বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই। জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিয়েছেন একের পর হিট সিনেমা। অ্যাশ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এবং গ্ল্যামারার্স অভিনেত্রী। তবে দীর্ঘদিন ধরে গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। তার ভক্তরা তাকে বড় পর্দায় ফিরে দেখার জন্য অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। সেই অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। রয়েছে সুখবর। জানা গেছে, ঐশ্বরিয়া তার নতুন আন্তর্জাতিক প্রকল্পে স্বাক্ষর করেছেন যা হলিউডেও মুক্তি পাবে। এর আগে ঐশ্বরিয়া ব্রাইড অ্যান্ড প্রেজুডিস…
Author: admin
হজরত জিবরাইল (আ.) ছিলেন রসুলুল্লাহ (সা.) এর প্রতি ওহিবাহক ফেরেশতা। তাঁরই মাধ্যমে সমগ্র কোরআন মহানবী (সা.)-এর প্রতি অবতীর্ণ হয়। কোরআনে কারিম অবতরণ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি রসুলুল্লাহ (সা.)-এর কাছে আগমন করতেন। সাহাবি হজরত ওমর বিন খাত্তাব (রা.) বর্ণনা করেন, ‘একদিন আমরা রসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় সাদা ধবধবে কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের কাছে উপস্থিত হলেন। তাঁর মধ্যে (দূরবর্তী আগন্তুকের মতো) ভ্রমণের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। অথচ আমাদের মধ্যে কেউ তাঁকে চিনতেও পারল না। তিনি রসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বসলেন এবং তাঁর দুই জানুর সঙ্গে নিজের দুই জানু মিশিয়ে, দুই হাত তাঁর দুই…
বর্তমান যুগে মানুষ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাধারণত ধন-সম্পদকে প্রাধান্য দেয়, এ ছাড়াও রাজনৈতিকভাবে বা কর্মক্ষেত্রে প্রভাবশালীদের বন্ধুত্বের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। আত্মীয়-স্বজনের পরিচয় দেওয়ার ক্ষেত্রেও মানুষ ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তির হিসাব করে। অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ এমন করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, ‘আর তুমি নিজকে ধৈর্যশীল রাখ তাদের সঙ্গে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টির উদ্দেশে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুই চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না, যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে।’ (সুরা : কাহাফ,…
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্ট সিরিজের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সে লক্ষ্যে আজ নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। সাত দিন কোয়ারেন্টিনের পর কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ। আজ ভোর নাগাদ নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ দল। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন। পেসার তাসকিন আহমেদ ভিডিওতে বলেন, ‘ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাতদিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের…
নিখোঁজের ৩ দিন পর মিলল ইজিবাইক চালকের লাশ কল্যাণ রিপোর্টঃ মাগুরার শালিখা থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ইজিবাইক চালক আল-আমিনের (২২) বাড়ি মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে। শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামের বাঘারপাড়া-যশোর সড়কের পাশে লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার মাগুরার সীমাখালী থেকে যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, আল-আমিন গত বুধবার সন্ধ্যায় মাগুরার সীমাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে তার পরিবারের সদস্যরা ওইদিন…
কল্যাণ রিপোর্ট: ধর্ষনের বিচার চেয়ে আদালতে মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে যশোরের একটি পরিবার। আসামিরা জামিনে বেরিয়ে এসে পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে। আজ সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছে ভিকটিমের ভাই লিটন খোরশেদ আলম। লিখিত বক্তব্যে মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বাসিন্দা লিটন খোরশেদ আলম জানান, গত ৪ অক্টোবর সকালে তার একমাত্র বোন (১৮) তার শ্বশুরালয় সদর উপজেলার আমিননগর গ্রাম থেকে একটি ইজিবাইকে চড়ে আমার বাড়িতে যাচ্ছিল। এসময় ইজিবাইক চালক বাগডোব গ্রামের দ্বীন মোহাম্মদ দিলু কৌশলে রোহিতা বাজার সংলগ্ন বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যায়। এরপর তারা দুইজন মিলে তার বোনকে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় মণিরামপুর…
ডেস্ক রিপোর্টঃ দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। শনাক্তরা জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার ঢাকা শিশু হাসপাতালের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর। এর আগে তিন দফায় পরীক্ষা-নীরিক্ষা করা হয় দুই ক্রিকেটারের নমুনার। আরো নিশ্চিত হতে গত সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা নেয় আইইডিসিআর। অবশেষে তারা ওমিক্রনে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাতীয় নারী ক্রিকেট দল…
কল্যাণ রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পিইএসএস বিভাগ জিএসটি গুচ্ছভুক্ত নয় বিধায় এ বিভাগের ভর্তি পরীক্ষা যবিপ্রবি কর্তৃপক্ষ স্বতন্ত্রভাবে গ্রহণ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলার পরীক্ষা কেন্দ্রে পিইএসএস বিভাগের স্নাতক প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ অফিস জানায়, পিইএসএস বিভাগে ভর্তির জন্য আবেদনকৃত ৩৪২ জনের মধ্যে ভর্তি পরীক্ষায় ২৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত হন। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যেই এ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।…
কল্যাণ রিপোর্ট আওয়ামী লীগ ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে কাজ করলে কোনো ছাড় দেয়া হবে না বলে দলীয় নেতাকর্মীদের কড়া হুশিয়ারি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। গতকাল সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এমন হুশিয়ারি উচ্চারণ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে নৌকা বিজয়ী করার কোন বিকল্প নেই। নৌকার বিরোধীতা করলে আজীনের মত বহিষ্কার করা হবে। চিরতরের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে। দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল।…
কল্যাণ ডেস্ক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘চির অম্লান বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন বলেন, র্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।…