Author: admin

নড়াইল প্রতিনিধি : নড়াইল মুক্ত দিবসের কর্মসূচি শেষে নাশতা বিতরণের সময়ে জেলা প্রশাসনের কর্মচারীদের হাতে দুই বীর মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই ঘটনা ঘটে। ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস। লাঞ্ছিত হওয়া ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন এবং এসএ টিভির নড়াইল জেলা প্রতিনিধি আবদুস সাত্তার। বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান বলেন, নড়াইল মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা…

Read More

শার্শা (যশোর) প্রতিনিধি বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ চুরির সময় বাঁধা দেয়ায় চালক হরিকেশকে (৩৭) ছুরিকাঘাত করে জখম করেছে দুই দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাত ৯ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১৯ নং শেডের পাশে এ ঘটনা ঘটে। আহত ট্রাক ড্রাইভার হরিকেশ ভারতের গুজরাটের বাসিন্দা। আহত হরিকেশ জানান, ট্রাকে (নং-ঘখ০১ অঊ৮১০১) শুয়ে ছিলাম। প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাকের দরজা বন্ধ করে বাথরুমে যাই। ফিরে দেখি দুই চোর ট্রাকের সামনে দাঁড়িয়ে ট্রাকের যন্ত্রাংশ খুলছে। এসময় বাঁধা দিলে আমার পিঠে চাকু মেরে পালিয়ে যায়। সেখান থেকে বন্দরের শ্রমিকরা আমাকে উদ্ধার করে বর্ডারম্যানদের সহযোগিতায় স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। বেনাপোল স্টাফ আসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরে বার্মিজ চাকুসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটকদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শহরের সার্কিট হাউজপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা শহরের বেজপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন সোয়াইব ইসলাম (১৪), মুড়লির ইয়াসিন আরাফাত (১৬), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নাঈম হাওলাদার (২২), উপশহর এফ ব্লকের বিল্পব হোসেন (১৯), শেখহাটি সরদার পাড়ার কালিতলার মিরাজ শেখ (১৯), বড় ভেকুটিয়া গ্রামের সাজ্জাদ হোসেন তপু (১৯), নওদাগ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুল হাসান (২৪), বড় ভেকুটিয়া গ্রামের রাসেল (৩০), মুড়লি খাঁ পাড়ার ইমদাদুল শেখ (১৬)। মামলায় বলা বলা হয়েছে, আটকরা গত…

Read More

ভ্যাট দিবসে এনবিআরের সদস্য সহিদুল ইসলাম ভ্যাট প্রদানে মানুষ যত সচেতন হবে দেশ তত উন্নত হবে কল্যাণ রিপোর্ট ‘অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ার অংশ নিন’ এই স্লোগান নিয়ে যশোরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। গতকাল শুক্রবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের সম্মেলন কক্ষে ভ্যাট সম্পর্কে জনগণকে আরও সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে সেমিনার ও সর্ব্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট) ড. সহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন যশোরের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মোয়াজ্জেম হোসেনে। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান।…

Read More

কল্যাণ ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান আজ শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার এই মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান এ কথা বলেন। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। এর মধ্যে আছেন তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা। তাঁরা এ মামলার ৭, ৮…

Read More

নাছিমা বেগম, এনডিসি ১৯৪৮ সালে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের মূল সুর হলো, প্রতিটি মানুষের সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্মগত অধিকার। মানুষ হিসেবে এই অধিকার প্রত্যেকের প্রাপ্য; যা কেউ কেড়ে নিতে পারে না। মানবাধিকার শাশ্বত এবং কোনো দেশের সীমারেখা দ্বারা সীমাবদ্ধ নয়। ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, যুবক, বৃদ্ধ, শিশু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী যাই হোন না কেন, তিনি গ্রাম বা শহর বা বিশ্বের যে প্রান্তেই বসবাস করেন না কেন, মানুষ হিসেবে সবার সমান অধিকার। মানবাধিকার আসলে কী? এটি বিশ্লেষণ করলে আমরা দেখি মানবাধিকার মূলত একদিকে জীবনের অধিকার, অন্যদিকে স্বাধীনভাবে কথা বলার, চলাফেরা করার; অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-স্বাস্থ্য সবকিছুর অধিকার। কার্যত অধিকার ও দায়িত্ব একে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকা অবস্থায় ভারতে বিপন্ন হয়েছে গণতন্ত্র। প্রতিবাদ করলেই সরকারের রোষের মুখে পড়তে হচ্ছে। বিনা কারণে ইউএপিএ’র ধারা দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে দক্ষিণ আফ্রিকার সংস্থা ‘সিভিকাস’। সংস্থাটির প্রতিবেদনে গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে ভারতকে ‘নিপীড়িত’ দেশগুলোর তালিকায় স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) শুরু হওয়া গণতন্ত্রের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের ঠিক আগেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ‘সিভিকাস পিপল পাওয়ার আন্ডার অ্যাটাক ২০২১’ প্রতিবেদনে ভারতের সম্পর্কে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী আইন, যেমন দমনমূলক বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) মোদি সরকার পরিকল্পিতভাবে অপব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে কয়েক…

Read More

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্টে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় নিউজিল্যান্ডে পৌঁছেছে টাইগাররা। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।’ বাংলাদেশ দলের ইতিহাসে ক্রাইস্টচার্চ শব্দটি ভয়ংকর এক অধ্যায়। ২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালীন সময়ে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারে গুলিবর্ষণ করে এক সন্ত্রাসী। এই গুলিবর্ষণ নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা। এতে প্রায় ৫০ জন নিহত হয় ও কমপক্ষে ৫০ জনের মত গুরুতরভাবে আহত হয়।…

Read More

ক্রীড়া ডেস্ক : বর্ণিল এক ক্যারিয়ার চলে এসেছে শেষের খুব কাছে। ক্যারিয়ারজুড়ে নানা কীর্তির জন্ম দিয়েছেন শহিদ আফ্রিদি। আগেই জানিয়ে রেখেছিলেন এবারের পিএসএল দিয়েই বিদায় বলবেন তিনি। এবার ঠিক হয়ে গেল তার দলও। মুলতানস সুলতান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়েছেন তিনি। দলটিতে নাম লিখিয়েই আফ্রিদি জানালেন, শেষটাও রাঙাতে চান ট্রফি দিয়েই। সপ্তম আসরের দামামা বেজে গেছে। ড্রাফটের আগেই দল গোছানো শুরু করেছে দলগুলো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। তার অনেক আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল গোছানো শুরু করে দিয়েছে। আফ্রিদিকে তো ভিড়িয়েছেই দলে, আফ্রিদির সঙ্গে মুলতান থেকে কোয়েটায় যোগ দিয়েছেন জেমস ভিন্সও। দু’জন ছাড়াও দলে…

Read More

বিনোদন ডেস্ক সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এদিন সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। এর ঠিক তখনই গোপনে দেশ ছেড়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাটরিনা বিয়ের ডামাডোলের মধ্যেই মুম্বাইয়ের বিমানবন্দরে সালমান খানের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। প্রাক্তন প্রেমিকার বিয়েতে হাজির হওয়া নিয়ে জল্পনার মধ্যেই সৌদি আরব উড়াল দিলেন ‘ভাইজান’। সালমান খান নিজ হাতেই ক্যাটরিনার বলিউড ক্যারিয়ার গড়ে দিয়েছেন। ‘সল্লু ভাই’য়ের ছত্রছায়াতেই ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। রণবীর-ক্যাটরিনার মন ভাঙার পরেও নায়িকাকে সামলেছিলেন সালমান। ক্যাটরিনার…

Read More