Author: admin

ক্রীড়া ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল কিংবদন্তি পেলের। গেল সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, নেওয়া হয়েছিল আইসিইউতেও। সেখান থেকে ফিরেছেন খুব বেশিদিন হয়নি, এবার আবারও হাসপাতালমুখো হতে হয়েছে তাকে। বৃহদান্ত্রে টিউমার ধরা পড়েছে তার, চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন তিনি। তবে কিংবদন্তির এমন পরিস্থিতিতে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন বারের বিশ্বকাপ বিজয়ী ৮১ বছর বয়সী এই কিংবদন্তির শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে। এমনকি কয়েক দিনের মধ্যে তাকে ছেড়েও দেওয়া হবে বলে জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্যই গেল সেপ্টেম্বরে তাকে নিয়ে…

Read More

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন চমকপ্রদ খবর। যুক্তরাষ্ট্রে নতুন সিনেমা করতে যাচ্ছেন কিং খান। তার নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাবেন হিমেল আশরাফ। নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জোর কদমে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে শাকিবের লুক চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটিতে শাকিবকে কোন রূপে দেখা যাবে, তার একটি ঝলক দেখা গেল আজ। নায়ক নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নতুন সাজে তোলা একটি ছবি শেয়ার করেছেন। যেটা দেখে চমকে গেছেন ভক্তরা। এমনটা অবশ্য হরহামেশাই হয়।…

Read More

কল্যাণ রিপোর্ট ‘যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান (বিএলএফ) বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। বইটির লেখক মুক্তিযুদ্ধের সূর্যসৈনিক সৈয়দ নাজমুল হোসেন মনা। যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে তিনি বইটি লিখেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আব্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা আতিকুর…

Read More

কল্যাণ রিপোর্ট : ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উপলক্ষে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে যশোরে শুরু হয়েছে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২১দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে ৫০জন বীর মুক্তিযোদ্ধা জাতীয় সঙ্গীতের সাথে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন ও ৫০টি রঙিন বেলুন উড়িয়ে গতকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যশোর টাউন হল ময়দানের শতাব্দি বটতলে অ্যাডভোকেট রওশন আলী স্মৃতি মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর যশোর জেলা প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,…

Read More

সালমান হাসান মাথায় ব্যালট বাকস। বুকে ঝুলছে প্যানাসাইন। সেগুলোয় নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও কার্যকর গণতন্ত্রের দাবির কথা। এছাড়াও ভোটের নির্বিঘ্ন পরিবেশ ও কার্যকর গণতন্ত্রের দাবির উল্লেখ রয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পারেননি। কেন্দ্রে গিয়ে শোনেন তার ভোট হয়ে গেছে। সেই যন্ত্রণা থেকেই অভিনব এমন প্রতিবাদ করে চলেছেন নোয়াখালির এক যুবক হানিফ বাংলাদেশি। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে তার দেখা মেলে। যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে এখানে আসেন বলে জানান তিনি। স্মারকলিপিতেও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে ৩৮টি জেলা ঘুরে এভাবে প্রতিবাদ করেছেন। সেখানকার…

Read More

বিশেষ প্রতিবেদক যশোরের চৌগাছায় ৪০ জন ঝরে পড়া শিক্ষার্থীর জন্য ৭০ টি বিদ্যালয় স্থাপন করার চেষ্টার অভিযোগ উঠেছে। যার ফলে ২০ মাসে সরকারের গচ্চা যাবে সাত কোটি টাকার বেশি। উপজেলায় মাত্র চল্লিশজন ঝরে পড়া শিক্ষার্থী থাকলেও উপজেলা শিক্ষা অফিসের যাচাই প্রতিবেদনে গুরুত্ব না দিয়ে ৭০টি শিখন কেন্দ্র (বিদ্যালয়) প্রতিষ্ঠার অনুমোদন এবং প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। ৩০ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমান স¦াক্ষরিত পত্রে ওইসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্দেশনা দিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষণ কেন্দ্র সমূহ (বিদ্যালয়) চালু করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষকরা জানান, দেশের যেসব স্থানে শিক্ষা প্রতিষ্ঠান নেই সেসব এলাকার…

