দশম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী বর্ষা থানায় এসে পুলিশের সাহায্য চেয়ে নিজের বাল্যবিয়ে ঠেকানোর মাধ্যমে বিশেষ কৃতিত্ব অর্জন করে। সরকারের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা দিবস অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বর্ষাকে ক্রেস্ট ও সংবর্ধনাসহ ‘সাহসী কন্যা’ উপাধি প্রদান করে। পুলিশ তাৎক্ষণিক বর্ষার বাল্যবিয়ে বন্ধসহ তার ইচ্ছানুযায়ী পড়াশুনা অব্যাহত রাখার পথকে সুগম করে দেয়। বর্ষা চুয়াডাংগা সদর ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মামা, খালারা জোর করে বর্ষাকে বাল্যবিয়ে দিতে চায়। বর্ষার মা’কেও বাল্যবিয়ের শিকার হতে হয়েছিল। বর্ষার বাবা বহু আগেই তার মাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। বাবা তাদের খোঁজ খবর রাখে না। বর্ষা কাছ থেকে মায়ের…
Author: admin
বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাল্লা মোড়লপাড়ায় পারিবারিক গোরস্তানে শায়িত আছেন বীরপ্রতীক মো. আব্দুল জলিল। যিনি রকেট জলিল নামে খ্যাত। কিন্তু অসম সাহসী এই যোদ্ধার কবরখানা বেশ অযত্নে, অবহেলায় রয়েছে। বাঁশের চটা দিয়ে ঘেরা; যার বেশ খানিকটাই নষ্ট হয়ে গেছে। কবর সংরক্ষণে বা পাকাকরণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন তার বড় স্ত্রী হালিমা বেগম, ছোটভাই মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোড়লও। অবশ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের কবর বাঁধানোর প্রকল্প পাশ হয়ে আসছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। অসম সাহসী মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মো. আব্দুল জলিল ওরফে রকেট জলিল ২০১৭ সালের…
কল্যাণ রিপোর্ট: যশোর সদরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী দলীয় প্রতিপক্ষ। ১৫টি ইউনিয়নের বেশিরভাগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্তরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গ্রুপ পলিটিক্সের দ্বন্দ্বের কারণে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন তারা। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীদের পাল্টা জবাব দিতেই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। যশোরে আওয়ামী রাজনীতি সংশ্লিষ্টদের অনেকেরই এরকম অভিমত। খারাপ ইমেজের কারণে হাইকমান্ড নাখোশ হওয়ায় দলীয় মনোনয়ন দৌড়ে পরাজিত হয়েছে একটি গ্রুপ। ওই পক্ষে থাকার কারণে বড় পদবদবী থাকার পরও দল থেকে মনোনয়ন পাননি তারা। তাই প্রতিপক্ষদের জব্দ করতে অনেকে নিজেরাই বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন। আবার কৌশল হিসেবে অন্যদের ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে…
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরের একটি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে জুতা পায়ে শহীদ মিনারে ওঠার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার খাটুরা মধুপুর কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জুতা পায়ে শহীদ মিনারে অবস্থান করেন। বিজয়ের মাসে শহীদ মিনার অবমাননা করে মূলত তাঁরা শহীদদের অবমাননা করেছেন বলে মনে করছেন সচেতন মানুষ। জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাসছে গতকাল দুপুর থেকেই। আর তার পর থেকেই সমালোচনা শুরু হয় শিক্ষকদের এমন কা-জ্ঞানহীন কাজ নিয়ে। ইতিমধ্যে এমন কাজের জন্য ধিক্কার জানিয়ে বিচার দাবি করেছেন অনেকে। গতকাল মণিরামপুরের খাটুরা মধুপুর কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দুর্নীতি বিরোধ…
