Author: admin

এস এম মিজানুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি শ্যামনগরের ইটভাটায় চলছে শিশুশ্রম। হাঁড় ভাঙা খাটুনিতে নামমাত্র টাকায় ছয় মাসের জন্য বিক্রি হয়ে যাচ্ছে শিশুরা। ভাটা সরদাররা সামান্য টাকার বিনিময়ে শিশু শ্রমিকদের পিতার কাছ থেকে স্বাক্ষর করে নিচ্ছে স্ট্যাম্পে। স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে শিশুদেরকে দাসে পরিণত করছে ভাটা মালিকরা। হাঁড় ভাঙা খাটুনির পর চুক্তি শেষ হলেই ফিরবে নিজ ঘরে দেখবে পরিবারের মুখ। শ্যামনগর উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বলেন, শিশুশ্রম কোন কায়দায় বন্ধ করা সম্ভব নয়। শিশুশ্রম বন্ধের চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছি ইটভাটা সরদারদের কারণে। তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। প্রশাসন ও ভাটার সমিতিগুলো চেষ্টা করলেও সরদারদের লুকোচুরির কারণে…

Read More

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি সোমবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার দত্তনগর চার রাস্তার মোড় থেকে ফেনসিডিল ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গুড়দাহ-দত্তনগর সড়কের চার রাস্তার মোড় থেকে রাখালভোগা গ্রামের মহাসিন আলী (২৬) এবং কোটচাঁদপুর উপজেলার হরিনদীয়া গ্রামের নয়ন রহমানকে (২৫) ১৫৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় বহনকারী একটি ট্রাকও আটক করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি অসময়ের বৃষ্টিতে মাড়াই মৌসুমের উদ্বোধন নিয়ে শঙ্কার মুখে পড়েছে মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত দিনে উদ্বোধন হচ্ছে না। চলতি মাসের ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে মাঠঘাট তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবারকগঞ্জ চিনিকল এলাকার আখক্ষেত। এখনো অধিকাংশ ক্ষেত পানির নিচে রয়েছে। যেসব জমি থেকে পানি সরে গেছে সেসব জমির মাটিও নরম রয়েছে। ফলে আগামি ২৪ ডিসেম্বর নির্ধারিত দিনে মিলটি উদ্বোধন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আখচাষিদের দাবি, পানিতে তলিয়ে থাকা ক্ষেত থেকে আখ কাটা হলে পরবর্তী বছরে মুড়ি রাখা যাবে না। ফলে চরম ক্ষতিগ্রস্ত হবে কৃষক। অন্যদিকে আখ পরিবহনের জন্য রাস্তা উপযোগী না হওয়া মিলে…

Read More

সংবাদ সম্মেলনে হাফিজ ফ্লাওয়ার মিল মালিকের অভিযোগ ঝিনাইদহ প্রতিনিধি মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক জাল স্বাক্ষরে গত ৩০ মাসে ১০৫৬ মেট্রিক টন গম জাল স্বাক্ষরে তুলে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কান্না জড়িত কন্ঠে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর বাজারের হাফিজ ফ্লাওয়ার মিলের মালিক হাফিজুর রহমান। গমের কেজি প্রতি ছয় টাকা হারে ঘুষ না দেয়ায় মিলের লাইসেন্স আটকে রেখে নানাভাবে জীবননাশের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়া হয়েছে। এছাড়া নানা মিথ্যা অভিযোগ তৈরি করে আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। বর্তমানে…

Read More

কল্যাণ রিপোর্ট ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন। বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, শোকমিছিল, মসজিদে বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে যশোর শহরের শংকরপুর বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান,…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরে ১৬ বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। মঙ্গলবার জেলা কার্যালয় চত্বরে রহুল হক খোকা মঞ্চে সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এ সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানে যুদ্ধদিনের নানা ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সন্মাননা অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান মজনু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। সন্মাননা প্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধারা হলেন, অ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়াজী, উদীচীর উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টু, অ্যাডভোকেট রবিউল আলম, দৈনিক কল্যাণ…

