কল্যাণ রিপোর্ট: আজ মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছর। বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেয়ার দিন। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। এ বিজয় একদিনে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেই সব শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে…
Author: admin
বিজয়ের পথে অবিরাম কল্যাণ রিপোর্ট : আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর…
কল্যাণ ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সাত দিনের কম সময়ের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন। বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। অ্যান্টনি ব্লিঙ্কেন যখন আব্দুল মোমেনকে তাঁর মুঠোফোনে ফোন করেন, ওই সময় তিনি বঙ্গভবনে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে থাকাকালেই ফোনটি ধরেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী…
কল্যাণ ডেস্ক : এসিড ব্যাটারিচালিত সারাদেশের অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। পরে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে…
কল্যাণ ডেস্ক : চলমান সুসম্পর্ক বজায় রেখে একে অপরকে সহযোগিতার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছাতে চায় বাংলাদেশ ও ভারত। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতে এমন প্রত্যাশার কথা উঠে আসে। বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী-প্রতিমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ৫০ বছরের সুসম্পর্ক। আমরা ওনাকে (ভারতের রাষ্ট্রপতি) বলেছি, এ সুসম্পর্ক সোনালী অধ্যায়, এটা অন্যান্য দেশের জন্য উদাহরণ। কারণ আমরা অনেক বড় বড়…
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক সেলিম হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সকাল সোয়া ১০টার দিকে কুমারখালী উপজেলার বাঁশগ্রামের কবরস্থান থেকে লাশ তোলা হয়েছিল। লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য অধ্যাপক সেলিমের মরদেহ বেলা ১১টার দিকে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে। কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের তদারকিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বিশ্বাস, কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার। এর আগে গতকাল মঙ্গলবার…
ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বাদী হয়ে মানহানির অভিযোগে মামলা করেন। মামলার এজাহার সুত্র মতে, মোয়াজ্জেম হোসেন দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দিয়েছেন। মোয়াজ্জেম বিভিন্ন আক্রমণাত্মক ও বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছেন। আসামির বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও…
সাজেদ রহম: দৈনিক যুগান্তরের সাংবাদিক সুবোধ বসু ১৪ ডিসেম্বর যশোর থেকে একটি রিপোর্ট পাঠান। যা ওই পত্রিকায় প্রকাশিত হয় ১৫ ডিসেম্বর। রিপোর্টের শিরোনাম ছিল ‘যশোর শহরে আধাআধি লোক ফিরে এসেছে’। রিপোর্টটি ছিল এ রকম, ‘যশোর শহর ও তার আশেপাশের মানুষেরা যশোরে ফিরে আসা শুরু করেছে। ফলে যশোরের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। যশোর জেলার অস্থায়ী জেলা প্রশাসক ওয়ালিউল ইসলাম তার সদর কার্যালয়ে বসে আমাকে বলেন যে, শহরের শতকরা ৫০ ভাগ মানুষ ফিরে এসেছে। তিনি জানান আজ শতকরা ৬০ জন কর্মচারী হাজির ছিলেন। জেলার চারটি মহকুমা ও ২০টি থানা পুরোদমে কাজ শুরু করেছে। তিনি আশা করছেন বাংলাদেশ সরকারের নির্দেশ পেলেই দু-একদিনের…
শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা-শত্রুজিৎপুর সড়কের ধলহরা পাজারখোলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। ১৪ ডিসেম্বর সকাল ১১ টার দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে। নিহতরা হলেন, সদর উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম নবী ও বাবু বিশ্বাস। সদর থানা পুলিশ ও মগুরা ফায়র সার্ভিস যৌথভাবে হতাহতদের উদ্ধার করে ।
কল্যাণ রিপোর্ট মঙ্গলবার যশোরের কেশবপুরের টিটা বাজিতপুর গ্রামের আনছার আলীর ছেলে ভুক্তভোগী সেলিম রেজ বাদী হয়ে ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ ও হাত-পা এবং চোখ বেঁধে মারপিটের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলো কেশবপুর টিটা বাজিতপুর গ্রামের মাজিদ সরদারের ৪ ছেলে মনিরুজ্জামান মিলন, তরিকুল ইসলাম, তবিবুর রহমান, জাহাঙ্গীর সরদার, আব্দুল আজিজ সরদারের ছেলে শহিদুল ইসলাম, তরিকুল ইসলামের ছেলে তুহিন হোসেন, মহিউদ্দীনের ছেলে মাসুম, আকবর আলীর ছেলে মাসুম বিল্লাহ রিপন ও আকবর আলী। মামলার অভিযোগে জানা গেছে, সেলিম রেজা পল্লী বিদ্যুৎ সমিতির…
