আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ উগান্ডায় মাসে অন্তত ৩২ হাজার কিশোরী আন্তঃসত্ত্বা হচ্ছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই কিশোরীদের একজন ন্যান্সি নামুলিন্ডওয়ার। ১৫ বছরের ন্যান্সির পিঠে বাঁধা পাঁচ মাসের শিশু। উগান্ডার রাজধানী কাম্পালার এক শহরতলীতে তাকে খেলাধুলা করতে দেখা যায়। ন্যান্সির জানায়, শিশুটি আমার ছেলে। ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হই। এরপর জন্ম নেয় সে। বাড়ি থেকে একটু দূরের কূপে পানি আনতে গিয়ে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর লোকটি পালিয়ে যায়। পরে তাকে আর আমাদের গ্রামে দেখা যায়নি। ন্যান্সি একা নয়, এমন হাজারো কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্ম দিচ্ছে। এমন জটিল পরিস্থিতি ভীষণভাবে ভাবিয়ে তুলেছে…
Author: admin
ক্রীড়া ডেস্ক : ঠিক যেন চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সটাই টেনে আনলেন এই ম্যাচে। জোড়া গোলে ফের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে গোলের সুযোগ করে দিলেন লিওলেন মেসি। তাতে ফরাসি লিগ ওয়ানে এএস মোনাকোকে ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের মৌসুমে দুই দেখাতেই হারের বদলটা নিল তারা। পার্ক দেস প্রিন্সেসে সোমবার রাতে নিজের সাবেক ক্লাবের জালে দুইবার বল পাঠিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। লিগে টানা দুই ড্রয়ের পর দারুণ এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চূড়ায় পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে…
কল্যাণ ডেস্ক : ভারত প্রথম মিস ইউনিভার্স মুকুট পেয়েছিল ১৯৯৪ সালে। সেবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। এবার ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধুকে। এবছর ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের ৭০তম আসর। এদিন মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-র তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া…
কল্যাণ ডেস্ক দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু-সব সূচকই ঊর্ধ্বমুখী। ইপিডিমিওলজিক্যাল ৪৮তম সপ্তাহের তুলনায় ৪৯তম সপ্তাহে (৬-১২ ডিসেম্বর) নমুনা পরীক্ষা ৭ শতাংশ, শনাক্ত ১৩ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যু ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে সুস্থতার হার ৪ দশমিক ১ শতাংশ কমেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম সপ্তাহে এক লাখ ২৯ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা, এক হাজার ৬৫৯ করোনা রোগী শনাক্ত ও ২৩ জনের মৃত্যু হয়। একই সময় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৯৫৭ জন। ৪৯তম সপ্তাহে এক লাখ ৩৮ হাজার ৫৯২টি নমুনা…
কল্যাণ ডেস্ক ব্যাংক, কোম্পানির মাধ্যমে গৃহীত বা সংঘটিত অপরাধের ক্ষেত্রে কোম্পানির মালিক, পরিচালক, কোম্পানির প্রধান নির্বাহী, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনও কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকলে তাদের পদ থেকে অপসারণের বিধান রেখে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২১’ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ তিন বছরের কারাদ- ও ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করার বিধান রাখা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক…
কল্যাণ ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর প্রাদুর্ভাবের ফলে টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেয়ার প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য রিকমেন্ড করেছে। আমাদের দেশেও কীভাবে বুস্টার ডোজ দেয়া যায় সেটা চিন্তাভাবনা চলছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক উপস্থিত ছিলেন। বুস্টার ডোজ নিয়ে আলোচনা হয়েছে, ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যাতে রেডি…
কল্যাণ ডেস্ক : মদকে মাদকদ্রব্য আইনের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আর জে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আইনজীবী আহসানুল করীম জানান,…
কল্যাণ ডেস্ক : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সোমবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর আগে আগাম জামিন নিতে দুপুরে হাটকোর্টে হাজির হন মিথিলা ও শবনম। এর আগে গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন,…
কল্যাণ ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত হয়ে অন্তত একজন মারা গেছেন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের বরিস জনসন বলেন, দুঃখজনক বিষয় হলো ওমিক্রনে সংক্রমিত হয়ে অন্তত একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই আমি মনে করি এই ধরন সম্পর্কে যে ধারণা- এটি কেবল ভাইরাসের মৃদু সংস্করণ সে ব্যাপারে আমাদের একটি বিষয় নির্দিষ্ট করার প্রয়োজন আছে। এটিও স্বীকার করতে হবে যে এই ধরনটি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। খবর রয়টার্সের। গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন শনাক্ত হওয়ার পর জনসন কঠোর বিধিনিষেধ আরোপ করেন। আর রোববার তিনি স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্তের হাত থেকে…
ডেস্ক রিপোর্ট: মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন (ছয় মাস) আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আয়োজন করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, গোপালগঞ্জের কোটালিপাড়ার হিরন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছেন আদালত। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজিউল্লাহ। এর আগে ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ২৯ (৩) ধারা চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি দায়ের করেছিলেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য…