১৯৭১ সাল। দেশজুড়ে চলছে পাকিস্তানী বাহিনীর অগ্নিবিভীষিকা। মুক্তিকামী বাঙালি শত্রুর বিরুদ্ধে শুরু করে এক অসম লড়াই। দীর্ঘ নয় মাসের যুদ্ধের দলিল সে সময়কার হাজারো আলোকচিত্র। দেশি আলোকচিত্রীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তজুড়ে ঘুরে বেড়িয়েছেন ভিনদেশি বেশ কয়েকজন খ্যাতনামা আলোকচিত্রী। তাদের ক্যামেরায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল।
Author: admin
কল্যাণ রিপোর্ট : জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ৫০ বছরের মাইলফলকে এসে উঠে দাঁড়াল বাংলাদেশ; নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথ নিল মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথবাক্য পাঠ করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে শপথবাক্য পড়ল গোটা দেশ। বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের সাথে যশোরের মানুষকেও এক যোগে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে এই শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু কন্যা। এ সময় প্রধানমন্ত্রীর পাশে…
সাজেদ রহমান কলকাতার কবি সুভাষ মুখোপাধ্যায় এসেছিলেন যশোর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ডিসেম্বরে যশোর মুক্ত হবার পর। ফিরে গিয়ে লেখেন আনন্দবাজার পত্রিকায়। যা প্রকাশ হয়েছিল ১৬ ডিসেম্বর। তাঁর লেখার অংশ বিশেষ। ‘আগের দিন রাতে মোমবাতির আলোয় সাতক্ষীরায় মুক্তিবাহিনীর ক্যাম্পে আমি জীবনানন্দ দাশের রুপসী বাংলা পড়ছিলাম। আমার মাথায় তখন একটা আইডিয়া ঘুরছিল। জীবনানন্দের বাংলাদেশ নিয়ে একটা ডকুমেন্টারি ছবি করার। ইমেজ ইন্ডিয়ার জ্যোতি রায় ছিলেন আমাদের সঙ্গে। আমার ইচ্ছের কথা বলায় জ্যোতি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। রাতে বসে বসে তাই আমি জীবনানন্দের কবিতা থেকে চিত্রকল্পের মালা গাঁথছিলাম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রুপ/খুঁজিতে যাই না আর, ..এই কথাগুলো পেরিয়ে আসবার পর…
কল্যাণ ডেস্ক : মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চড় মেরে ও অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্চিত করেছেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ। বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবং দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিল। এ সময়…
কল্যাণ ডেস্ক : বিজয়ের ৫০ বছরের মাইলফলকে এসে উঠে দাঁড়াল বাংলাদেশ; বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শপথ নিল মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫০তম বার্ষিকীতে জাতিকে শপথ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শহীদের রক্ত এ জাতি ‘বৃথা যেতে দেবে না’। বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের এই আয়োজনে এই শপথ অনুষ্ঠান যখন চলছিল, শেখ হাসিনার পাশে ছিলেন তার বোন, বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় প্রতিনিধিরা সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানে উপস্থিত…
