Author: admin

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় চার ইউনিয়নের ১২ কমিউনিটি ক্লিনিক ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১২ হাজার ৩০০ জনকে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলে। উপজেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনয়িনের স্বরুপপুর ও যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, স্বরুপদহ ইউয়িনের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি ক্লিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, বল্লভপুর, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক, নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা, বড়খানপুর ও চাঁদাপাড়া কমিউনিটি ক্লিনিক এবং নারায়নপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে করোনা গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। হাজরাখানা কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, ৬ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না। জেলা প্রশাসক হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেস কুমার রায়না বলেন, ভারত ও বাংলাদেশ একই মায়ের দুুটি সন্তান। ভারত বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের স্যালুট করে এবং আগামীতেও করবে। ভারত পাশে আগেও ছিল, ভবিষ্যতেও…

Read More

শেখ আব্দুস্ সালাম, কপিলমুনি কপিলমুনির ধান হাটে ফল ও কাপড়, পান হাটে ভাজা, চা ও চাল, মুরগী হাটে দূর্গন্ধ, বাইপাস সড়কে সুপারী ও মাছ, মাংসের চান্নীতে চা স্টল, পাইকারী তরকারি ও ধান হাট প্রধান সড়কে, সকল চান্নীগুলোতে চা স্টল, কপিলমুনি ছেড়ে মাছকাটা ব্যক্তি মালিকানাধীন জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাজার ঘিরে চারিদিকে যেন হ-য-ব-র-ল অবস্থা। এই অস্বাস্থ্যকর পরিবেশে বাজারে আসা মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু তা দেখার কেউ নেই। স্থানীয়রা জানান, সুন্দরবন উপকূলীয় দক্ষিণ জনপদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি ও মাছ চাষ। এ অঞ্চলের প্রতিটি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছ চাষের সাথে জড়িত। রপ্তানিপূর্ব এই মাছের প্রক্রিয়া ও বাজারজাতকরণের বড়…

Read More

প্রবল বর্ষণে ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকার ক্ষতি জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনদিনের টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেত তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। এরফলে চরম ক্ষতিরমুখে পড়েছেন চাষি। তাদের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে। হতাশায় ভেঙে পড়েছে কৃষক। উপজেলা কৃষি বিভাগ এখনও ক্ষতির পরিমাণ নির্ণয় করতে না পারলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের অনেকে জানিয়েছেন, জীবননগরে চলতি মৌসুমের আমন ধান ঘরে তুলতে পারিনি। শত শত বিঘা জমির ধান মাঠে পড়ে রয়েছে। অন্যদিকে কয়েক হাজার হেক্টর জমিতে আলুসহ শীতকালীন সবজির আবাদ হয়েছে। এসব ফসল নিয়ে কৃষকদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে জেলা অবহিতকরণ পরিকল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর (মঙ্গলবার) নড়াইল জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ প্লাস ক্যাম্পেইন ২০২১ জেলা অবহিত করণ পরিকল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমাউন কবির প্রমুখ। সরকারি কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।…

Read More

নাভারণ (শার্শা) প্রতিনিধি যশোরের শার্শার উলাশী বিএনপির উদ্যেগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে চিকিৎসার দাবি ও সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উলাশী বাজারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনি। বক্তব্য দেন উলাশী ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পল্লী ডাক্তার ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা আফছার আলী, উলাশী ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান টুনু, উলাশী বিএনপি নেতা এনামুল হক,…

Read More

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি দুই দিনের টানা বৃষ্টির কারণে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বোরো বীজতলা, আমন ধান, মাস কলাই, আলু, সরিষা ও ভুট্টা ক্ষেত জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকরা ধান কাটলেও ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া বোরো ধানের অধিকাংশ বীজ তলা পানির নিচে তলিয়ে আছে। হামিদপুর গ্রামের কৃষক আলাউদ্দীন জানান, তার ৫বিঘা জমির ধান ও তিন বিঘা ভুট্টা ক্ষেত পানির নিচে। তিনি জমির আইলে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছেন। একই চিত্র পাতিবিলা গ্রামের মাঠে। পুরন্দপুর গ্রামের মাহফুজ খান জানান, তার ৫ বিঘা জমিতে আলুর চাষ ছিল। আলু কয়েকদিন পরেই ওঠার উপযোগী হতো। কিন্তু দুই দিনের অতি বৃষ্টিতে আলুর জমি ডুবে…

Read More

শালিখা (মাগুরা) প্রতিনিধি ।।  মাগুরা মুক্তদিবস উদযাপন উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে গতকাল ৭ ডিসেম্বর। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ড. আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা। প্রধান আতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি জহিরুল ইসলাম পুলিশ সুপার মাগুরা, পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা, আ.ফ.ম আব্দুল ফাত্তা সভাপতি (ভারপ্রাপ্ত) মাগুরা জেলা আওয়ামী লীগ, আবু নাসির বাবলু উপজেলা চেয়ারম্যান মাগুরা সদর, খুরশীদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, মোল্লা নবুয়াত আলী সাবেক জেলা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মাগুরা, মুন্সি রেজাউল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনপ্রণেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় নতুন দায়িত্ব পাওয়ার এই তথ্য জানিয়েছেন তিনি। একই সাথে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্ব পালন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। টুইটে তিনি বলেছেন, প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর আমি ট্রেজারির (নগর মন্ত্রী) শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিতে পেরে আনন্দিত। টিউলিপ বলেন, ‘আমি শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির দলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।’ নতুন…

Read More

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্ট বৃষ্টির কবলে ছিল প্রথম তিন দিন। প্রথম দিনে ৫৭ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনে বাবর আজমরা খেলার সুযোগ পায় ৬.২ ওভার, রান তুলে ২৭। তৃতীয় দিনে খেলাই হয়নি। মঙ্গলবার চতুর্থ দিনে ৩৫ ওভারে খেলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৩০০/৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে পরাজয়ে শঙ্কিত বাংলাদেশ। ২০.৪ ওভারে ৭১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ দিনে ৭ উইকেটে ৭৬/৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৩ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিচ্ছেন স্পিনার তাইজুল ইসলাম।…

Read More