শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইউএফও সংক্রান্ত যে নথি প্রকাশ করে, সেখানে তারা এ কথা জানিয়েছে। নথিতে বলা হয়েছে, পর্যাপ্ত তথ্যউপাত্ত না থাকায় প্রতিরক্ষা ও গোয়েন্দা বিশেষজ্ঞরা সামরিক বাহিনীর বৈমানিকদের পর্যবেক্ষণে ধরা পড়া এইসব রহস্যজনক উড়ন্ত বস্তু সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে, এগুলো আদৌ পৃথিবীর কোনো উন্নততর প্রযুক্তি, নাকি বায়ুমণ্ডলে বিচরণ করা বা পৃথিবীর বাইরের কোনো কিছু। রয়টার্স জানিয়েছে, কংগ্রেসের কাছে জমা দেওয়া এবং জনসমক্ষে প্রকাশ করা এই প্রতিবেদনে ২০০৪ সাল থেকে ১৪৪টি পর্যবেক্ষণের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেগুলোকে সরকারি ভাষ্যে ‘অজ্ঞাত আকাশমণ্ডলীয় ঘটনাবলী’ বা ইউএপি হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বে থাকা ইউএপি…
Author: admin
ব্রিটিশ প্রতিষ্ঠান রোলস-রয়েস সম্প্রতি একটি বৈদ্যুতিক বিমান তৈরি করেছে যা গতির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। তারা এর নাম দিয়েছে স্পিরিট অব ইনোভেশন। রোলস-রয়েস বলছে, পরীক্ষামূলক উড়ানের সময় বিমানটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬২৩ কিলোমিটার। সম্পূর্ণ ব্যাটারি-চালিত এই বিমানের দ্রুত গতিতে সফল উড্ডয়নের পর ইলেকট্রিক এভিয়েশন নিয়ে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে। বর্তমানে যেসব বিমান চলাচল করে সেগুলোতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় যার ফলে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ ঘটে – যা বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে ওঠার একটি কারণ। যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার একজন বিজ্ঞানী ড. তানভীর ফারুক – যিনি বিমান উড্ডয়নের প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন – তিনি বলছেন, স্পিরিট অব…
বৈশ্বিক শীর্ষস্থানীয় স্মার্টফোন কোম্পানি শাওমি রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশে তাদের প্রথম স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোন রেডমি ৯এ উন্মোচন করেছে। রেডমি ৯এ ফোনটির উন্মোচনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ পথে পা রাখল প্রতিষ্ঠানটি। বাংলাদেশে গত অক্টোবরে শাওমি তাদের ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের ঘোষণা দেয়। গাজীপুরে অবস্থিত কারখানায় প্রতিবছর অন্তত ৩০ লাখ স্মার্টফোন উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করে দেশের বাজারে স্মার্টফোন আনার দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে শাওমি। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা যখন থেকে বাংলাদেশে কাজ শুরু করেছি, আমাদের লক্ষ্য ছিল প্রিমিয়াম স্টাইল, অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের ডিভাইস সরবরাহ করা। বাংলাদেশের প্রবৃদ্ধির প্রতিশ্রুবদ্ধ শাওমি এখন এসব ডিভাইস স্থানীয়ভাবেই উৎপাদন…
ডেস্ক রিপোর্ট: প্রযুক্তিবলতে কোন একটি প্রজাতির বিভিন্ন যন্ত্র এবং প্রাকৃতিক উপদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞানকে বোঝায়। নিজের প্রাকৃতিক পরিবেশের সাথে প্রজাতিটি কেমন খাপ খাওয়াতে পারছে এবং তাকে কিভাবে ব্যবহার করছে তাও নির্ধারণ করে প্রযুক্তি। মানব সমাজে প্রযুক্তি হল বিজ্ঞান এবং প্রকৌশলের একটি আবশ্যিক ফলাফল। অবশ্য অনেক প্রাযুক্তিক উদ্ভাবন থেকেই আবার বিজ্ঞান ও প্রকৌশলের অনেক জ্ঞানের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞায় বলা যায়, “প্রযুক্তি হল কিছু প্রায়োগিক কৌশল যা মানুষ তার প্রতিবেশের উন্নয়নকার্যে ব্যবহার করে।” যেকোন যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে জ্ঞান এবং তা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতারকেও প্রযুক্তি বলা হয়। প্রযুক্তি নিয়ে বেশ কিছু কুসংস্কার বা ভুল ধারণা আমরা…
