Author: admin

কল্যাণ ডেস্ক : ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। তাঁকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি সেদেশে ঢুকতে দেয়নি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগরের অনলাইন মিডিয়া ‘নতুন দেশ’ জানায়, কানাডায় বসবাসরত ডা. মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি। জানা গেছে, ডা. মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁকে জানানো হয়, তার…

Read More

কল্যাণ ডেস্ক : দেশে ফাইভজি প্রযুক্তির মোবাইল সেবার উদ্বোধন হতে যাচ্ছে রোববার (১২ ডিসেম্বর)। পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রেডিসন ব্লুতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, ২০২০ সালে বিশ্বের ৮টি দেশ ফাইভজি চালু করে। মালয়েশিয়া আগামী বছরের মার্চে চালু করবে। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা নবম বা দশম দেশ হিসেবে এই প্রযুক্তি চালু করছি। প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে এই সেবা পাওয়া যাবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়,…

Read More

বাংলাদেশ এ বছর বিজয়ের ৫০তম বর্ষ উদযাপন করছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেরও ৫০তম বছর উদযাপিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আসন্ন বিজয় দিবসে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উভয় দেশই এই সফরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করছে। এরই মধ্যে গত মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের পররাষ্ট্রসচিবের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের তিন দিক ঘিরে দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘতম…

Read More

বিশেষ প্রতিনিধি : ১৯৭১ সালের ১১ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। এই দিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভায় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ সবাইকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা আহ্বান জানিয়ে ছিলেন। ওই জনসভায় ওয়াশিংটন পোস্ট, লন্ডনের ডেইলি টেলিগ্রাফ ও নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিনিধিসহ বহু বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলার প্রথম জনসভা : ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যশোর টাউন হল ময়দানে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। হানাদার মুক্ত বাংলার প্রথম জনসভায় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, ‘আর ধ্বংস নয়, যুদ্ধ নয়। এই মুহূর্তে কাজ হলো…

Read More

জেমস রহিম রানা: মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে যশোরের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘ফাতিমা হাসপাতাল’। প্রতিনিয়ত নামমাত্র খরচে যশোরের বুকে লাখ লাখ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে এই হাসপাতাল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশের মানুষের সেবার কাজে এই হাসপাতালের ভূমিকা ছিল অনেক বেশি। পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে প্রচুর আহত মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সেবা দিয়েছে এই হাসপাতাল এবং যশোর ক্যাথলিক চার্চের সদস্যরা। বিশপ দান্তে বাত্তালিয়েন এস-এক্স’র সহযোগিতায় রেভা. ব্রাদার লিও স্টক্কো ১৯৫৭-১৯৫৮ এই হাসপাতালের কর্যক্রম শুরু করেন। প্রথমে ফাদার মারিয়েত্তির নির্মিত যশোর ক্যাথলিক গীর্জার বারান্দাকে তিনি রোগি দেখার স্থান হিসাবে ব্যবহার করতে থাকেন। তখন এটি ডিসপেনসারি হিসাবে পরিচিতি লাভ করে। ফাদারের…

Read More

টিসিবি-ওএমএস’র পণ্য কালোবাজারে ছোট হয়ে আসছে বাজারের তালিকা সুনীল ঘোষ: দাম নাগালের মধ্যে রাখতে যশোরে চলমান রয়েছে টিসিবি ও ওএমএস’র পণ্য বিক্রি কার্যক্রম। কিন্তু ভর্তুকি মূল্যের এসব পণ্য লাপাত্তা হয়ে যাচ্ছে। কালোবাজারে বিক্রির ফলে সাশ্রয়ী দামের পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সীমিত আয়ের মানুষ। ডিলারদের একটি বড় অংশ সরকারের ভর্তুকি দামের পণ্য নিয়ে ‘নয়-ছয়’ করে ফায়দা লুটছে। অথচ নিয়মবর্হিভূত এসব কর্মকান্ডের বিরুদ্ধে তদারক ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্টরা শাস্তিমূলক কোন ব্যবস্থা নিচ্ছে না । লাগামহীন এমন দাম বৃদ্ধির পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেকে বাজারের তালিকা ‘শটকাট’ করেছেন। প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনে কোন রকমে দিনাতিপাতের চেষ্টা করছেন। টিসিবি ছাড়াও ওএমএসের মাধ্যমেও চাল…

Read More

সাজেদ রহমান: ‘যশোরের মানুষ এখন ঢাকার দিকে তাকিয়ে’ এই শিরোনামে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর যশোরের ঝিকরগাছার ডেটলাইনে রিপোর্ট পাঠিয়ে ছিলেন ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় সাংবাদিক মিহির বন্দোপাধ্যায়। যা তাঁর পত্রিকায় ছাপা হয়েছিল পরদিন ১১ ডিসেম্বর। তিনি লিখেছিলেন-‘মুক্ত যশোরের মানুষ এখন রাজধানী ঢাকার দিকে তাকিয়ে আছে। আর দিন গুণছে, কবে তারা পল্টন বা রমনার মাঠে আবার এক জনসমুদ্রে শামিল হয়ে গলা ফাটিয়ে বলবে ‘‘জয় বাংলা-জয় মুজিব”। ইদ্রিস আর মিয়া সাহেব। একজন ছাত্র, একজন মুরব্বী। আর গফুর একজন রিকশাচালক। অন্যজন পাঠশালার শিক্ষক। এই চার বিচিত্র পেশার মানুষের সঙ্গে যশোর শহরের কাছে সড়কের উপর দাঁড়িয়ে কথা বলছিলাম। মুজিবের কথা বলতে বলতে আবেগে ওদের সকলের…

Read More

আ: জলিল, শার্শা যশোরঃ সড়ক দুর্ঘটনার ভয়াবহতা রোধ করতে জেলার শার্শায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪৪ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে নাভারন হাইওয়ে থানার পুলিশ। গত ১১ মাসে (ডিসেম্বর থেকে অক্টোবর-২১) থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানার টাকা আদায় করা হয়। নাভারন হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এ. এম. এম আসাদউজ্জামান এ তথ্য জানান। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য মতে গত ১১ মাসে এক হাজার ৬৭৫টি মামলা থেকে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময়ে সড়ক পরিবহন আইনে দ্রুতগতি ১১৪টি যানবাহন থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা, এক হাজার ১০টি থ্রি-হুইলার থেকে ২৫ লাখ ২৫ হাজার টাকা…

Read More

কল্যাণ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার এই চিঠি পাঠান তিনি। চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। এর মধ্যে গত বুধবার রাত থেকে খালেদা…

Read More

কল্যাণ ডেস্ক : ভূমির মালিক নন বিধায়, বরিশালের হিজলা উপজেলার আসপিয়া ইসলামের পুলিশের চাকরি পেতে যেন সমস্যা না হয় এ জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর জমিসহ তাকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কোনোভাবেই যাতে আসপিয়ার স্বপ্ন ভঙ্গ না হয়, এলাকার বিভিন্ন ব্যক্তিও তাকে জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘‘জমি না থাকায় আসপিয়ার চাকরি হচ্ছে না’ এমন খবরের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার স্থায়ী ঠিকানার জন্য আসপিয়াকে হিজলার আশ্রয়ণ প্রকল্প থেকে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ একটি ঘর দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আসপিয়াকে ডেকে ঘর দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে…

Read More