ডেস্ক রিপোর্ট: অবশেষে দেশ ছেড়েছেন বিতর্কিত বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। গত চার দিন ধরে অগোচরে থাকা মুরাদকে এদিন রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় দেখা যায়। প্রথমে রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশত্যাগের কথা থাকলেও সেটি বিলম্ব হয়। এমিরেটসের ফ্লাইটটি কিছুটা দেরি করে রাত ১টার পর শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে বিতর্কিত এ সংসদ সদস্যকে অনেকটা নির্বিঘ্নেই ফ্লাইটে ওঠতে দেখা যায়।…
সাজেদ রহমান : কলকাতা থেকে প্রকাশিত যুগান্তর পত্রিকায় ১০ ডিসেম্বর যশোরের দুইটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। একটির শিরোনাম ছিল ‘কপোতাক্ষ-ভৈরব-চিত্রা ঘেরা যশোরকে আবার আমরা দেখতে পাব’ ও অন্যটি ছিল ‘যশোরে ৬ হাজার টন অস্ত্রশস্ত্র। সাংবাদিক অনিল ভট্রাচার্য লেখেন-দীর্ঘ ২৪ বছর পরে যশোর মুক্তি পেল? মাইকেল মধুসূদন এবং একদা মহারাজা প্রতাপাদিত্যের যশোর জেলা শেষ পর্যন্ত পাক হানাদারদের হাত থেকে মুক্ত হতে পেরেছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের সর্বাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যশোরের গুরুত্ব বহুবিধ দিক দিয়ে অনীস্বকার্য। যশোরের ঘাঁিটর পতনের সঙ্গে সঙ্গে কার্যত বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ৬টি জেলায় পাকবাহিনী মুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। বাংলাদেশের কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, বাখরগঞ্জ ও পটুয়াখালি এই ৬টি জেলার…
কি নেই অপার সম্ভাবনার বাংলাদেশে? আছে জনপ্রিয় শক্তিশালী গণতান্ত্রিক সরকার, মানুষের বাসোপযোগী সুন্দর পরিবেশ রক্ষায় আছে পরিবেশ অধিদফতর, আছে করিৎকর্মা প্রশাসন, আছে সচেতন পরিবেশবাদী সংগঠনসহ আরো অনেক কিছু। কিন্তু নেই কোনো কিছুর বাস্তবায়ন। সব ক্ষেত্রে একটা হযবরল অবস্থা। এ অবস্থা স্থায়ী হয়ে গেছে যেন। অথচ যে যার স্থান থেকে অর্পিত দায়িত্বটুকু পালন করলেই নিশ্চিত বলা যায় দেশটা সোনার দেশ হতে বেশি দেরি লাগবে না। শব্দ দূষণের কথাই বলা যাক। এর ভয়াবহতা যে কত বড় মারাত্মক তা সরকার, পরিবেশ অধিদফতর, প্রশাসন এবং পরিবেশবিদরা ভালোভাবেই জানেন। কিন্তু তা প্রতিরোধে কোনোই ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিশেষজ্ঞদের ভাষ্য মতে শব্দ দূষণের ফলে শিশুদের মধ্যে…
কল্যাণ ডেস্ক গতকাল ছিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন স্থানে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। দৈনিক কল্যাণের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট: নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি জানান, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গতকাল অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে আালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতলেব সরদার, সহ-সভাপতি মাহবুব হোসেন,সম্পাদক সুনীল দাস, সদস্য রাফেজা খাতুন,অভয়নগর থানার ওসি(তদন্ত) মিলন কুমার মন্ডল, বিভার প্রতিষ্ঠাতা সুকুমার ঘোষ…
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় রহিমা খাতুন নামে ৭ বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার ইকবাল হোসেনের মেয়ে। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, দুপুরে শিশু রহিমা খাতুন মায়ের সাথে কালীগঞ্জ থেকে কাপড় কিনে বাড়ি ফিরছিল। পথে ছালাভরা নামক স্থানে এসে ইজিবাইকের ভাড়া দেওার সময় শিশু রহিমা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস আটক হলেও চালক পলাতক রয়েছে।
কল্যাণ রিপোর্ট আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে যশোর জেলায় ৩ লাখ ২৬ হাজার ৮৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৩৭ হাজার ৭৯০ । এদের খাওয়ানো হবে নীল ক্যাপসুল। আর ১২ থেকে-৫৯ মাস বয়সি শিশু ২ লাখ ৮৮ হাজার ২৯৯ জন। এদের খাওয়ানো হবে লাল ক্যাপসুল। পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ৯২ টি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার গিয়াস…
