কল্যাণ রিপোর্ট যশোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে জনগুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন যাবত খুঁড়ে রাখায় চলাচলের চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গ্রামের প্রধান রাস্তাটি কার্পেটিংয়ের জন্য খুঁড়ে রাখায় এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছেন, কার্পেটিংয়ের কাজ দ্রুত শেষ না হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে এলাকার কৃষকরা। এই গ্রামের বেশিরভাগ মানুষ ধান ও সবজি চাষের ওপর নির্ভরশীল। রাস্তার কাজে ধীরগতির ফলে সবজি চাষিরা সময়মতো বাজারে সবজি নিতে পারছেন না। হাপানিয়া গ্রামের ইমান আলী জানান, আমরা মাঠ থেকে সবজি বাজারে নিতে পারছিনে। রাস্তার কারণে সাতমাইল ও বারোবাজারে সবজি নিতে অনেক সময় লাগে এবং এক কিলোমিটার মাথায় করে নিতে হচ্ছে। এ বছরে রাস্তা খোঁড়ায়…
Author: admin
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া চুকনগরের গৌরিঘোনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাসুদুর রহমানের মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় গৌরিঘোনা বাজারের সোহেল চত্বরে এসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হাফেজ সাইফুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তার বক্তব্যে বলেন, আমার বাবা এস এম সিদ্দিকুর রহমান তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার বাবা বিপদে আপদে আপনাদের পাশে থেকে সেবা করে গেছেন। আমিও চাই আপনাদের সহযোগিতা নিয়ে পাশে থেকে সেবা করতে। আমার ছোট ভাই মরহুম সোহেল রানা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিল। আমি এই ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের আহবায়ক ছিলাম। কিন্তু…
কল্যাণ রিপোর্ট : ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ। যে যত বেশি নামাজ আদায় করবে, পরকালীন সফলতা তার তত বেশি।পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরিয়তে রয়েছে। অবস্থা যেমনই হোক— নামাজ অবশ্যই আদায় করতে হয়। কেউ অসুস্থ হলেও নামাজ আদায়ের নিয়ম রয়েছে। তাই নামাজ থেকে দূরে সরে থাকার সুযোগ নেই। তবে কিছু সময় রয়েছে, যখন নামাজ পড়া বরং শরিয়তের পক্ষ থেকে নিষিদ্ধ। অর্থাৎ এমন কিছু সময় আছে, যেসব সময় ফরজ, ওয়াজিব ও নফল কোনো ধরনের নামাজ আদায় করা জায়েজ নেই। এমনকি…
জেমস রহিম রানা জীবিত মানুষকে মৃত দেখিয়ে দেড় বছর যাবত ভাতা বন্ধ করে দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। এর ফলে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন পটল মন্ডল নামের এক দরিদ্র বৃদ্ধা। ঘটনাটি যশোরের মনিরামপুর উপজেলার দিগঙ্গা গ্রামের। চার বছর ধরে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন মণিরামপুর উপজেলার দিগঙ্গা গ্রামের পটল মন্ডল (৭০)। বাস্তবে এই বৃদ্ধা জীবিত হলেও সমাজসেবা অফিসের কাছে তিনি মৃত। পটল মন্ডলের পরিবারের অভিযোগ, হরিদাসকাটি ইউনিয়ন সমাজকর্মী লোকমানুল হক মৃত দেখিয়ে বৃদ্ধা পটল মন্ডলের ভাতা বন্ধ করে দিয়েছেন। অনেকবার এ সমাজকর্মীর দ্বারস্থ হয়েও ভাতা চালু করতে পারেননি তারা। তবে লোকমানুল হকের দাবি বিষয়টি তিনি জানেনই না। সরেজমিনে দিগঙ্গা গ্রামে…
কল্যাণ ডেস্ক : আজ পরীক্ষামূলক ভাবে ফাইভ জির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ । প্রাথমিকভাবে ছয়টি স্থানে ফাইভ জি চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমণ্ডি ৩২ নম্বর, বাংলাদেশ সচিবালয়, সংসদ ভবন এলাকা, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও টুঙ্গিপাড়া—এই ছয় জায়গা ফাইভজি কাভারেজের আওতায় আনছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।এদিকে ২০২২ সালের মধ্যে ঢাকার ২শ স্থানে ফাইভ জি চালু করা হবে। আজ ডিজিটাল বাংলাদেশ দিবসে এই ছয়টি স্পটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফাইভজি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ভাচুর্য়ালি উপস্থিত থেকে এই ঐতিহাসিক যাত্রার শুভ উদ্বোধন করবেন। তথ্য ও যোগাযোগ…
