Author: admin

 সংবাদ সম্মেলনে অভিযোগ কল্যাণ রিপোর্ট যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীকে প্রার্থীকে পরাজিত করতে ‘ভাড়াটিয়া আওয়ামী লীগাররা’ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সোমবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা। নৌকার মাঝি সেলিম রেজা পান্নুর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁচড়া ইউনিয়নে কিছু অনুপ্রবেশকারী আওয়ামী লীগে এসে সব সময় নৌকার বিরুদ্ধে কাজ করেন। তারাই গত ইউপি নির্বাচনে ষড়যন্ত্র করে নৌকাকে পরাজিত করেন। আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারাই আবার ষড়যন্ত্র শুরু করেছেন। বিশেষ করে যশোর জেলা যুবদলের…

Read More

সাজেদ রহমান:  রিপোর্টে বলা হয়, ‘সর্বশেষ সংবাদের জানা গেল যে, ভারতীয় সেনাবাহিনী যশোর ক্যান্টনমেন্ট দখল করেছে। ভারতীয় বাহিনী যশোর বিমান ঘাঁটি দখল করে নিয়েছে। যশোর শহর থেকে বিমানঘাঁটির অবস্থান প্রায় ৫ কিলোমিটার উত্তরে। আর যেসব এলাকা পাক ফৌজের কবল থেকে মুক্ত করা হয়েছে সেগুলি হলো: বনগাঁর ১১ কিলোমিটার পূর্বের শার্শা ও বয়রার উত্তরপূর্বের মানচরপুর। কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ মহকুমা শহর মেহেরপুর এখন মুক্ত। গতকাল রাতে ভারতীয় সৈন্য ও মুক্তিফৌজ একযোগে প্রবেশ করে এবং পাক ফৌজের সঙ্গে প্রচন্ড যুদ্ধের পর মেহেরপুর মুক্ত করা সম্ভব হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক ফৌজ উৎখাত করার জন্য জোর লড়াই চলছে। যশোর শহরের দু’দিক থেকে ভারতীয় সৈন্য ক্যান্টনমেন্টের…

Read More

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামের রাকিব (২৫)। মাদকের একটি গত ২২ দিন ধরে সে জেলহাজতে। এমন অভিযোগ করেন রাকিবের বাবা-মা ও তার গ্রামবাসী। ওই মামলার ২নং আসামি রাথুরা গ্রামের সাইজউদ্দিনের ছেলে আশরাফুল জানায়, আসলে ওইদিন আমাদের সাথে এই ঘটনায় আক্তারের ছেলে রাকিব জড়িত না। আমাদের সাথে যে রাকিব জড়িত ছিল সে আমার বন্ধু, তার বাড়ি পাড়াবর্তা গ্রামে এবং বাবার নাম তাইজউদ্দিন তাজু। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি গ্রামের কমলেশ মন্ডলকে ভারতীয় নাগরিক দেখিয়ে আদালতে চালান দেয় এক এসআই। কমলেশ মন্ডলের কাছে ঘুষ চেয়ে না পাওয়ায় তার প্রতি এ অবিচার করা হয়। ঝিনাইদহে বিনা দোষে এক কীটনাশক বিক্রেতাকে আটক করে এক এএসআই…

Read More

বিচালীতেও আশা ভঙ্গ যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ভারি বর্ষণে সরিষা, মসুর, আলুসহ শীতের সবজি ক্ষেতে জমেছে হাঁটু পানি সুনীল ঘোষ:  ভারি বৃষ্টিতে যশোরে রোপা আমন ধান ও বিচালীসহ মৌসুমী ফসলের ক্ষেত অথৈ পানিতে ভাসছে। ধানের লোকসান বিচালীতে পুষিয়ে নেয়ার প্রত্যাশায় ছিলেন চাষি। কিন্তু সেই প্রত্যাশা ভেসে গেছে টানা ৩দিনের ভারি বৃষ্টিতে। বিচালীসহ কৃষকেব ফসলের ক্ষেতে এখন হাঁটু পানি। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত-জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে গভীর নিন্মচাপের কারণে আগামী আরো দু’িদন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকের দাবি বৃষ্টির পানিতে বেশকিছু ধান ক্ষেতে ভাসছে। সেই সাথে…