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় আদালত সংগঠনটির কেন্দ্রীয় দুই নেত্রীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শামসুন নাহার হল শাখা (মেয়াদোত্তীর্ণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন। বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল জাহিদ ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত…
ডেস্ক রিপোর্ট: মারুতি সুজুকি ভারতে পাঁচ দরজার এসইউভি (SUV) Jimny লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। মারুতি সুজুকি ২০২০ অটো এক্সপোতে তিন দরজার জিমনি দেখিয়েছিল। ভারতের বৃহত্তম এই গাড়ি নির্মাতা সংস্থা পণ্যের মূল্যের কারণে ভারতে জিমনির তিন দরজার সংস্করণ চালু করতে চায়নি। ভারতে এই SUV কিনতে চাওয়া ক্রেতাদের জন্য আশা জাগিয়ে সুজুকি পাঁচ দরজার জিমনি বিক্রির পরিকল্পনা করেছে। এই পাঁচ দরজার জিমনি লম্বায় চার মিটারের কম হবে। তিন দরজার জিমনির তুলনায় ৩০০ মিলিমিটার বৃদ্ধি পাবে এই মাপ। জিমনির সামগ্রিক দৈর্ঘ্য ভিটারা ব্রেজার (Vitara Brezza) তুলনায় কম হলেও, ছোট ইঞ্জিন হুড এবং ডিজাইনের কারণে জিমনির হুইলবেস বড় হবে। মারুতি সুজুকি জিমনিতে থাকবে SHVS…
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ব্রেনফোর্ডের ম্যাচ। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি স্থগিত করে দেওয়া হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু শহরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ কারণে ইপিএল কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিতের আহ্বান জানায় ম্যানইউ। সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -বিসিবি এর আগে নিজেদের অনুশীলন স্থগিত করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রিমিয়ার লিগের অন্তত ৪২ জন খেলোয়াড় ও স্টাফের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট : শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে এই হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। বিএসএমএমইউ উপাচার্য শরফুদ্দিন জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে তিনি এসেছিলেন। কর্মরত চিকিৎসকরা বলেছেন আপনি আমাদের…
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত ৩ নারী ক্রিকেট দলের খেলোয়ারদের রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। অপরজন আক্রান্ত ডেল্টায়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নিয়াতুজ্জামান। তিনি জানান, তিন নারী ক্রিকেটারকে আজ মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে এর মানে এই নয় যে, তাদের অবস্থা খুবই খারাপ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র তাদের অবজারভেশনে রাখার জন্য হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ…
২ সপ্তাহের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ সালমান হাসান পেঁয়াজ যেন এখন লাটসাহেব। দামের বড্ড ঝাঁঝ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যশোরে পেঁয়াজের দাম কেজিতে একলাফে ২০ টাকা বেড়েছে। একেক কেজি দেশি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে স্বল্প আয়ের মানুষের এখন তার নাগাল পাওয়াই ভার। পণ্য মূল্যের উর্ধগতিতে নাকাল ভোক্তাদের তার একার দামের ‘নজরানা’ দিতে গিয়েই পকেট হচ্ছে গড়ের মাঠ। গত ১০-১২ দিন ধরে চলছে পেঁয়াজের এই উর্ধমুখি প্রবণতা। ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হওয়া পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে দাঁড়ায় ৬০ টাকায়। দিনকয়েক আগেও দাম ছিলো ৭০ টাকা। এখন সেটি বেড়ে হয়েছে ৯০ টাকা। শুক্রবার যশোর শহরের সবকটি বাজারে পেঁয়াজের এই উচ্চদাম লক্ষ্য…