Author: admin

সাজেদ রহমান : ‘প্রায় অক্ষত অবস্থায় যশোর দূর্গ দখল’ শিরোনামে ৯ ডিসেম্বর যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ হয়। যেটি লিখেছেন সুখরঞ্জন সেনগুপ্ত। ‘ভারতীয় বাহিনী যশোর শহরের পূর্ণ কতৃত্ব গ্রহণ করেছেন এবং অসামরিক জনগণ শহরের রাস্তায় রাস্তায় ভারতীয় জওয়ানদের হর্ষমূখর অভিনন্দন জানাচ্ছেন। যশোর শহর পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হবার ঠিক ২৪ ঘন্টা পরে আজ(৭ ডিসেম্বর) দুপুরে যখন যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করি তখনও নড়াইল ও রুপদিয়ার সড়কে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় বাহিনীর যুদ্ধ হচ্ছিল। যশোর সেক্টরে ভারতীয় বাহিনীর জিওসি মেজর জেনারেল দলবীর সিং যশোর শহরে প্রবেশকারী প্রথম ভারতীয় ও বিদেশী সাংবাদিকদের জানান যে, যশোর ক্যান্টনমেন্ট আমি প্রায় বিনা যুদ্ধেই দখল করেছি।…

Read More

কল্যাণ ডেস্ক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু। আজ ৯ ডিসেম্বর সেই মহীয়সী নারীর জন্মদিন। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হবে তাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি…

Read More

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। চলতি বছর এই তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া। এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২১ শীর্ষক তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফোর্বস…

Read More

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি তারকা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন গত বছরের জুন মাসে। নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন এ অভিনেতা। মৃত্যুর দেড় বছর পর সুশান্তকে নিয়ে স্মৃতিচারণ করে সারা একটি স্ট্যাটাস দিয়েছেন। সারার প্রথম ছবি ছিল ‘কেদারনাথ’। ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেন তিনি। ২০১৮ সালের ৭ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল। গত মঙ্গলবার তিন বছর পূর্ণ হলো ‘কেদারনাথ’ সিনেমার। ছবির কিছু অংশ থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন সারা। পাশাপাশি সুশান্তের উদ্দেশে একটি মন খারাপের বার্তাও লিখেছেন তিনি। সারা লিখেছেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ…

Read More

ডেস্ক রিপোর্ট:  অসমতা বাড়ছে পৃথিবী জুড়ে। আয়, সম্পদ, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সব খাতেই এই অসমতা দৃশ্যমান। সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক অসমতা প্রতিবেদন তথ্যানুসারে, ২০২১ সালে বিশ্বের মোট আয়ের ৫২ শতাংশই কুক্ষিগত হয়েছে পৃথিবীর শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে। আর মধ্যম আয়ের বৈশ্বিক ৪০ শতাংশ মানুষের হাতে গেছে ৩৯ দশমিক ৫ শতাংশ আয়। এ ছাড়া নিম্ন আয়ের ৫০ শতাংশ মানুষের হাতে গেছে ৮ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক আয়। বৈশ্বিক সম্পদের ক্ষেত্রে এ বৈষম্য আরও বেশি। বিশ্বের ৭৬ শতাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে। মধ্যম আয়ের ৪০ শতাংশ মানুষের হাতে আছে মোট বৈশ্বিক সম্পদের ২২ শতাংশ আর নিম্ন আয়ের ৫০…

Read More

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১০ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাত থেকে পরবর্তী ৬ মাস রাতে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুয়ায়ী আগামী ১০ ডিসেম্বর থেকে ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। আবার ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, প্রতিদিন রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের…

Read More

ডেস্ক রিপোর্ট: সাবেক ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইলিয়াস হোসেন এ রায় দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। শিক্ষানবিশ আইনজীবী শাহিন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান সিটি কর্পোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড…

Read More

খেলা ডেস্ক: টি-টোয়েন্টির পর এবার এক দিনের ক্রিকেটের নেতৃত্বও হারালেন বিরাট কোহলি। তবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের সময় নিজেই জানিয়েছিলেন নেতৃত্ব ছাড়ার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যে ভারতকে এই ধরনের ক্রিকেটে আর নেতৃত্ব দেবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু এক দিনের ক্রিকেটের ক্ষেত্রে তেমনটা হলো না। ভারতীয় বোর্ডের পক্ষে জানানো হয়েছে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড। কিন্তু অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি। এরপরেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় নতুন অধিনায়কের নাম। কোহলিকে যে নেতৃত্ব থেকে…

Read More

কল্যাণ ডেস্ক: নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাদেরকে পদক তুলে দেন। বেগম রোকেয়া পদক পেলেন যারা নারী শিক্ষায় কুমিল্লার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায়…

Read More

ডেস্ক নিউজ: নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা এবং জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ পাওয়া ডা. মুরাদ হাসান দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের একটি টিকিটও সংগ্রহ করেছেন তিনি। জানা গেছে, গত সোমবার সামাজিক মাধ্যমে সমালোচনার মধ্যেই চট্টগ্রামে চলে যান ডা. মুরাদ। অশালীন, শিষ্টাচার-বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় ওই রাতেই পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পান। এরপর মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি। তখন থেকেই সম্ভাব্য কোন দেশে যাওয়া যায় তার খোঁজখবর নেওয়া শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা…

Read More