কল্যাণ রিপোর্ট: চাঁদার দাবিতে যশোর সদরের নিচিন্তপুর গ্রামের ড্রাগন চাষি হাফিজুরকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন হাফিজুরের পিতা হাশেম আলী। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলো সদরের তীরের হাট গ্রামের কাওছারের দুই ছেলে বজলু ও ফজলু, বজলুর দুই ছেলে বিজয়, রিয়াজ, নজরুলের তিন ছেলে জাহিদ, ইয়াসিন, জাকির এবং গিয়াস উদ্দিনের ছেলে মাহবুব। মামলার অভিযোগে জানা গেছে, বাদী ও আসামিরা একই মাঠে চাষাবাদ করেন। হাশেম আলী তার জমিতে এবার ড্রাগনের চাষ করছেন। আসামিরা ড্রাগন চাষে বাধা দিয়ে ১ লাখ টাকা চাঁদা…
Author: admin
কল্যাণ রিপোর্ট: গতকাল সোমবার যশোর স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে সোনা চোরাচালান মামলায় দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। একই রায়ে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় দুইজনকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত দিলীপ বিশ্বাস বেনাপোলের ৩ নম্বর ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বিমল কুমার রায়। মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ৪৯/ই কোম্পানি ঘিবা বিজিবি রাত ১১ টার দিকে এক ব্যক্তিকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায়…
বহন ক্ষমতার বাইরে বরাদ্দ ব্যয় ১৬ কোটি টাকা খরচ করেও কাজে আসছে না সালমান হাসান নির্মাণ শেষের দুই বছর পরও চালু হয়নি যশোরের চাঁচড়ার মৎস্য পোনা বিক্রয় কেন্দ্রটি। প্রকৃত চাষি ও ব্যবসায়ীরা বরাদ্দ না পাওয়ায় এটি চালু হচ্ছে না। ফলে ১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত কেন্দ্রটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় পরিণত হয়েছে মাদকের আখড়ায়। সেখানে মাদক সেবনসহ বেচাবিক্রি চলে। আর সেই আগের মতই চারা মাছের কেনাবেচা চলছে রাস্তায়। বহুল প্রত্যাশিত এই পোনা বিক্রয় কেন্দ্রটি ঘিরে অনেক স্বপ্ন ছিলো। নিরাপদ ও স্থায়ী একটি পোনার বাজার হয়ে উঠবে কেন্দ্রটি। এমনটিই ভেবেছিলেন মৎসপল্লী চাঁচড়ার মাছ চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু প্রত্যাশা ও স্বপ্নের…
কল্যাণ রিপোর্ট: সিনেমার পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় হলিউড, বলিউডের উড়ন্ত মোটরসাইকেল কিংবা চোখ ধাঁধানো স্টান্ট যে শুধু কল্পনা নয় তা প্রমাণ করেছেন আর এস ফাইম চৌধুরী। তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন বাইক স্টান্ট রাইডার হিসাবে নিজেকে দেশে ও দেশের বাইরে পরিচিত করবেন, তাই স্কুল জীবন থেকেই প্রথমে সাইকেল রাইডিং থেকে শুরু করেন, গড়ে তোলেন নিজস্ব একটি দল। দীর্ঘ অনুশীলন ও বিভিন্ন বাধা অতিক্রম করে হয়ে ওঠেন জনপ্রিয় বাইক স্টান্ট রাইডার। শুরুর দিকটা মোটেও সহজ ছিলো না, সব সময় জীবনের ঝুঁকি নিয়েই এই স্টান্ট করতে হয়। অনেকবারই স্টান্ট করতে গিয়ে আঘাত পেতে হয়েছে। তবে স্বপ্ন পূরণে কখনো থেমে থাকিনি তাই…
চারু আদিত্য: বই নিয়ে সময় কাটাতে চান? বইয়ের নান্দনিক রাজ্য ‘নির্বাচিত’ আপনাকে ডাকছে। কেনার পাশাপাশি সেখানে বসে বই পড়াও যায়। বুক শপটিতে শিশুদেরও অনেক বই পাওয়া যায়। সেখানে বসে তারা বই-ম্যাগাজিন পড়েও নিতে পারে। সেখানে জমে পাঠকদের বুক রিভিওয়ের আড্ডাও। বসে সাহিত্য আসরও। শহরের বেশ নিভৃত কোন স্টেডিয়াম গ্যালারি মার্কেটে বই রাজ্য নির্বাচিত’র অবস্থান। গ্লাস ঘেরা বুকশপটির ভেতরকার নান্দনিক বিন্যাস নজর কাড়ে সবার। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেট থেকে একটু পশ্চিম গেলে ডান হাতে এই বইয়ের দোকানটি। সুদৃশ্য বুকশপটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বইপ্রেমীদের চোখে আটকে যায়। আর আটকে গেলে তো একবার ঢু মারতেই হয়। তাই বইয়ের…
