Author: admin

কল্যাণ ডেস্ক :  উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে সম্পূর্ণ বৈদ্যুতিক লাইনে চলল দেশের প্রথম মেট্রোরেল। ভায়াডাক্ট বা উড়ালপথের ওপরে পরীক্ষামূলকভাবে চালিয়ে ট্রেনের পারফরম্যান্স পরীক্ষা করা হয়। তবে এ সময় টেকনিক্যাল লোকজন ছাড়া ট্রেনে কোনো যাত্রী বহন করা হয়নি। পরীক্ষামূলকভাবে চালানোর মাধ্যমে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য মেট্রোরেল প্রস্তুত করা হচ্ছে। ট্রেনের সব পরীক্ষা শেষে আগামী বছরের ডিসেম্বরে নগরবাসীকে এর সুবিধা দিতে চায় সরকার। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকার উত্তরা ডিপো থেকে মেট্রোরেল চালিয়ে আনা হয় আগারগাঁও স্টেশনে। এতে ৯টি স্টেশনের মধ্যে ট্রেনের পারফরম্যান্স পরীক্ষা করা হয়। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী,…

Read More

কল্যাণ ডেস্ক : ডা. মুরাদ হাসান এখন ঠিক কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুবাই থেকে বিমানের টিকিট কনফার্ম করেও তিনি ঢাকায় ফেরেননি। তিনি কি এখনও দুবাই বিমানবন্দরে অবস্থান করছেন, না কি তৃতীয় কোনো দেশে গেছেন?-তা এখনও নিশ্চিত নয়। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, কানাডায় ঢুকতে না পেরে ডা. মুরাদ দুবাই ফিরে আসেন। দুবাই এসে তিনি আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। ভিসা বা সংসদ সদস্য হিসেবে সরকারি আদেশ (জিও) না থাকায় তাকে দুবাই ইমিগ্রেশন আটকে দেয়। এ অবস্থায় শনিবার (১১ ডিসেম্বর) দিনভর চেষ্টা করেও যখন তিনি দুবাইয়ে ঢুকতে পারেননি, তখন ঢাকায় ফেরার টিকিট কনফার্ম করেন৷ তবে তিনি ঢাকায় আসেননি। সূত্র…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি ঘোষণা করেছেন, তার দেশে মোতায়েন বিদেশি সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়ে বলেছেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে। ইরাকের প্রধানমন্ত্রী একইসঙ্গে জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে। এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। গত জুলাই মাসে মার্কিন…

Read More

কল্যাণ রিপোর্ট ধর্ষণের বিচার চেয়ে আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন যশোরের একটি পরিবার। আসামিরা জামিনে বেরিয়ে এসে পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ধর্ষিতার ভাই লিটন খোরশেদ আলম। লিখিত বক্তব্যে মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বাসিন্দা লিটন খোরশেদ আলম জানান, গত ৪ অক্টোবর সকালে তার বোন (১৮) শ্বশুরালয় সদর উপজেলার আমিননগর গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে আমার বাড়িতে আসছিল। এসময় ইজিবাইক চালক বাগডোব গ্রামের দ্বীন মোহাম্মদ দিলু কৌশলে রোহিতা বাজার সংলগ্ন বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যায়। এরপর তারা দু’জন মিলে আমার বোনকে একাধিকবার ধর্ষণ করে। এঘটনায় মণিরামপুর থানায় মামলা করলে পুলিশ…

Read More

চারু আদিত্য পাতার ফাঁক গলে নামছে নরম রোদের আভা। সূর্য কণায় ঝিকমিক করছে ক্যানভাসের রঙরেখা। পেন্সিল ও রঙমাখানো তুলির আঁচড়ে আর্ট পেপার হয়ে উঠছে একাত্তরের রণাঙ্গন। কালার প্লেটে বারবার ডুব দিচ্ছে পেইন্ট ব্রাশ। আর তারই মসৃন ছোঁয়ায় সাদা কাগজ জুড়ে চলছে ছবির নান্দনিক কারুকাজ। এমন দৃশ্য যশোর পৌর উদ্যানে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শনিবার মুক্তিযুদ্ধ পাঠাগার এই প্রতিযোগিতার আয়োজন করে। এদিন প্রতিযোগিতার সময় নির্ধারিত ছিল বেলা এগারটা। তারও বেশ আগেই পেন্সিল বক্স, রঙতুলি, ড্রয়িং বোর্ডসহ ছবি আঁকার অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হয় শিশুরা। তাদের সঙ্গে আসেন অভিভাবকরাও। উদ্যানের সবুজ চত্বরে আগে থেকেই পাটি ও কার্পেট পেতে রাখা…

