খবর দেন। কিছুদিন আগেই সালমানের বাড়ির সামনে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তারপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন সালমান খান। গুলিকাণ্ডে গত ১ জুন আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে সালমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ এটাকে সালমানের বিরুদ্ধে নতুন…
আন্তর্জাতিক ডেস্ক সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোটের বিশ্ব রেকর্ড করেছে ভারত। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার এবং এই ভোটারদের প্রায় অর্ধেক— ৩১ কোটি ২০ লাখই নারী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার সোমবার রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিয়ে জানিয়েছেন এ তথ্য। তার দাবি, এবারের নির্বাচনে যতসংখ্যক ভোটার ভোট দিয়েছেন, বিশ্বের গণতান্ত্রিক নির্বাচনের ইতিহাসে এর আগে কোনো দেশের একটি নির্বাচনে এত ভোট পড়ার রেকর্ড নেই। সংবাদ সম্মেলনে রাজিব কুমার বলেন, ‘চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। এই ভোটারদের মধ্যে ৩১ কোটি ২০ লাখ…
ঢাকা অফিস ভোক্তা পর্যায়ে আবারও কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বিকাল ৩টায় বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো: নূরুল আমিন। আজ সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে। প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহণ, ছোট-বড় শিল্পকারখানাতে এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী, সাড়ে পাঁচ…
ক্রীড়া ডেস্ক বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন আজ চাইনিজ তাইপে ম্যাচের একাদশে নেই। সিনিয়র জাতীয় দলে সাবিনা ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে এমন ম্যাচ নেই বললেই চলে। সাবিনার পরিবর্তে আজ অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন সহ-অধিনায়ক শিউলী আজিম। নারী ফুটবল দলে নতুন কোচ বৃটিশ পিটার বাটলার। তার অধীনে শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। একাদশ নির্বাচনও ছিল আলোচনাময়। আজ দ্বিতীয় ম্যাচও একই অবস্থা। অধিনায়ক সাবিনা খাতুন একাদশের বাইরে রেখে দল সাজিয়েছেন। চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ এখনো সঠিক একাদশই গড়তে পারেনি৷ প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে কোচ চারটি পরিবর্তন এনেছেন৷ অধিনায়ক…