আবদুল গাফ্ফার চৌধুরী: আমার লন্ডনের বাসার কাছে হাইগেটে কাল মার্কস-এর সমাধি। আমি মাঝে মাঝে হাইগেটে গেলে মার্কসের সমাধিতে যাই। বিশ-পঁচিশ জন লোক রোজই ওই সমাধিতে আসেন। কেউ ফুল দেন। কেউ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এরা সবাই যে কমিউনিস্ট তা নয়। অনেকে মার্কসের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের কথাও জানেন না। শুধু জানেন, মার্কস একজন মহামানব ছিলেন। কট্টর কমিউনিস্টরাও এই সমাধিতে আসেন। একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা ক্রুশ্চেভ সাহেবও এই সমাধিতে ফুল দিতে এসেছিলেন। একবার এক আইরিশ তরুণীকে মার্কস-এর সমাধিতে ফুল দিতে দেখে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কমিউনিস্ট? তিনি বললেন, না। জিজ্ঞাসা করলাম, তাহলে এই সমাধিতে ফুল দিতে এসেছেন কেন? মহিলা…
কল্যাণ রিপোর্ট : বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২২তম বোর্ড সভা ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রোববার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান জুয়েল আরেং এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, ভাইস-চেয়ারম্যান ড. নমিতা হালদার এনডিসি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টি কাজী এনামুল হাসান এনডিসি, ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি. রোজারিও, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাবু মার্কুস গমেজ, জেমস সুব্রত হাজরা, উইলিয়াম প্রলয় সমদ্দার, পিউস কস্তা, অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মুনিম হাসান এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন ও…
মো: হাবিবুর রহমান: রাবেয়া ২০২০ সালে সরকারি ব্যাংক থেকে এক লাখ টাকা কৃষি ঋণ নিয়ে বাড়ির পাশে একটি ছোট্ট খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে ৫টি গাভী ও ১০টি ছাগল ২০টি মুরগি রয়েছে। রাবেয়ার ছেলে-মেয়েরা লেখাপড়া করছে। লেখাপড়ার ফাঁকে তারা মায়ের কাজে সহযোগিতা করে। রাবেয়ার স্বামী প্রতিদিন সকালে ভ্যানে করে গাভীর দুধ বাঘাবাড়ি মিল্কভিটায় পৌঁছে দেন। এখন রাবেয়ার সংসারে আর অভাব নেই। রাবেয়ারএ কাহিনী বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের দেশে উন্নয়নের নিরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছে রাবেয়ার মতো গ্রামীণ নারীরা। রাবেয়ার স্বামী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বনগ্রামের বাসিন্দা রশিদ মিয়া একসময় ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাতেন। চার ছেলে-মেয়েসহ মোট ছয়জনের সংসারে…
ক্রীড়া ডেস্ক : শুরুর একাদশে সুযোগ পেয়েই আলো ছড়ালেন শাহেদা আক্তার রিপা। গোল করলেন এবং করালেন। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার। নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের এটি প্রথম জয়। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয়ী ভুটান পেল প্রথম হারের তেতো স্বাদ। আগের ম্যাচের একাদশ থেকে এ দিন তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের…
কল্যাণ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে চার ঘণ্টা অস্ত্রোপচারের পরও আলাদা করা যায়নি জন্মের পর থেকে জোড়া লাগা দুই বোন লাবিবা ও লামিসাকে। চিকিৎসকরা ৭ থেকে ৮ সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখবেন। সোমবার সকাল আটটা থেকে অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতালের শিশু বিভাগের প্রধান আশরাফ-উল-হকের নেতৃত্বে ৪০ জন চিকিৎসক অস্ত্রোপচারে অংশ নেন। ১২ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার পরিকল্পনা থাকলেও সাড়ে চার ঘণ্টা পর চিকিৎসকেরা অস্ত্রোপচার শেষ করেছেন। তারা জানান, শিশু দুটিকে এখনই আলাদা করা সম্ভব হবে না। তাদের প্রজনন অঙ্গ ও মলদ্বার খুব কাছাকাছি থাকায় একটি শিশুর শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানান, দুই শিশুর শরীরে…