Read More

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আ.লীগ সভাপতি ওয়াজেদ আলীর অভিযোগ কল্যাণ রিপোর্ট গতকাল সোমবার প্রেসক্লাব যশোরে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়ল সংবাদ সম্মেলন করে নৌকার চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিলের দাবি করেছেন। তিনিি বলেন, পান্নু একজন সন্ত্রাসী এবং অনুপ্রবেশকারী, এক সময় একটি ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়নের ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রত্যাশীদের নামের যে তালিকা পাঠানো হয় তাতে সেলিম রেজা পান্নুর নাম ছিল না। অথচ কে বা কারা তার নাম প্রস্তাব করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠিয়েছে। অথচ ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকে উপেক্ষা করে…

Read More

কল্যাণ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন। গতকাল সোমবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান। তিনি বলেন, সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি গতকাল রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি। গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় ছিলেন জামালপুর-৪ আসনের এ সংসদ সদস্য। সম্প্রতি ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে মুরাদ হাসানের বক্তব্য সংবলিত ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:  ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে, বড় ধরণের আঘাতের কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে। এদিকে, প্রাকৃতিক দুর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। বিশেষ করে জরাজীর্ন বেঁড়িবাধ নিয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে জরাজীর্ণ বেঁড়িবাধ সংস্কারে স্থানীয়রা বালির বস্তা, বাঁশ ও খুটি দিয়ে স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ রক্ষায় কাজ করছেন। উপকুলীয় এলাকা আশাশুনি ও শ্যামনগরের নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত…

Read More

কল্যাণ ডেস্ক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উদ্ভাবকদের একজন বলেছেন, ভবিষ্যতের মহামারি কোভিড-১৯-এর চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। তিনি বলেন, সে কারণে এই মহামারি থেকে পাওয়া শিক্ষা অবহেলা করা যাবে না এবং বিশ্বকে নিশ্চিত করতে হবে যে তারা পরবর্তী ভাইরাসজনিত মহামারির বিষয়ে প্রস্তুত রয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে ৫২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ কোটি ডলারের ক্ষতি হয়েছে আর শত শত কোটি মানুষের জীবনে বিপর্যয় নিয়ে এসেছে এই মহামারি। বিবিসিতে প্রচারিত রিচার্ড ডিম্বেলেবি লেকচারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলোজির অধ্যাপক সারাহ গিলবার্ট পরবর্তী ভাইরাসের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সত্যিটা হলো পরবর্তীটি আরও খারাপ হতে…

Read More

কল্যাণ ডেস্ক বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কাজের প্রয়োজনে আনুষ্ঠানিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, তা সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধায় বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার বার্ষিকী ‘মৈত্রী দিবসে’ সোমবার ধারণ করা এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের যাত্রায় মাইলফলক। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।” প্রধানমন্ত্রী জানান, ২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফরে ঢাকা ও নয়া দিল্লিসহ ১৮টি নির্বাচিত শহরে যৌথভাবে এ সম্পর্কের…

Read More

লন্ডনে গিয়ে এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে আলোচনার জন্ম দেওয়া সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আমিনুল ইসলাম ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে ‘হানিকর’ বক্তব্য দিয়েছেন। “আপনার এ ধরনের কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। এ কারণে স্থানীয় সরকার আইন অনুযায়ী গোলাপগঞ্জ পৌরসভার মেয়র থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।” দীর্ঘদিন প্রবাসে থাকা আমিনুল ইসলাম রাবেল যুক্তরাজ্যের লন্ডনে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।…

Read More