একটি বিস্ময়ের প্রকাশ। একটি ইতিহাস। ৫০ বছরের বাংলাদেশ আজ পরিপূর্ণ সত্তার এক ভূখণ্ড। যেখানে দাঁড়িয়ে মানুষ স্বপ্ন বুনছে রোজ। বুনছে এগিয়ে যাওয়ার গল্প। এখানে বিভাজন আছে। ধর্ম-জাতিসত্তার প্রশ্নে হিংসাও আছে। দেশ-বিদেশের নানা ষড়যন্ত্রও বাঙালির চলার পথকে পিচ্ছিল করে তুলেছে বহুবার। তবু থেমে থাকেনি এখানকার স্বপ্নবাজ মানুষের অগ্রযাত্রা। রক্ত দিয়ে কেনা বাংলাদেশকে ঘামে-শ্রমে তিল তিল করে এগিয়ে নিয়ে যাচ্ছে মেহনতী মানুষ। সাবেক মন্ত্রিপরিষদ সচিব, অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক ড. আকবর আলি খান বলছিলেন, ‘বাঙালি জাতির প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে বারবার হেরেও ঘুরে দাঁড়ানো। এখানে রাজনীতিতে যত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা অন্য কোনো দেশ বা অঞ্চলে হয়নি। এরপরও আমাদের অর্জন কম নয়।’ স্বাধীনতাযুদ্ধে…
আজ মহান বিজয় দিবস । ৩০ লাখ গণমানুষের আত্মত্যাগ এবং দু’লাখ ৩৬ হাজার মা-বোনের নারীত্বের লাঞ্ছনার বিনিময়ে এই বিজয় অর্জিত হয়। জান মাল আর ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জনের দেশ পৃথিবীতে খুব কমই আছে। আমরা আমাদের মুখের ভাষাও প্রতিষ্ঠা করেছি রক্তের বিনিময়ে। এ দিক থেকে বাঙালি জাতি এক অনন্য বৈশিষ্ট্যের গর্বে গর্বিত। প্রতি বছর আমরা এ দিনটি পালন করি উৎসবমুখর পরিবেশে। বিজয় দিবসে আমাদের আনন্দের সাথে এক ধরনের বেদনাও মিশে থাকে। সে বেদনা মুক্তিযুদ্ধে আনেকের প্রিয়জন হারানোর বেদনা। এর সাথে মিশে থাকে এক ধরনের আহত গর্ব। তাই বিজয় দিবসের এই শুভক্ষণে আমাদের প্রত্যেককে এমন শপথ নিতে হবে যে, আমদের কোন কাজে…
সেবার নামে ব্যস্ত সময় পার! সালমান হাসান: বাল্য বিয়ে ও কিশোরী বয়সের সন্তান ধারণ সৃষ্টি করে অনাকাক্সিক্ষত স্বাস্থ্যঝুঁকির। প্রজননতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য সমস্যার কারণ কৈশোরকালীন মাতৃত্ব। এক্ষত্রে অপরিপক্ক ও মৃত সন্তান প্রসবের পাশাপাশি মাতৃমৃত্যুও ঘটে। আর এসব ঝুঁকি কমাতে সেবা ও পরামর্শ দেয় পরিবার কল্পনা অধিদফতর। অথচ যশোর পরিবার পরিকল্পনা অফিসের কাছে জেলার কিশোরকালীন মাতৃত্ব হারের কোন তথ্য নেই। যশোরে ৫দিন ব্যাপি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন হবে। আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই সেবা ও প্রচার সপ্তাহ পালন করবে জেলা পরিবার পরিকল্পনা অফিস। রোববার অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে…
যবিপ্রবির আলোচনা সভা কল্যাণ রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের অজানা অধ্যায়ের মনোমুগ্ধকর গল্প শোনালেন ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বুধবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধু সব সময় যে তিনটি শিক্ষামূলক গল্প বলতেন, সেটা তিনি ব্যাখ্যা করে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মুশতাকের বৈরিতা ছিল আজীবন জানিয়ে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, মাওলানা…
কল্যাণ রিপোর্ট: যশোর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। গতকাল প্রথম দিনে ১১টি ইউনিয়ন থেকে ৩ চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে রামনগর, চাঁচড়া, ফতেপুর ও কাশিমপুর ইউনিয়ন থেকে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা সেটি জানা যায়নি। এই ইউনিয়নগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এদিন এ সংক্রান্ত কোন তথ্য সরবরাহ করেননি। আগামী ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সদরের নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন যুবলীগ নেতা কেরামত আলী মোল্যা। এখান থেকে মেম্বার পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ নম্বর ওয়ার্ডের শরিফুল ইসলাম। উপশহর ইউনিয়ন থেকে…
