Author: admin

কল্যাণ রিপোর্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এনএফটি) সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির ১১টির মধ্যে ১০টি পদেই যবিপ্রবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস শিক্ষকবৃন্দদের সংগঠন নীল দলের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রোববার বিকেলে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচেন…

Read More

বেনাপোল (যশোর) প্রতিনিধি ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল দুপুরে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বেনাপোলে স্বাগতম জানান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান ও বেনাপোলস্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ০৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনি ভারত গমন করেছিলেন। তিনি যশোর রেলস্টেশন থেকে ট্রেনে করে তিনি রাজশাহী যাবেন বলে জানা যায়। প্রতিমন্ত্রী বেনাপোল পৌঁছালে স্থানীয় সাংবাদিকরা তাকে ব্যবসায়িক যাত্রীদেরকে পেট্রাপোল বন্দর দিয়ে গত দুই দিন যাবত ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। বিষয়টি অবগত করা হলে তিনি জানান ব্যবসায়ীক যাত্রীরা সহজেই…

Read More

জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের লস্কার পাড়ায় রোববার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ২৬ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হরিণাকুন্ডুর রঘুনাথপুর ইউনয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আব্দুল কাদের মাস্টার ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দীন সমর্থিত দুই মেম্বর প্রার্থীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও এলাকায় পুলিশ টহল জোরদার করে। আহতরা হলেন, শ্রীফলতলা গ্রামের আইরণ নেছা, ফাহিমা খাতুন, খোদেজা…

Read More

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি দেবহাটার এক মাদক ব্যবসায়ীর সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাবুল সরদার (৫৬) ফেনসিডিলসহ আটক হয়। তার বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছে। পুলিশ বলেছে, বাবুল সরদার আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত গেটের গ্রিলে ঝুলে রাত তিনটার দিকে আত্মহত্যা করেছে। এই ষ্পর্শকাতর ঘটনায় এএসআই…

Read More

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি রোববার সকালে মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক দম্পতি বিজিবি’র হাতে আটক হয়েছেন। ৫৮ বিজিবি’র উপ-পরিচালক তসলিম তারেক জানান, যাদবপুর বিওপির টহল দল কানাইডাঙ্গা মাঠের ভেতর থেকে তাদের আটক করে। তারা হলো-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের জীবন কৃষ্ণ পাল (৩৫) ও তার স্ত্রী অনিমা পাল (২৬)। বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Read More

আব্দুল্লাহ সোহান, মণিরামপুর শীতের অন্যতম একটি সুস্বাদু ও পরিচিত খাবার কুমড়া বড়ি। যেটা ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাষায়, শীতে কোন তরকারি মজেই না। তরকারীর সাথে বড়ি রান্না করে খাওয়ার প্রচলন বহু বছরের। শীতের মৌসুম এলেই কুমড়া বড়ি তৈরির ধুম পড়ে মণিরামপুরে। গ্রামে অনেকেই নিজেদের খাওয়ার জন্য ছাড়াও জীবিকা হিসেবে বেছে নিয়ে সংসার চালান। আবার এমন কিছু পরিবার রয়েছে, যারা বাড়তি আয়ের জন্য কুমড়া বড়ি তৈরি করে থাকেন। মণিরামপুর পৌরসভার হাকোবা গ্রামটি কুমড়া বড়ি গ্রাম হিসেবে খ্যাত। বিশেষ করে হাকোবা গ্রামের কুন্ডু পাড়ার নারী-পুরুষ শীত এলেই ব্যস্ত হয়ে পড়েন বড়ি তৈরিতে। কার্তিক থেকে ফাল্গুন মাস অবধী চলে কুমড়া বড়ি তৈরি কাজ। সরেজমিনে…

Read More

                                বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে কোন কাজ হচ্ছে না আবরার জাওয়াদ: গত কয়েক বছর ধরেই যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে সামান্য বৃষ্টিতেই হাঁটুুপানি জমে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থায় সৃষ্টি হয়। এছাড়া বর্তমানে রাস্তা থেকে মাঠ এক দুই ফুট নিচু। বৃষ্টি হলেই ডোবায় পরিণত মাঠটি। স্টেডিয়ামে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বছরের অধিকাংশ সময় খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা। এ নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে খেলোয়াড়, ক্রীড়ানুরাগীদের মধ্যে। মাঠটি সংস্কারের দাবিতে মন্ত্রী, এমপি ও জাতীয় ক্রীড়া পরিষদসহ (এনএসসি) বিভিন্ন মহলে দৌড় ঝাপ…

Read More

সাজেদ রহমান দৈনিক যুগান্তরের রিপোর্টার অনিল ভট্টাচার্য ১২ ডিসেম্বর একটি রিপোর্ট পাঠান। যা ১৩ ডিসেম্বর ‘যশোরে আতঙ্কের চিহ্ন নেই’ শিরোনামে প্রকাশিত হয়। রিপোর্টটি ছিল এ রকম, ‘এখনো সম্ভবত সাড়ে ৮ মাসের স্মৃতি কাটেনি। কিন্তু আজকে সকালবেলা বেনাপোল সীমান্ত দিয়ে যশোর শহর পর্যন্ত জনতা দেখে মনে হচ্ছিল, নবজাতক বাংলাদেশ ধীরে ধীরে জেগে উঠছে। জীবনযাত্রা এখনো পুরো স্বাভাবিক হয়নি। সব দোকানপাট খোলেনি। অনেক বাড়ি তালা বদ্ধ রয়েছে। কিন্তু কোথাও আতঙ্কের চিহ্ন নেই। যশোর রোডের ভারতীয় জওয়ানদের পাশ দিয়ে বাংলাদেশের মেয়েদের চলাফেরা করতে দেখলাম। খানসেনাদের উপস্থিতির সময় এটি সম্ভব ছিল না বলে জনসভাতেই অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম মন্তব্য করেছিলেন। সরকারিভাবে শরণার্থীদের বাংলাদেশে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই বেজে উঠছে ‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গানটি। সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গানের ভিডিও। যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। বীরভূমের সেই বাদামওয়ালা ভুবন বাদ্যকর। এক বাদাম গানের জন্য কে না চেনে তাকে। ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা। নতুন খবর হলো ভাইরাল ভুবন বাদ্যকর এবার পুরভোটের প্রচারেও পা মিলিয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তার হয়েই এদিন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : হাতের তালুতে অনায়াসে লুকিয়ে রাখা যাবে ছোট্ট অস্ত্রটি। গিনেস রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে ছোট রিভলভার। এটি তৈরি করেছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, এই রিভলভারের নাম সি১এসটি। ১৯.৮ গ্রাম ওজনের এই অস্ত্রটি সাড়ে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১ সেন্টিমিটার চওড়া। রিভলভারটির দাম ৫ লাখ ৭৫ হাজার ৬৯৩ টাকা। রিভলভারটির আকার এতই ছোট যে, যেকোনো স্থানে সহজে লুকিয়ে নিয়ে যাওয়া যাবে। এ কারণেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এই রিভলভার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। ঘড়ি ও গয়না তৈরির প্রযুক্তি ব্যবহার করে এই রিভলভার বানানো হয়েছে। এর সঙ্গে বন্দুক তৈরির প্রযুক্তিকেও কাজে লাগানো হয়। এই রিভলভারের…

Read More