Read More

নিজস্ব প্রতিবেদক বিজয় দিবস উপলক্ষে গত তিনদিনে গদখালী ফুল বাজারে সোয়া কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। চাহিদা বেশি থাকায় পূর্বের বাজার দর থেকে বেশি দামে ফুল বিক্রি হয়েছে। সরেজমিনে জানা গেছে, গদখালী ফুল বাজারে বিজয় দিবস উপলক্ষে গত তিনদিনে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে গাঁদাফুল। বাজারে এ গাঁদা ফুল বিক্রি হয়েছে ৮০০- ৯০০ টাকা হাজার। যা পূর্বের দাম ছিল দেড় থেকে ২৫০-৩০০ টাকা হাজার। গোলাপ বিক্রি হয়েছে ৪-৬ টাকা, যা পূর্বে ছিল দেড় থেকে ২ টাকা। রজনীগন্ধার প্রতি স্টিক বিক্রি হয়েছে সাড়ে ৮-১০ টাকা, যা পূর্বে ছিল ৭-৮ টাকা। গ্লাডিউলাস রঙ্গিন বিক্রি হয়েছে ৬-১৫ টাকা, যা পূর্বে ছিল ৩-৬ টাকা।…

Read More

ক্রীড়া ডেস্ক : গুঞ্জন ছিলই। এবার তা বাস্তব হতে পারে। কাতালান সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে, আজ বুধবার অবসরের ঘোষণা দেবেন আগুয়েরো। হার্ট সমস্যার কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন আগুয়েরো। বার্সার হয়ে প্রথম ম্যাচে ৪১ মিনিট পর মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। সেই ঘটনার জেরেই অবসর নিচ্ছেন তিনি। নভেম্বর মাসে এক বিবৃতিতে বার্সার তরফে জানানো হয়েছিল, আগুয়েরোর এখন চিকিৎসা চলছে। ডঃ জোসেফ ব্রুগাডার অধীনে আছেন তিনি। প্রথম ম্যাচে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই আগুয়েরোর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা কথা বলা হচ্ছিল। প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, আগুয়েরোর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তিন মাস মাঠে নামতে পারবেন না…

Read More

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার কলকাতার বিপ্লবী এক নারীর ভূমিকায় যাবে যাবে। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ নামের নতুন এক ছবিতে এই ভূমিকায় দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত হতে জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছবিটি করছেন বলে নিশ্চিত করেন। জয়া বলেন, সৌকর্য খুবই মেধাবী নির্মাতা। এর আগেও তার নির্দেশনায় ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ অভিনয় করেছি। এবার করতে যাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত কালান্তরে। ছবিটির জন্য সম্প্রতি কলকাতায় এসেছে। এখন ছবিটির জন্যই যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বঙ্গভঙ্গ। ১৯০৫ সালে ব্রিটিশ শাসকদের বঙ্গভঙ্গের প্রস্তাব প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেকে। সেই…

Read More

ডেস্ক রিপোর্ট: ইদানিং যে দুটো শব্দ প্রচুর শোনা যায় তা হলো – জলবায়ু পরিবর্তন। বিষয়টি আসলে কী? কোনও একটি জায়গায় বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড়-পড়তা ধরন, তাকেই বলা হয় জলবায়ু। আবহাওয়ার সেই চেনাজানা ধরন বদলে যাওয়াকেই বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন। পৃথিবী গরম হয়ে পড়ছে এবং তার ফলে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়ার বহুদিনের চেনাজানা আচরণ। জলবায়ু পরিবর্তনের পরিণতি কী? মানুষ – প্রথমে মানুষ অর্থাৎ আমাদের জন্য এই পরিবর্তনের অর্থ কী? বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর এই পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে। খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে। কোনো কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়বে, এবং সেই…

Read More