উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) তত্ত্বাবধানে ও জয়তী সোসাইটি যশোরের পরিচালনায় আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরি ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী বিউটিফিকেশন অ্যান্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোর্স গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ ডিসেম্বর সম্পন্ন হয়। প্রশিক্ষণে ২৫ জন নারী অংশ নেন। প্রশিক্ষণ কোর্সটির প্রথম ব্যাচের কার্যক্রম বৃহস্পতিবার সমাপ্ত হওয়ায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও জয়তী সোসাইটির পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু। বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসি প্রতিনিধি রাজিয়া সুলতানা, জয়তী সোসাইটির ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ^াস। উপস্থিত ছিলেন-ইন্টারপ্রেনারশীপ ডেভেলপমেন্ট ট্রেইনার নার্গিস আনিসা পিয়া,…
Author: admin
কল্যাণ রিপোর্ট : যশোরে ডিবি পুলিশ পরিচয়ে তিন কিশোরকে উঠিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার তিন কিশোর নিখোঁজ হয়। ওই তিন কিশোরের অভিভাবক নিখোঁজের অভিযোগে থানায় জিডি করতে গেলেও পুলিশ অভিযোগের কপি গ্রহণ করেছে। তবে জিডি এন্ট্রি করেনি। পুলিশের কোন বিভাগ আটকের তথ্য জানে না বলে জানিয়েছে। পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে শহর জুড়ে অভিভাবক মহলে আতংকের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ৩ কিশোর হলো, শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার তাইজুল ইসলামের ছেলে শোয়াইব হোসেন (১৪), মুড়লীর মোড়ের রাজু আহমেদের ছেলে আরাফাত হোসেন (১৬) এবং একই এলাকার মাসুদ শেখের ছেলে ইমদাদুল (১৬)। তাইজুল ইসলাম বলেছেন, তিনি জেলা পরিষদের মাঠে পুরনো কাপড়ের…
কল্যাণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘একটি অনুরোধ করব, আজকে আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন, সবার কাছে দোয়া চাই।’ বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি মেয়ে পতুলের জন্য দোয়া চান। ১৯৭৩ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। তার ডাকনাম পুতুল।তার বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ওয়াজেদ মিয়া। পুতুল তিন মেয়ে ও এক ছেলের জননী। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি ২০১৩ সালের জুন থেকে বিশ্ব…
কল্যাণ ডেস্ক : দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ-ের বিরুদ্ধে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদের আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার সাজা বহাল রয়েছে। তবে তিনি এ মামলায় যে ১৬ মাস হাজতবাস করেছেন সেই সময়কালটাই সাজা হিসেবে গণ্য হবে। তাকে নতুন করে আর জেলে যেতে হবে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এছাড়া আদালত মামলার অপর দুই আসামি ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেকের আপিলও খারিজ করে দিয়েছেন। তাদেরও নতুন করে আর জেলে যেতে হবে না। আদালতে এমপি হারুনের পক্ষে শুনানি করেন…
কল্যাণ ডেস্ক : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি প্যানেলের প্রার্থিতা জমা পড়েছে। সেখানে বর্তমান মহাসচিব শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটা নিশ্চিত। উৎসবমুখর অবস্থায় সংগঠকরা নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দলে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদও। প্রথমবারের মতো শাহেদ রেজা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশের বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার না হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ২২ ডিসেম্বর নির্বাচনের প্রয়োজন পড়বে না। মনোনয়নপত্র জমা দিয়ে কাজী নাবিল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,…
কল্যাণ ডেস্ক : মহামারিতে বিশ্বে এখনও দাপট দেখাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এরই মধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চল এবং বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য থেকে কিছু তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীদের ধারণা, দাপুটে হয়ে ওঠার এই লড়াইয়ে বিজয়ী হতে পারে ওমিক্রন। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের নেতৃত্বে একটি গবেষণা কাজের জন্য করোনাভাইরাসের ভ্যারিয়েন্টগুলো পর্যবেক্ষণ করছেন ড. জ্যাকব লেমিয়াক্স। তিনি বলেন, ‘এখনও অল্প কয়েক দিন হয়েছে, কিন্তু ক্রমাগত যেসব তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে ওমিক্রন সম্ভবত ডেল্টাকে পেছনে ফেলে দেবে, সব জায়গাতে না হলেও বহু জায়গায়।’ নভেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকায় দৈনিক সংক্রমণের মাত্রা ছিল দুইশ’র কাছাকাছি। ওমিক্রন ভ্যারিয়েন্ট…
কল্যাণ ডেস্ক : দেশের প্রতিটি বিভাগে একটি করে সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘বিকেএসপি প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে করব। ইতোমধ্যে দুটোর অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলো করে দেব। খেলোয়াড়রা যেন সেখানে ভালো প্রশিক্ষণের সুযোগ পায়, সেই ব্যবস্থাটা সরকার করে দিচ্ছে।’ ক্রীড়া চর্চার উপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমি জানি, আমাদের ছেলে-মেয়েদেরকে আমরা যতবেশি খেলাধুলা,সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত রাখতে পারব, তাহলে ছেলে-…
কামরুন-নাহার-মুকুল: আজিমপুর মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কিশোরীটি কাঁদছিল। কারণ জানতে চাইলে সে বলল- “আমিতো গার্মেন্টসে কাজ করতাম। আমার রোজগারে সংসার চলতোÑকেন আমারে কম বয়সে বিয়া দিলো? পেটে বাচ্চা আসলো! ডাক্তার বললো, বাচ্ছাটা নাকি রক্তের সঙ্গে পইড়া গেছে” Ñবলতে বলতে নেতিয়ে পড়ে সে পাশে বসা বয়সি আরেক নারীর ওপর। সৃষ্টিজগতের সকল সৃষ্টির এক রহস্যময় সৃষ্টির নাম নারী। নারী একটু বেশিই রহস্যময়ী। তাই নারীর স্বাস্থ্যরক্ষাও যেন পুরুষের চেয়ে ভিন্ন। একজন নারী জন্মের পরই নারী হয়ে ওঠে না। ধাপে ধাপে পথ পাড়ি দিয়ে এগোতে হয় তাকে; মিষ্টি-মধুর শৈশবকে পার করে কৈশোরে পা রাখে যখন, নারী হয়ে ওঠার পথ যেন শুরু…
কল্যাণ রিপোর্ট বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য বলেছেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে অনুসরণ করে এখনকার নারীদের পথ চলতে হবে, শিক্ষিত হতে হবে, কুসংস্কার ও নারীদের অবদমিত করে রাখার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জ¦লন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব এই প্রতিপাদ্য ধারণ করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন…
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে চাকরি করতে হলে শুধু বাংলা বলতে পারলেই হবে না, পড়তে–লিখতেও জানতে হবে। চাকরির ক্ষেত্রে ভাষা নিয়ে এমন বাধ্যবাধকতার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহে জেলা পর্যায়ে প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন মমতা। একই সঙ্গে নির্দেশনা কার্যকরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। বৈঠকে মমতা বলেন, বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে এলে তাঁদের বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি এখন যাঁরা পশ্চিমবঙ্গে চাকরি করছেন, তাঁদেরও বাংলা শিখে নিতে হবে। তাঁরা বাংলা না বুঝলে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কীভাবে কথা বলবেন? কীভাবে তাঁদের অভিযোগ শুনবেন, সমস্যার কীভাবে সমাধান করবেন? মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার…