Author: admin

কল্যাণ রিপোর্ট যশোরের বেনাপোলের বহুলালোচিত ৯ টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ আটক ইউপি সদস্য হাবিব বিশ্বাসকে খালাস দিয়েছেন স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক। মঙ্গলবার স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ আদেশ দিয়েছে। হাবিব বেনাপোল পুটখালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়। মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৩১ আগস্ট দুপুরে ইউপি সদস্য হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্যে থেকে ৯ টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব যশোরের পরিদর্শক অহিদুল ইসলাম…

Read More

কল্যাণ রিপোর্ট মাদক, চোরাচালান ও চেক ডিজঅনারের ৫০ মামলার রায় ঘোষণা করেছে একটি আদালত। রায়ে ৩১ মামলায় ৩২ আসামিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৯ মামলার ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার যুগ্ম দায়রা জজ ২য় ও স্পেশাল ট্রাইব্যুনাল ৭ এর বিচারক শিমুল কুমার বিশ্বাস আলাদা আলাদা রায়ে এ সাজা ও খালাস দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন প্রবেশনে মুক্তি ও ১ জন কারাগারে আটক আছে। বাকি সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে। এপিপি অ্যাডভোকেট লতিফা ইয়াসমীন (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, চোরাচালান দমন আইনের মামলার মধ্যে ফেনসিডিল চোরাচালান মামলায় বেনাপোলের কাগমারী গ্রামের আকরাম…

Read More

বেনাপোল (যশোর) প্রতিনিধি : সোমবার বিকাল থেকে ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসায় দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আবারও ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াত শুরু হয়েছে। এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ব্যবসায়িক ও স্টুডেন্ট ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। তবে মেডিক্যাল ভিসায় যাতায়াত সচল ছিল। করোনার নতুন ধরন ওমিক্রণ সংক্রমণ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেনাপোল স্থলবন্দর। ভারত থেকে করোনার উপসর্গ নিয়ে ফিরলে তাকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পর করোনা নেগেটিভ হলে ঘরে ফেরার অনুমতি মিলছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা…

Read More

বাগেরহাট জেলা প্রতিনিধি : সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে বাড়িতে চুরি করতে এসে চোর গৃহবধূকে (২৩) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর পরিবারের দাবি, ধর্ষণের পর বাড়িতে থাকা ৪৭ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় চুরি ও ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সজল মল্লিক (২৫)। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। ওই গৃহবধূর স্বামী নৈশপ্রহরীর কাজ করেন। তাদের এক শিশুসন্তান আছে। ওই গৃহবধূর স্বামী সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতের খাবার খেয়ে তিনি নৈশপ্রহরীর কাজে চলে যান। পরে তার স্ত্রী শিশুসন্তানকে…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ছেলের মৃত্যুতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন ওই চেয়ারম্যান প্রার্থী। থানায় লিখিত অভিযোগও দেয়া হয়েছে। সাতবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন শামছুন্নাহার। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। গতকাল সোমবার রাতে তার ছেলে মনিরুজ্জামান মিন্টুর (৩৫) মৃত্যু হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামছুর দফদার। তিনিও উপজেলা আওয়ামী লীগের সদস্য। ঘটনার বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দীন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা…

Read More

বেনাপোল (যশোর) প্রতিনিধি শার্শা উপজেলার বাহাদুরপুর থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ এসকেন্দার আলী (৪৫) নামে এক জনকে আটক করা হয়েছে। সে যশোর আর.এন রোডের বাসিন্দা। এ ঘটনায় পোর্ট থানায় মাদক মামলা দায়ের করেছে পুলিশ।

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের দেয়াড়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলীর বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মতবিনিময় সভা থেকে নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেয়া হবে না। যারা পানি ঘোলা করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। ষড়যন্ত্রকারীদের কোনভাবেই সফল হতে দেয়া হবে না। আওয়ামী লীগকে শাক্তি করতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের নৌকার পতাকাতলে আসতে হবে।…

Read More

কৃষি প্রণোদনার জন্য সুপারিশ জেমস রহিম রানা অসময়ের বৃষ্টিতে যশোরে ১৭০ কোটি টাকার ফসলহানী হয়েছে। পানিতে তলিয়ে পচে ১১ হাজার ৩১৪ হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পূণ বিনষ্ট হয়েছে। এতে চাষিরা এই বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। জেলার কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্থ চাষিদের তালিকা করে তাদের কৃষি প্রণোদনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অকাল বৃষ্টিপাতে আমন ধান, আলু, সবজিসহ অন্যান্য রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও অনেক ক্ষেত থেকে পানি সরেনি। সেখানে আবাদকৃত রসুন, মরিচ, পেঁয়াজ, সরিষা, গম ও আলু পচে নষ্ট হচ্ছে। জেলার কৃষি বিভাগ সূত্র জানায়, তিনদিনের টানা বর্ষণে ১ লাখ ৩০ হাজার কৃষক…

Read More

শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শার কন্যাদহ গ্রামে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল তামিম ইকবাল নামে ৪ বছরের এক শিশুর। মঙ্গলবার সকালে রামপুর-কন্যাদহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি কন্যাদহ গ্রামের কোরবান আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে তামিম ও তার বড় ভাই বাধন সাইকেলে করে কন্যাদহ গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে কন্যাদহ বাজারে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Read More

কল্যাণ রিপোর্ট বাংলাদেশে গণহত্যার দায়ে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর জেলায় মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থার সভাপতি শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসানের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনা করেন যুদ্ধকালীন বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাইদ…

Read More