Author: admin

ক্রীড়া ডেস্ক : প্রাথমিক পর্বে তিন ইনিংসে একবারও পার করতে পারেননি ত্রিশ। নিষ্প্রভ আইচ মোল্লা যেন সবটুকু জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও তার দারুণ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেল বড় পুঁজি। পরে দুর্দান্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপা জিতল সফরকারীরা। কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার তিন দলীয় যুব ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের জয় ১৮১ রানে। বৃষ্টিবিঘিœত ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে কেবল ৫৩ রানে গুটিয়ে দিয়েছে তারা। টানা তিন জয়ের পর এক ম্যাচ পরিত্যক্ত। এরপর ফাইনালে এই দাপুটে জয়, অপরাজিত থেকেই শিরোপা জিতল বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে হতে…

Read More

ক্রীড়া ডেস্ক : আইসিসির মাস সেরার তালিকায় প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন নাহিদা আক্তার। বাঁ-হাতি এই স্পিনার নভেম্বর মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারদের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এ মনোনয়ন পেলেন নাহিদা। বিশ্বকাপ বাছাইপর্বের আগে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সেরা বোলার ছিলেন নাহিদা। মাত্র ৪.৮১ গড়ে ১১ উইকেট নেন তিনি। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে নাহিদা ৫ উইকেট নেন মাত্র ২১ রানে। মেয়েদের ওয়ানডেতে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেন তিনি। নাহিদার বোলিংয়ে ৭২ রানেই গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়েও ভূমিকা রেখেছিলেন নাহিদা, নিয়েছিলেন জাভেরিয়া…

Read More

বিনোদন ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এই মুরাদ ইস্যুতে আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে এই নায়িকা ওমরাহ পালনে আছেন সৌদি আরব। সেখান থেকে এবার জানালেন, দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও সাক্ষাৎ করতে চান! মঙ্গলবার বিকেলে মাহিয়া মাহি তার ব্যক্তিগত ফেসবুক থেকে জানান, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে নৌকার প্রার্থী দাউদ হোসেন দফাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তারা এই প্রতিবাদ জানান। শহিদুল ইসলাম মিলন বলেন, আমরা নৌকার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছি। যারা নৌকার প্রার্থীর ওপর হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তারা নির্বাচনকে বিতর্কিত করতে শুরু থেকে সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। তাদের দ্রুত আটক করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক যাচাই-বাচাই করেই নৌকার মাঝি মনোনীত করেছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিন্ধান্ত। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে নৌকার প্রার্থী দাউদ হোসেন…

Read More

কল্যাণ ডেস্ক: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ইতোমধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র সচিবালয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ডা. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য ও অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আজকের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের অক্টোবরে মুরাদ হাসান এক বক্তব্যে বাংলাদেশের বর্তমান সংবিধান নিয়ে সংশয় প্রকাশ করেন। তার ব্যক্তিগত মন্তব্যে তিনি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ এবং ১৫তম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধান পুনর্বহাল…

Read More

ড্রেন নির্মাণের ১০০ কোটি ভেসে গেল মানুষের কষ্টে মাথা ব্যথা নেই সালমান হাসান: ‘ষোল আনাই মিছে’। যশোর শহরের ড্রেনেজ ব্যবস্থার যেন এরকমই দশা। ১০০ কোটির কাছাকাছি ব্যয়ে নির্মিত ড্রেন নিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সোমবারের দিনভর টানা বৃষ্টিতে পৌর এলাকার বেশির পানিতে তলিয়ে গেছে। সেখানে একপ্রকার বন্যা পরিস্থিতি বিরাজ করছে। জলাবদ্ধতার শিকার নগবাসীদের অভিযোগ, মূলত অপরিকল্পিত ড্রেনেজ এই জলাবদ্ধতার কারণ। বেশির ভাগ ড্রেনের স্লব (ঢাল) ঠিক নেই। যার কারণে পানি নিষ্কশন ঠিকমত হচ্ছে না। ফলে শহর জলমগ্ন হয়ে পড়ছে। রেলরোড টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী বিদিশা মিত্র বলেন, বাড়ির সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে।…

Read More

কল্যাণ রিপোর্ট ।। দেশে যেন পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে স্বীকার করেনা তারা মোনাফেক। তিনি বলেন, জয় বাংলা কোন দলীয় স্লোগান নয়। এটা ছিল আমাদের রণধ্বণি। এই স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। যশোর হানাদার মুক্ত দিবসে বলে যেতে চাই জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের বাপ দাদার সম্পত্তি না, এটা যারা স্বাধীনতাকে বিশ^াস করে, যাদের স্বাধীনতার প্রতি আস্থা আছে তাদের প্রাণের ধ্বনি, অন্তরের ধ্বনি। কিন্তুএকটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সৎ লোকের শাসনের নামে দেশে…

Read More

কল্যাণ রিপোর্ট : মণিরামপুরের খেদাপাড়া গ্রামের মুজিবর সরদারের ছেলে মামুন হোসেন ও আব্দুল গণির ছেলে শামীম হোসেন গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে মণিরামপুরে ডাকাতি প্রস্তুতি মামলায় আত্মসমর্পণ করে। বিচারক মাহাদী হাসান আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১১ জুন মধ্য রাতে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া গ্রামের সড়কে বাসে ডাকাতির প্রস্তুতি নেই একদল ডাকাত। পুলিশ সংবাদ পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যেয়ে খেদাপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে ওয়াদুদকে আটক করে। অন্য আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ রামদা, গাছকাটা করাত, লোহার রড, দড়ি, বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ব্যাপারে মণিরামপুর থানার এ…

Read More

কল্যাণ রিপোর্ট : সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে এসে সদরের দেয়াড়া মডেল ইউনিয়ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও পূজা উদযাপন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডে কোন অভিযোগ করেনি বলে দাবি করেছেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডর ও পূজা পরিষদ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেছেন একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে তাদের প্যাড ব্যবহার করে এ অভিযোগ পাঠিয়েছে মনোনয়ন বোর্ডে। যশোর সদর উপজেলার ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশিদের নামের তালিকা পাঠায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে। তারই ধারাবাহিকতায় দেয়াড়া মডেল ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা শেষে বর্তমান চেয়াম্যানসহ মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হয় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে। এর মধ্যে দেয়াড়া…

Read More

কল্যাণ রিপোর্ট ।।  স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে গতকাল যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রীসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জিল্লুর রহমান। সে কারাগার ব্যারাকের বাসিন্দা ও চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার শীবনগর গ্রামের নুর ইসলাম ও তারা স্ত্রী ময়রম বেগম ও মেয়ে কারারক্ষীর স্ত্রী জিনিয়া খাতুন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২০ ডিসেম্বর কারারক্ষী জিল্লুর রহমান দেনমোহর পরিশোধ করে জিনিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর তারা যশোর কারাগার কোয়ার্টারে…

Read More