Read More

কল্যাণ রিপোর্ট যশোর শহরের ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিধি উপেক্ষা করে আর্থিক সুবিধা ভোগ করেছেন। কলেজ গভর্নিং বডির সভাপতি যশোরের জেলা প্রশাসক বরাবর তিনজন শিক্ষকের দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন সমাজকর্ম বিষয়ের এমপিওভুক্ত প্রভাষক ছিলেন। তিনি তার ওই বিষয়ের এমপিও বহাল রেখে অনৈতিক পন্থায় উপাধ্যক্ষ পদে নিয়োগ নেন। সমাজকর্ম বিষয়ের প্রভাষক পদ থেকে পদত্যাগ না করে একইসাথে ওই পদের সরকারি বেতনভাতা গ্রহণ করতে থাকেন। এরপর ফের অনৈতিক পন্থায় তিনি অধ্যক্ষ পদ বাগিয়ে নেন। এই পদে এমপিওভুক্তির পূর্ব পর্যন্ত সমাজকর্ম বিষয়ের এমপিও পদের সমস্ত বেতন-ভাতা উত্তোলন করেন। যা রীতিমতো আর্থিক অনিয়ম। এছাড়া, যখন…

Read More

শাহোকা শফি মাহমুদ প্রাচীন আমলে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হতো। বাংলা বাকধারায় ‘সুখের পায়রা ’ বলে একটি কথা আছে। শখ বশত সেই সুখের পায়রা পুষে নজরুল মাস্টার সুখের পরশ পেয়েছেন। তিনি বর্তমানে কাজটিকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। প্রতি মাসে ১৫ হাজার টাকা বাড়তি আয়ের উৎসে পরিণত হয়েছে তার এ কাজটি। নজরুল ইসলাম শিক্ষকতা করেন। এ কারণে তার এলাকায় তিনি নজরুল মাস্টার বলে পরিচিত। ২১ বছর ধরে তিনি শিক্ষকতা পেশার সাথে জড়িত। যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর আলিম মাদ্রাসার বিজ্ঞান শিক্ষক তিনি। বাড়ি ওই উপজেলার নওদাপাড়া গ্রামে। বাড়িতেই তিনি গড়ে তুলেছেন কবুতরের একটি ফার্ম। তার ফার্মে এখন বিভিন্ন প্রজাতির ২০০ কবুতর আছে। তিনি…

Read More

দীপংকর গৌতম: সুন্দরবনকে ঘিরে কাহিনীর অন্ত নেই। এ অঞ্চলে যেসব মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করছে তারাও এই বনাঞ্চলের রহস্য জানে না। যে কারণে প্রাচীনকাল থেকেই এখানে পূজিত হয় মানিবপীর, সত্যপীর, বনবিবি, গাজী কালুসহ অজ¯্র লৌকিক দেবতা। তবে সুন্দরবনের ত্রাতা বনবিবি। সুন্দরবন ও এর আশপাশের মানুষ বনবিবির নাম নিয়ে তাঁর পূজা দেয় ধর্ম-বর্ন নির্বিশেষে। এরপর তারা বনে প্রবেশ করে। বনের ভেতরে আছে কতশত জীবজন্তু। বাইরে থেকে মানুষ যেমন পেটের জন্য বনে-বাদাড়ে যায়, ওখানেও অনেক জীবজন্তু আছে, তারাও বসে থাকে তাদের আহারের অপেক্ষায়। তারপরও অনেকসময় শেষরক্ষা হয় না। বনে গেলে বিপদ-আপদ হতেই পারে। কিন্তু সমস্যা হলো, যেকোনো পুরুষ বনে গিয়ে কোনো জীবজন্তুর…

Read More

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার এক চিত্র তুলে ধরা হয়েছে দৈনিক কল্যাণে। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকের ৩২টি পদের বিপরীতে কর্মরত আছেন ৫জন। হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালকের প্রধান দুটি পদ আজও সৃষ্টি করা হয়নি। বর্তমানে একজনকে সংযুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক পদটি চালনো হচ্ছে। চেইন অব কমান্ড দুর্বল থাকায় চিকিৎসা কার্যক্রমে হযবরল অবস্থা বিরাজ করছে। যেসব বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত ্আছেন তারা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নেন প্রতিদিন গড়ে ২ হাজার রোগি। যশোর ছাড়াও নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে রোগি আসে। ডাক্তার সংকটের কারণে রোগিরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। দূর-দুরান্ত…

Read More