কল্যাণ রিপোর্ট যশোর আইটি পার্কে ডিজিটেক্স এর ‘পার্সেল’ ডেলিভারি এন্ড সার্ভিস এ্যাপ-এর উদ্বোধন করা হয়েছে। ‘পার্সেল’ নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইন কেনাকাটার মাধ্যম নামে ই-কর্মাস অনলাইন মার্কেটিংয়ের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার যশোর সদরের আইটি পার্কে প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করেন মহিলা পরিষদ যশোর জেলার সাধারন সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তন্দ্রা ভট্টাচার্য বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনলাইন মার্কেটিং ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অনলাইন ব্যবসা ধারণাটি নতুন হলেও সম্প্রতি তরুণরা এগিয়ে আসছে এ ব্যবসায়। প্রকৌশলী অমিত দাস বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন অনলাইন শপিং এর ব্যাপক চাহিদা বাড়ছে। বিশ্ব ও অন্যান্য জেলার সাথে তাল…
Author: admin
ডেস্ক রিপোর্ট: বহুবিবাহের অনুমতি সংক্রান্ত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর ৬ ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বহুবিবাহের অনুমতি সংক্রান্ত মুসলিম পারিবারিক আইনের ৬ ধারা অসাংবিধানিক ঘোষণার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে আইন সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ইসলাম ধর্মে এক স্ত্রী থাকা অবস্থায় পুরুষের একাধিক বিয়ে করার বিধান রয়েছে। একসঙ্গে চারজন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি থাকলেও পবিত্র কুরআনে সকল স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু…
ডেস্ক রির্পোট: করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা বিশেষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা- সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।’ তিনি বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে দুজন শনাক্ত হয়েছেন,…
রায়হান সিদ্দিক জীবন্ত লাশের প্রতিচ্ছবি একজন মহিলাজনিত ফিস্টুলা রোগী। আত্বীয়-স্বজন সব কিছু থেকেও যার কেউ থাকে না কাছে। তেমনি একজন রোগী যশোরের খাজুরা বাজারের আলেয়া বেগম। ৪৪ বছর লড়েছেন ফিস্টুলার সাথে, কখনো জিততে পারেননি। স্কুলের পরিত্যক্ত ঘরে কিংবা নিজ ঘরে বন্ধি থাকতেন বেশিরভাগ সময়। হঠ্যাৎ একদিন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে জানতে পারেন আদ্-দ্বীন হাসপাতালে ফিস্টুলা রোগের চিকিৎসার কথা। জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন। অশ্রুসিক্ত চোখে বর্ণনা করেন বিগত দিনে আদ্-দ্বীনের আন্তরিক সেবার সাথে চিকিৎসার স্মৃতিচারণ। আদ্-দ্বীনের কারণে আজ তার আনন্দময় জীবন। গতকাল রবিবার আদ্ দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যেগে…
কল্যাণ রিপোর্ট সুদে ব্যবসায়ীর হাত থেকে রেহাই পেতে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন শহরের এক সিটি গোল্ড ব্যবসায়ী। রোববার দুপুরে চুড়িপট্টির সিটি গোল্ড ব্যবসায়ী রিংকু দেবনাথ লিখিত বক্তব্যে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দায় পড়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মাসুদ পারভেজের বাড়ির ভাড়াটিয়া আমিরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিলাম। এসময় তাকে ২ লাখ টাকা লেখা একটি চেক দেয়া হয় এবং লাভ হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে থাকি। গত নভেম্বরে সমস্যাজনিত কারনে তাকে ৫হাজার টাকা দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সমুদয় টাকা ফেরতের দাবি করলে আমি ২ মাসের সময় নিয়েছিলাম। এরই মধ্যে ২৪নভেম্বর আইনজীবী মারফত আমাকে একটি উকিল নোটিশ…
ফিল্টারের ক্যাম্পেইন চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছায় পানি বিশুদ্ধকরণ ফিল্টার ‘ফলিয়া ওয়াটার’ এর ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১০টায় শহরের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় এবং বেলা ১১টায় চৌগাছা পৌরসভা সভাকক্ষে আমদানিকারক প্রতিষ্ঠান ইমাজেস এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব ডা. এজাজ আহমেদ। হাজী মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। পৌরসভা সভাকক্ষের সেমিনারে পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান আনিচ, কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার…
কল্যাণ রিপোর্ট যশোর পুলিশের আলাদা অভিযানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালি জানান, গত শনিবার বেলা ১২টার দিকে শহরের পালবাড়ি এলজিইডি ভবনের বিপরীতে ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলামকে (২৬) আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে ইব্রাহিম হোসেনের বাড়িতে ভাড়া থেকে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছিল। উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানান, গত শনিবার রাত পৌনে ১০টার দিকে বিরামপুর গুলশান মোড়ের ভৈরব নদের পাড় থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট শাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। চাঁচড়া পুলিশ ফাঁড়ির…
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসক্লাব যশোর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর সকালে ক্লাবভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোপতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, সকাল ৯ টা ৪৫ মিনিটে ক্লাব চত্বরে জমায়েত, সকাল ১০ টায় চাঁচড়া বধ্যভূমির উদ্দেশ্যে পদযাত্রা ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার সকালে ক্লাবভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় ক্লাব চত্বরে জমায়েত এবং সকাল ১০টা ১৫ মিনিটে শোভাযাত্রা ও সকাল সাড়ে ১০টায় বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। -প্রেস বিজ্ঞপ্তি
প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতারণা করা হচ্ছে কল্যাণ রিপোর্ট পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের যোগসাজসে ভবদহবাসীকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। রোববার কমিটির যশোরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলনে আমরা দাবি করে আসছিলাম আমডাঙ্গা খাল প্রসস্থ করে খনন, বিল কপালিয়ায় টিআরএম এবং পর্যায়ক্রমে বিলে বিলে টিআরএম চালু করে নদীর নাব্যতা রক্ষা ও জলাবদ্ধতার অবসানসহ উজানে পদ্মা-মাথাভাঙ্গা-ভৈরবের নদী সংযোগের সাথে মুক্তেশ্বরী নদীকে যুক্ত করে…
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি নড়াইলে ধাওয়া পাল্টা ধাওয়া নির্বাচনী প্রচার প্রচারণার অফিস ভাঙচুরের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ইউপি নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয়েছে এ ধাওয়া পাল্টা ধাওয়া অফিস ভাঙচুরের ঘটনা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রশাসন সর্বদাই কাজ করে যাচ্ছে। এর ভেতর দিয়েই ঘটছে এ সকল নির্বাচন সহিংসতার ঘটনা। অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীর ওপর হামলা করছে । পাল্টা অভিযোগ নৌকার প্রার্থীরা পরাজয় হবে বলে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানিয়ে প্রচার প্রচারণার অফিস ভাঙচুর করে দায় চাপানোর চেষ্টা করছেন।