ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসান মাঠে স্পেশাল। প্রতিপক্ষের জন্য আতঙ্কের, নিজের দলের জন্য আশীর্বাদ। সাকিব স্পেশাল অন্য জায়গায়ও। মাঠের বাইরে ব্যবসায় সফল। বিয়েটাও দেখুন, করেছেন বিশেষ এক দিনে। ২০১২ সালের ১২তম মাস অর্থাৎ ডিসেম্বরের ১২ তারিখ উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ঘর বাঁধেন সাকিব। এরপর থেকে গেল ৯টি বছর ধরে একসঙ্গেই আছেন তারা। আজ তাদের নবম বিবাহবার্ষিকী। ইতোমধ্যেই দুই মেয়ে ও এক ছেলের বাবা ও মা হয়েছেন সাকিব ও শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন একে অপরকে। সাকিব লিখেছেন, এখনও তিনি স্বপ্ন দেখেন শিশিরকে ঘিরে। শিশির একটি ছবি পোস্ট করে লিখেছেন, এমন হাসিতেই দিন কাটে তাদের। নিজের…
Author: admin
বিনোদন ডেস্ক : ‘রামায়ণ’-এর ওপর ভিত্তি করে নির্মিতব্য ‘আদিপুরুষ’ ছবিতে সীতা চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন। ওম রাউত পরিচালিত এ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় করতে নিজের ভেতর একটু চাপ অনুভব করা স্বাভাবিক। কিন্তু কৃতির সেই চাপ নেই। বরং সীতার মতোই নির্ভীক আর আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। এমনকি একশ্রেণির দর্শক খেপে উঠবেন কি না, তা নিয়েও তিনি ভীত নন। অন্য সব সিনেমায় যে দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, ঠিক একই রকম দায়িত্ব নিয়ে সীতার চরিত্রে কাজ করেছেন কৃতি। তিনি বলেন, ‘চরিত্রটির অনুভূতি ও ভূমিকা কী, আমি সেটা বোঝার চেষ্টা করেছি। একদল মানুষ অসন্তুষ্ট হবে, সেই ভয় নিয়ে কিন্তু অভিনয় করা যায়…
কল্যাণ ডেস্ক : ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ শেষে মুরাদ হাসান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে গেছেন। চ্যানেল টুয়েন্টিফোরের লাইভ সম্প্রচারে দেখা গেছে, হুন্দাই কোম্পানির একটি প্রাইভেটকারে চড়ে মুরাদ হাসান উত্তরার পথে রয়েছেন। গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড রয়েছে। এর আগে রোববার বিকেল ৫টায় মিরেটস এয়ারলাইন্সের একে-৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেন মুরাদ হাসান। গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাইতে ফিরে আসতে হয়। আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষণা করেন। দন্ডিত আসামি তালা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে যৌতুকের দাবিতে কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশিট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জন সাক্ষ দেন। নারী…
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করতে সরকারকে সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়কে এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দিতে বলা হয়েছে। সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমাদের কক্সবাজার, কুয়াকাটা সৈকতের দূষণের একটা বড় কারণ সিগারেটের বাট।“মাননীয় প্রধানমন্ত্রীরও তামাকপণ্য ব্যবহার কমানো নিয়ে প্রতিশ্রুতি আছে। এজন্য আমরা ধূমপানমুক্ত দ্বীপ করতে চাই। সেন্টমার্টিনে যারা যাবে, সেখানে ধূমপান করা যাবে না।” সংসদীয় কমিটির সুপারিশের সঙ্গে পরিবেশ মন্ত্রণালয় ‘একমত’ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। সাবের হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে…
ক্রীড়া রিপোর্ট যশোরের তৃণমূল পর্যায়ে সপ্তাহব্যাপি খো খো প্রশিক্ষণ ক্যাম্প গতকাল সম্পন্ন হয়েছে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে প্রধান অতিথি নিডস্ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড স্বত্ত্বাধিকারী লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, মির্জা আখিরুজ্জামান সান্টু ও যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন খো খো পরিষদের সদস্য নিবাস হালদার, সেলিম রেজা, প্রশিক্ষক সাইদুর হক ও সোহাগ মিলন প্রমুখ।
সাজেদ রহমান : ১২ ডিসেম্বর যুগান্তর পত্রিকায় সেকেন্ড লিড ছিল যশোরের খবর। অনিল ভট্রচার্যের পাঠানো সংবাদটির শিরোনাম ছিল ‘যশোরের সভায় অস্থায়ী প্রেসিডেন্টের ঘোষণা’ বাংলাদেশে সাম্প্রদায়িক দল নিষিদ্ধ হবে, শরণার্থী জমি সম্পর্কে নির্দেশ।’ বিশেষ প্রতিনিধি অনিল ভট্টচার্য লেখেন-‘বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে এক বিরাট জনসভায় ঘোষণা করেন, তার সরকার ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সামাজতান্ত্রিক সরকার হবে। অস্থায়ী প্রেসিডেন্ট মুক্ত যশোরে তার প্রথম বক্তৃতায় বলেন, ২৫ মার্চের পর যারা বাস্তুত্যাগীদের জমি-দোকানপাট দখল করেছেন, তাদের সে সব প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে হবে। স্বেচ্ছায় ফিরিয়ে দিলে শাস্তি কম হবে। অন্যথায় মুক্তি বাহিনী এগুলো দখল নিয়ে মালিকদের ফিরিয়ে দেবে। এই জনসভায় প্রধানমন্ত্রী…
কল্যাণ ডেস্ক : সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে রোববার (১২ ডিসেম্বর) বিকেলেই দেশে ফিরছেন। দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের নির্ধারিত সময় এদিন বিকেল ৪টা ৫৫ মিনিট হলেও ৫টা ৭ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ডা. মুরাদ দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই…
কল্যাণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। ওবায়দুল কাদের আজ রোববার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। র্যাব একটি এলিট ফোর্স হিসেবে কাজ করছে, সাম্প্রতিক জঙ্গিবাদ দমনে এই বাহিনী অত্যন্ত পেশাদারীত্বের পরিচয় দিয়ে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বাহিনীর কেউই আইনের উর্ধ্বে নয়। নারায়ণগঞ্জর ঘটনায় এ বাহিনীর অন্তত সাত…
কল্যাণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পররাষ্ট্র নীতি হিসাবে আমরা ‘শান্তিতে বিশ্বাস করি, এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। তবে কখনো বাইরে থেকে শত্রুর দ্বারা আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার সক্ষমতা আমরা ইতিমধ্যেই অর্জন করেছি। তিনি বলেন, ‘দেশে-বিদেশে দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সব মহলের প্রশংসা অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা…
