Author: admin

চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছায় বোরো বীজের দাম একদিনে বেড়ে দ্বিগুণ থেকে চারগুণ বেশি হয়েছে বলে অভিযোগ করেছেন চাষিরা। তাদের অভিযোগ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিনদিন বর্ষণে এলকার অধিকাংশ বোরো বীজতলা পনি জমে নষ্ঠ হয়ে গেছে। ফলে চাষিরা নতুন করে বীজতলা করার জন্য বীজ কিনতে বাধ্য হচ্ছেন। আর এরই সুযোগ গ্রহণ করছেন বীজ ব্যবসায়ীরা। সোমবার বিকেল থেকে বর্ষণ কিছুটা কমলেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চাষিরা চৌগাছা শহরে বীজের দোকানে ভীড় করতে থাকেন। এতে ব্যবসায়ীরা ক্ষণে ক্ষণে বীজের দাম বাড়িয়ে দিতে থাকেন। চাঁদপাড়া গ্রামের চুন্নু মিয়া বলেন, প্রথম দিকে বিভিন্ন জাতের শুভলতা, স্বর্ণ ধানের বীজের দাম ছিল ৩৪/৩৫ থেকে চল্লিশ টাকা।…

Read More

জেমস রহিম রানা গত কয়েক বছরে বদলে গেছে যশোর শহর। সরকারি নানা প্রকল্পে এখন নির্মাণাধীন বড় বড় রাস্তা। হয়েছে আইটি পার্ক, মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু শহর লাগোয়া এক প্রান্তিক পল্লীতে উন্নয়নের তেমন প্রভাব পড়েনি। আজও ‘বুনো পাড়া’ নামে পরিচিত এই পল্লী। এখানকার অধিবাসিদের জীবনমান এখনো পড়ে রয়েছে তলানিতেই। ‘আমরা তো গরীব মানুষ। সরকার, চেয়ারম্যান আমাগে কথা ভাবে না। তোমাগে কোয়ে কি অবে। ঠিক মতো ভাতই জোটে না। ছাওয়াল, মাইয়েরা ইসকুলি যাবে কী কইরে?’ সরেজমিন যশোর সদর উপজেলার ধর্মতলার বুনোপাড়া আদিবাসি পল্লী কর্মকারপাড়ায় গেলে বেশ আক্ষেপ করে এমন কথা শুনিয়ে দিলেন পঁয়তাল্লিশোর্ধ দিনমজুর সৌরভ কর্মকার। তার জীর্ণ টিনের…

Read More

অনলাইন ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার ২০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। এছাড়াও বাকি ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ২২ আসামিকে আদালতে নেয়া হয়। সকল আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট অভিযোগে শারিরিক ও মানুষিক নির্যাতন করা হয়েছে। আলোচিত এই হত্যা মামলায় ২৫ জনকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত। মামলার ৬০ সাক্ষীর মধ্যে ৪৬…

Read More

দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি সম্পত্তি দখল করছে এক শ্রেণির দকলবাজরা। তারা এতটাই বেপরোয়া যে কোন পরোয়া করছে না। দখল করে তা আবার ভাড়া দিয়ে টাকাও আয় করছে। সময়ে সময়ে এ সব বেআইনী দখলদার উচ্ছেদ করাও হয় কিন্তু অল্প সময় না পেরোতেই আবার দখল শুরু করে। বেআইনী দখলের একটি সর্বশেষ প্রতিবেদন সম্প্রতি দৈনিক কল্যাণে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয় যশোরের নওয়াপাড়া রেলওয়ের ভূমি রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের উদাসীনতায় অবৈধভাবে স্থায়ী, অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্যসহ রেলওয়ের জায়গা ভাড়া দিয়ে হাট-বাজার পরিচালনা করছে। এতে একদিকে রেলওয়ের ভূমি বেহাত হচ্ছে, পাশাপাশি রেলওয়ের চলাচলে বাড়ছে ঝুঁকি। রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত রেলওয়ের…

Read More

সাজেদ রহমান ।।  দৈনিক যুগান্তর পত্রিকায় ৮ ডিসেম্বর সুখরঞ্জন সেনগুপ্ত একটি রিপোর্ট করেন। যার শিরোনাম ছিল ‘যশোর ক্যান্টনমেন্টন পূর্বাঞ্চলের দ্বিতীয় শক্তিশালী পাক ঘাঁটি’। তিনি লেখেন-‘দুর্ভেদ্য যশোর ক্যান্টনমেন্ট পশ্চিম পাকিস্তানি সৈন্যদের ৯ নম্বর ডিভিশনের সদর দফতর। এই আমর্ড ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল এ এ আনসারি। মেজর জেনারেল আনসারির অধীনে আছে ২২ নম্বর ফ্রন্টিয়ার ফোর্স রাইফেলস, ২৫ নম্বর বালুচ, ১২ নম্বর পাঞ্জাব ও ২৭ নম্বর বালুচ রেজিমেন্টের কিছু অংশ। এই তিনটি রেজিমেন্টের পরিচালনা করছেন ব্রিগেডিয়ার মুহাম্মদ হায়াত ও ফ্রন্টিয়ার ফোর্স রাইফেলসের পরিচালক হলেন লে. কর্নেল শামসুজ্জামান। এখানে পশ্চিম পাকিস্তানিদের এক স্কোয়াড্রনের বেশি কিছু ট্যাঙ্ক ও ২৫ পাউন্ডের ৭৫ মিলিমিটার আর্টিলারি আছে। তবে…