Read More

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে গিয়েই বিপাকে পড়েছে ক্যারিবীয়রা । নিয়মিত টেস্টে করোনা পজেটিভ ধরা পড়েছে দেশটির তিনজন ক্রিকেটারের। এই তিন ক্রিকেটার ছাড়াও এক স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।করোনায় আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটার কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। পাকিস্তান সফরে এমনিতেই পূর্ণ শক্তির দল পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে…

Read More

নড়াইল ব্যুরো উত্তাল নড়াইলে অবরোধ বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ অব্যাহত রয়েছে। নড়াইল মুক্ত দিবসে দু’জন বীর মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে নির্যাতনের ঘটনায় জড়িতদের চাকরিচ্যুতির দাবিতে এসব সমাবেশ পালিত হয়েছে। নড়াইল-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন। সভা থেকে দাবি মেনে নেয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটামও দেয়া হয়েছে। শনিবার দুপুর ২টায় ৭১’এর দূরন্ত কিশোর, প্রজন্ম-৭১, মুক্তিযোদ্ধা পরিবার এই কর্মসূচি পালন করে। নড়াইল-মাগুরা সড়কে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ১৬ মিনিটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-৭১’র দূরন্ত কিশোর ও সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, মুক্তিযোদ্ধার সন্তান খসরুল আলম পলাশ প্রমুখ। বক্তারা বলেন-১০…

Read More

আব্দুল্লাহ সোহান, মণিরামপুর টানা ১০ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবনের পর শরিফুল ইসলাম (২৭) এবার বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু জীবিত বাড়ি ফেরা হলো না। ফিরেছে কফিনে শরিফুলের মরদেহ। ৬ মাসের শিশু পুত্র সাকিবুল ইসলামসহ মা-বাবা আর স্ত্রীকে রেখে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়া পাড়ি জমান শরিফুল ইসলাম। থাকতেন মালয়েশিয়ার পিনাং শহরে। ওই শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। শরিফুল ইসলামের বাড়ি মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে । তিন ভাই আর দুই বোনের মধ্যে মেঝ শরিফুল ইসলাম। নিহত হওয়ার ২১ দিন পর শরিফুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌছালে স্বজনদের গগণবিদারি আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। প্রতিবেশিদের কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। শরিফুলের বাবা আব্দুস…

Read More

কল্যাণ রিপোর্ট মাগুরার শালিখা থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইক চালক আল-আমিনের (২২) বাড়ি মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে। শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার মাগুরার সীমাখালী থেকে যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, আল-আমিন গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা ওইদিন মাগুরার শালিখা ও বাঘারপাড়া থানায় অভিযোগ করেন। এ…

Read More

কল্যাণ রিপোর্ট আদালতের বাইরে বের হওয়ার পরই ছুরিকাঘাতে জখম হয়েছেন নাসির উদ্দিন (২৬) নামে এক যুবক। সে যশোর শহরের ষষ্টিতলাপাড়ার বসন্ত কুমার সড়কের হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া রেজাউল করিমের ছেলে। নাসিরের আইনজীবী শহীদ আনোয়ার পাভেল জানিয়েছেন, নাসির উদ্দিন গত শুক্রবার কোতয়ালি থানায় দায়ের করা ২৫ নম্বর মামলার আসামি। এই মামলার বাদী নীল রতন ধর রোডের (ষষ্টিতলাপাড়া) বাসিন্দা আসাদুজ্জামান মিন্টু। তিনি নাসিরসহ ১১জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। আইনজীবী পাভেল জানিয়েছেন, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সে সময় নাসির উদ্দিনও জখম হয়। তিনি থানায় মামলা করার আগেই আসাদুজ্জামান মিন্টু থানায় মামলা করেন এবং নসিরকে পুলিশে ধরিয়ে দেন। শনিবার তাকে…

Read More