Author: admin

দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের আলোর দেখা মিললেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ এর ঘরেই থাকছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ এর ঘরে এবং এই উপজেলার অন্যান্য স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে রয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে যেতে পারে। উত্তরাঞ্চলে দেখা দিতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এসব তথ্য জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলেন, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তিনি জানান, শুক্রবার সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

Read More

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে আগামী রবিবার থেকে। এদিন দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। ইমরান আহমেদ বলেন, মালয়েশিয়ায় চার বছর পর শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। রোববার এ বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কর্মী পাঠানোর বিষয়ে সম্প্রতি গ্রিসের সঙ্গে বাংলাদেশের একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গে কর্মী পাঠনোর বিষয়ে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বর্তমানে নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা…

Read More

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে গেলে খেলতে হয় অনেক বেশি শর্ট বল। তাই সেটির সঙ্গে মানিয়ে অভিনব পন্থায় নতুন মিশনে নেমেছেন ভারতের নারী ক্রিকেট দলের তরুণী ওপেনার শেফালি ভার্মা। সমস্যা দূর করতে পুরুষ দলের বিপক্ষে অনুশীলন শুরু করেছেন তিনি। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল শেফালির। দুই বছরের মধ্যেই বিশ্ব মঞ্চে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। ভারতের নারী দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে মিলে বিষ্ফোরক সূচনা এনে দিতে জুরি নেই শেফালির। কিন্তু শর্ট বলের বিপক্ষে আগে থেকেই দুর্বলতা রয়েছে তার। এই সমস্যা কাটিয়ে উঠতে গুরুগ্রামে নিজের কোচ আশ্বনি কুমারের অধীনে অনূর্ধ্ব-২৫ পুরুষ দলের অনুশীলনে…

Read More

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৭ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ ৫২ হাজার। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার…

Read More

২০২০ সালে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে বাংলাদেশে । এর পাশাপাশি সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন তদন্ত কার্যক্রম এবং গ্রেফতারের ঘটনাও বেড়েছে। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম (সিআরটি)’ নামের ওই রিপোর্টে মূলত বাংলাদেশের গত বছরের সন্ত্রাসবাদের চিত্র বিশ্লেষণ করে এসব মন্তব্য করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ রুখতে স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, গত বছর বাংলাদেশে সুনির্দিষ্ট তিনটি সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু…

Read More

অনলাইনে ডেস্ক: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে যে ৫০ হাজার অ্যাকাউন্টের ওপর নজরদারি করা হয়েছে, তাঁদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এ–সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিভিন্ন আড়ি পাতার সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকেরা প্রায় ১০০টি দেশের অধিকারকর্মী, ভিন্ন মতাদর্শের মানুষ ও সাংবাদিকদের নজরদারিতে রেখেছে। এখন এসব প্রতিষ্ঠানসংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও পেজগুলো সরিয়ে নিয়েছে মেটা। এরপর ১৭ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, যে সাতটি প্রতিষ্ঠানের আড়ি পাতার বা নজরদারির সফটওয়্যার এসব কাজে ব্যবহার করা হয়েছে, সেগুলো হলো ইসরায়েলের ব্ল্যাক কিউব, কবওয়েবস টেকনোলজিস, কগনাইট, ব্লুহোয়াক সিআই। এ ছাড়া রয়েছে ভারতের…

Read More

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। নিহতের নাম রহিমা খাতুন (৪২)। ঘটনার পর থেকে স্বামী মাছ ব্যাবসায়ী জাকির পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যশোর বেনাপোল থানার পুটখালি পশ্চিম পাড়ার মৃত জয়নাল গাজীর মেয়ে রহিমা। তিনি মহিলাদের কোরআন শিক্ষা দিতেন। রহিমা কজীপাড়ার গোলাম সরেয়ারের বাসায় ভাড়া থাকতেন। রহিমার বড় ভাই মশিয়ার রহমান জানান, গত সোমবারে রহিমা তার ভাইজির বিয়েতে যান সেখান থেকে ফিরে আসার পর আর কোন যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানা থেকে ফোন পেয়ে জানতে পারি রহিমার মরদেহ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে পাকিস্তানি এক কিশোরীর স্মিত হাসির চাহনি। যে হাসি আর চাহনি দিয়ে বেশ কয়েক মাস আগে নেটদুনিয়ায় হৃদয় জয় করে নিয়েছিল, সেই লাস্যময়ী পাকিস্তানি কিশোরী ফের ধরা দিল ক্যামেরায়। খবর ইন্ডিয়া টুডের। আগের বার ভাইরাল হয়েছিল যাযাবর কিশোরী আমিনা রেয়াজের রুটি তৈরির দৃশ্যে। এবার রান্না করতে করতেই ক্যামেরার দিকে এক ঝলক তাকানো। আর সেই সঙ্গে মন জয় করে নেওয়া স্মিত হাসি ছড়িয়ে দিতে দেখা গেল তাকে। কমলা রঙের দোপাট্টা আর কালো রঙের সালোয়ারে রান্না করছিল সে। যে হাসি দিয়ে নেটদুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিল, ঠিক একই ভাবে ধরা দিতে দেখা গেল তাকে। আমিনা রেয়াজ নামে…

Read More

বিনোদন ডেস্ক : ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের পর থেকেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ফের বলিউডে নানা গুঞ্জন। কবে বিয়ে হচ্ছে ? কোথায় বিয়ে হচ্ছে? তা জানতে আগ্রহী অনুরাগীরা। ঠিক এরই মাঝে আলিয়ার সঙ্গে বিয়ে নিয়ে বোমা ফাটালেন রণবীর কাপুর। বুধবার পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতেই জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে এসেই বিয়ে নিয়ে মুখ খোলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চের উপর আলিয়া ও আয়ানকে পাশে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কাপুর। আলিয়াকে কাছে টেনে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সংলাপ বলতেই…

Read More

কল্যাণ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বলে সম্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই দেশের অন্যতম নারী মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তারা আটক করে রেখেছে। তিনি এখন অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাজ্ঞাপনের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের সামনে এ কথা বলেন। ফখরুল সেখানে বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরং হারিয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, একটা নিরপেক্ষ…

Read More