Read More

কল্যাণ ডেস্ক : বিশ্বজুড়ে সাড়া ফেলা প্যান্ডোরা পেপারসের দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে। গতকাল সোমবার গভীর রাতে প্রকাশ পাওয়া এ নথিতে এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত আটজনের নাম পাওয়া গেছে। এবারের তালিকায় বিশ্বের মোট ৭ লাখ ৪০ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। করস্বর্গ হিসেবে পরিচিত বিভিন্ন দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে প্রভাবশালী ব্যক্তিদের অর্থ ও গোপন লেনদেনের তথ্য ফাঁস করা হয়েছে প্যান্ডোরা পেপারসের নথিতে। এর আগে গত ৩ অক্টোবর ফাঁস করা হয় প্যান্ডোরা পেপারসের প্রথম ধাপের নথি। দ্বিতীয় ধাপের প্যান্ডোরা পেপারসে নাম আসা বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা হলেন…

Read More

কল্যাণ রিপোর্ট এম এ রশিদ ১৯৪৩ সালের ৮ই মার্চ শার্শার কন্দর্পপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলনে এবং ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এম.এ. রশিদ ১৯৫৯ সালে বুরুজবাগান হাইস্কুল থেকে মেট্টিকুলেশন পাস করেন। ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. স¤পন্ন করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে সালে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী) থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন। শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। ২০১৭ সালের ৮ ডিসেম্বর কমরেড এম. এ. রশীদ মৃত্যুবরণ করেন।

Read More

কল্যাণ ডেস্ক ।। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদও হারাতে পারেন মন্ত্রীসভা থেকে বাদ পড়া ডা. মুরাদ হাসান। বিষয়টি নির্ধারিত হবে আওযামী লীগের আগামী কার্যনির্বাহী সংসদের সভায়। সংবিধান অনুযায়ী কোনো দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সেই দলের প্রাথমিক সদস্য পদ হারালে তিনি আর সংসদ সদস্য পদে থাকতে পারেন না। অথবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে এবং তিনি বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। মন্ত্রীসভা থেকে সদ্য পদত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য…

Read More

মুহাম্মদ ফয়সুল আলম ।।  সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের জন্য শুধু একটি সহায়ক উপকরণই নয় এটি তাদের পরিচিতির প্রতীক,স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পথ চলার সহায়ক শক্তি।আন্তর্জাতিক বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সমাজের মূলস্রোতধারায় একীভূতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। পৃথিবীর অন্যান্য কল্যাণ রাষ্ট্রের মতো বাংলাদেশ সরকারও সামাজিক নিরাপত্তা বেষ্টনি সুদৃঢ়করণের লক্ষ্যে দেশের দুস্থ,অবহেলিত,পশ্চাৎপদ,দরিদ্র,এতিম, প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। অনগ্রসর অংশ হিসেবে বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করছে। সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমসুযোগ ও সমঅধিকার রয়েছে এবং জাতীয়…

Read More

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।। আজ ৮ ডিসেম্বর, বাঘারপাড়া শত্রুমুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে বাঘারপাড়া শত্রু মুক্ত হয়। রক্তঝরা এদিনে বাঘারপাড়ার বিভিন্ন প্রান্তে হানাদার বাহিনীকে পরাজিত করে বাঘারপাড়া মুক্ত হয়েছিল। এদিনের পর থেকে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর বাহিনীর হত্যা, লুট ও নির্যাতনের হাত থেকে মুক্তি পায় বাঘারপাড়ার মানুষ। এদিন বিকেলে বাঘারপাড়া হাইস্কুল মাঠে স্বাধীনতার লাল সবুজ পতাকা উড়িয়ে আনন্দে মেতে উঠেন বাঘারপাড়ার কয়েক হাজার মানুষ। এসময় ‘জয় বাংলা’ স্লোগানে শুরু হয় বিজয় উল্লাস। যশোরের সব থেকে বেশি রাজাকার অধ্যুষিত এলাকা ছিল বাঘারপাড়া। এলাকায় স্বাধিনতা যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনার সংখ্যা তেমন একটা নেই। তারপরও এখানকার মুক্তিযোদ্ধারা ছিলেন অদম্য সাহসী। বাঘারপাড়া মুক্তিযোদ্ধা…

Read More