মুক্তিযুদ্ধ পাঠাগারের ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা চারু আদিত্য: পাতার ফাঁক গলে নামছে নরম রোদের আভা। সূর্য কণায় ঝিকমিক করছে ক্যানভাসের রঙরেখা। পেন্সিল ও রঙমাখানো তুলির আঁচড়ে আর্ট পেপার হয়ে উঠছে একাত্তরের রণাঙ্গন। কালার প্লেটে বারবার ডুব দিচ্ছে পেইন্ট ব্রাশ। আর তারই মসৃন ছোঁয়ায় সাদা কাগজ জুড়ে চলছে ছবির নান্দনিক কারুকাজ। এমন দৃশ্য যশোর পৌর উদ্যানে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শনিবার মুক্তিযুদ্ধ পাঠাগার এই প্রতিযোগিতার আয়োজন করে। এদিন প্রতিযোগিতার সময় নির্ধারিত ছিল বেলা এগারটা। তারও বেশ আগেই পেন্সিল বক্স, রঙতুলি, ড্রয়িং বোর্ডসহ ছবি আঁকার অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হয় শিশুরা। তাদের সঙ্গে আসেন অভিভাবকরাও। উদ্যানের সবুজ…
শামীমা চৌধুরী: ‘এই পেশায় এসেছি মানুষকে সেবা দেয়ার জন্য, তাহলে সেই মানুষদের বিপদের দিনে কেন পাশে থাকবোনা? আমাদের দুঃসময়ে থাকতে হবে মানুষের পাশে। আর এ কারণেই আমার করোনা ইউনিটে আসা। অমি জানি যেকোনো মুহূর্তে আমিও সংক্রামিত হতে পারি, তাই বলে মানুষ সেবার ময়দান থেকে পালিয়ে যাবো, তাতো হয়না। করোনা আমাদের আরও প্রত্যয়ী হতে শিখিয়েছে।’ কথাগুলো বলছিলেন এক মানব দরদী নার্স শামসুন্নাহার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)করোনা ইউনিটের সিনিয়র নার্স। ২০২০ সালে করোনা সংক্রমণের ভয়াবহ সময় তিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক সার্জারি বিভাগের আইসিইউ বিভাগের ইনচার্জ নার্স। সারা বিশ্বের মানুষ যখন করোনার ভায়াবহ করাল গ্রাসের শিকার, বাংলাদেশও তখন এর…
কল্যাণ রিপোর্ট: যশোরের কিংস হাসপাতাল থেকে নিখোঁজ চার বছরের সন্তানকে ফিরে পেয়েছেন মা। শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন যশোর জেনারেল হাসপাতালের কর্মরত পুলিশের এএসআই আবু সালেহ। শিশু ইয়ামিন নড়াইলের বাসগ্রামের আহমেদ আলীর ছেলে। গতকাল শনিবার দুপুর একটার দিকে ওই শিশু শহরের কিংস হাসপাতালের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মা তহমিনার অজান্তে হাসপাতালের বাইরে চলে যায় এবং ব্যস্ততম রাস্তায় বাচ্চাটি একাই ঘুরে বেড়াচ্ছিল। যশোর জেনারেল হাসপাতালের তিন নম্বর গেটে শিশুটিকে ঘোরাঘুরি করতে দেখে নিজ হেফাজতে নেন এ এস আই আবু সালেহ। তিনি থানায় অবগত করে শিশুটির পরিচয় নিশ্চিত করতে তৎপর হন। পরে শিশুটির মা তহমিনা খুশির খোঁজ পেয়ে তার হাতে তুলে…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের উজিরপুরে কিষাণ অ্যাকুমুলেটরস প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক ছাটাই ও বকেয়া বেতন না দেয়ায় শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জিম সাজেদুর রহমানকে অভিযুক্ত করছেন ভুক্তভোগীরা। ১১ ডিসেম্বর বিকাল ১১ টায় নড়াইল সদর পৌর এলাকার উজিরপুরে অবস্থিত ব্যাটারি কোম্পানি কিষাণ অ্যাকুমুলেটরস কোম্পানির অনিয়মের সরেজমিনের তদন্ত করেছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম। এ সময় তিনি অনিয়ম-দুর্নীতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন। ওই কোম্পানির শ্রমিক রাজু চৌধুরী জানান, আমরা অনেকেই এই কোম্পানির শুরুতে কাজ করলেও এখন পর্যন্ত কোন সুযোগ-সুবিধা পাইনি। এমনকি প্রতিমাসের বেতন নির্ধারিত দিনে দেয়া হয় না। বেতন পেতে অপেক্ষা করতে হয় ২৭/২৮ তারিখ পর্যন্ত। এ অবস্থায় কোন নোটিশ…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। তথ্য গোপন রেখে মাদ্রাসার সুপার এই অনৈতিক কাজ করেছেন বলে দাবি করা হয়েছে। আমাদা গ্রামের মনিরুজ্জামান খান জানান, আমাদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্যে প্রতিষ্ঠানের সুপার গ্রামবাসী বা অভিভাবকদের সাথে কোন রকম আলাপ-আলোচনা করেননি। নির্বাচনী তফসিল গোপন রেখে নিজের পছন্দ মতো ‘গোপন কমিটি’ গঠন করে সেটা চূড়ান্ত অনুমোদনের চেষ্টা করছেন। ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা লংঘন করে কে এম এনায়েতুল হককে প্রতিষ্ঠাতা করা হয়েছে। একাধিক স্থায়ী দাতা সদস্য থাকা সত্বেও নিয়ম লংঘন করে কেএম ফেরদাউসুর রহমানকে দাতা সদস্য করা হয়েছে। এ ছাড়াও নিয়ম লংঘন করে…