Author: admin

যশোরে ২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার কমপ্লেক্সের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। এলজিইডির উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, এলজিইডির জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান, যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনীম লিংকন ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা। যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান জানান, যশোর শহরের…

Read More

ক্রীড়া রিপোর্ট ।।  গতকাল সোমবার সকালে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারির সভাকক্ষে সপ্তাহব্যাপী খো খো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০জন নারীসহ ৪০ জন প্রশিক্ষণ শিবিরের অংশ নিচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ সফী। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ খো খো ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক…

Read More

ডেস্ক নিউজ:  মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সু চিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। এ–সংক্রান্ত দুটি মামলায় তাঁকে এ সাজা দেওয়া হলো। খবর বিবিসির। মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তাঁর বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে। এসব…

Read More

ক্রীড়া ডেস্ক : তিনি নিউজিল্যান্ড যেতে চান না, এ গুঞ্জন ছিল আগে থেকেই। তবুও সাকিব আল হাসানকে রাখা হয়েছিল স্কোয়াডে। তখন বলা হয়েছিল, অনানুষ্ঠানিক ছুটি চেয়েছেন তিনি। পরে সাকিব আনুষ্ঠানিক ছুটিও চেয়েছেন। সেটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেটে আলোচনার সিংহভাগ জুড়ে থাকেন সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের অক্রিকেটীয় কর্মকা- হোক, আলোচনা তার নিত্যসঙ্গী। এবার নতুন করে আলোচনায় সাকিব। আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে নাম থাকলেও ছুটি চেয়ে চিঠি দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের এ আচরণে ক্ষুব্ধ নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে ইনজুরিতে পড়া সাকিব পাকিস্তানের বিপক্ষে…

Read More

ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টের তৃতীয় দিনও জয় হল বৃষ্টির। টানা বর্ষণে ভেসে গেল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। মাঠে গড়ালো না একটি বলও। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়া খেলার উপযুক্ত থাকলে আজ চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। মোট ৯৮ ওভার খেলার পরিকল্পনা করা হয়েছে। ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয়েছে প্রকৃতির এই খেলা। প্রথম দিনে বৃষ্টি ও আলোক স্বল্পতায় খেলা হয় ৫৭ ওভার। দ্বিতীয় দিনেও সারাদিন ছিল গুড়িগুড়ি বৃষ্টি। খেলা হয়েছে কেবল ৬.২ ওভার। তৃতীয় দিন খেলা শুরু হওয়ার কথা…

Read More

বিনোদন ডেস্ক : দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বাই বিমানবন্দরে আটক করা হয় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজকে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে রোববার এই অভিনেত্রীর বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়। তবে সন্ধ্যার পর জানা যায়, কিছুক্ষণ জেরা করার পর তাকে মুম্বাই বিমানবন্দর থেকে বাড়ি চলে যাওয়ার অনুমতি দিয়েছেন তদন্তকারীরা। আনন্দবাজারের খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই বলিউড নায়িকার বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এজন্য তাকে ভারত ছাড়তে বাধা দেওয়া হয়। ধারণা করা হয়েছিল, জ্যাকুলনকে দিল্লিতে নিয়ে জেরা করা হতে পারে। কিন্তু তেমন কিছু ঘটেনি। শেষ পর্যন্ত তাকে মুম্বাই বিমানবন্দর থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়।…

Read More

শেখ আব্দুস সালাম, কপিলমুনি ।। হারিয়ে যেতে বসেছে খেঁজুরের রস। অথচ বছর কয়েক আগেও খেজুরের রস ছিলো যশোরসহ দক্ষিণাঞ্চলের ‘যশ’। সেই ‘যশ’ এখন আর নেই। ক্রমবর্ধমান হারে মানুষের ঘর-বাড়ি নির্মাণ কাজে ইটভাটা ও টালী কারখানায় কাঠ পুড়ানোর কারণে উধাও হয়ে গেছে খেঁজুর গাছ। যেকারণে শীতকালে ঘরে ঘরে পিঠা-পুলি ও পায়েস তৈরির ধুম পড়ে না। খেজুরের টাটকা রস ও গুড় পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। দুস্প্রাপ্যবলা যেতে পারে। গত দুই দশক আগেও শীতকালে খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করতেন গাছি। অনেকেই খেঁজুরের রস ও গুড়-পাটালী বিক্রি করে পরিবার পরিজনের ভরণ পোষণ যোগাতেন। বিপুল অংকের টাকাও রোজগার হতো এই খাত থেকে।…

Read More

মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট জেলা প্রতিনিধি ।। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ ও নিন্মচাপের  প্রভাবে পানি বৃদ্ধি ও বৃষ্টিতে সুন্দরবনের দুবলারচর ডুবে যাওয়ায় জেলেদের শুঁটকি মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। গত দু’দিনে থেমে থেমে ঝড় হাওয়ার কারণে জেলেদের নৌকা ও ট্রলার সুন্দরবনের ছোট ছোট খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। দুবলার চরের মাঝেরকেল্লা থেকে চট্টগ্রামের জাহিদ বহদ্দার ও শরণখোলার জেলে ইউনুস আলী ফকির সোমবার সকালে মোবাইল ফোনে জানান, রোববার রাতে ঘূর্ণিঝড় জাওয়াদ দুবলারচর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। এসময় প্রবল বর্ষণের সঙ্গে বঙ্গোপসাগরের পানি বেড়ে ৩-৪ ফুট উচ্চতায় মাঝেরকেল্লাসহ আশেপাশের চর সমূহ ডুবে যায়। পানিতে সেখানের কোটি টাকার শুঁটকি মাছ ভিজে নষ্ট এবং…

Read More

সুমন ব্রহ্ম,ডুমুরিয়া: ডুমুরিয়ায় নিন্মচাপের বৃষ্টিতে তলিয়ে গেছে চলতি মৌসুমে আমন ধান। কৃষকরা রয়েছে দুূশ্চিন্তায়। তিন দিন ধরে বিরতিহীন ভাবে চলছে গুড়িগুড়ি বৃষ্টিসহ হালকা বাতাস। বর্তমান আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭৮হাজার ১২৫ টন। কিন্তু এই বৃষ্টির কারণে সাড়ে ৫হাজার হেক্টর জমির ধান এখনও মাঠে রয়েছে। অনেকের ক্ষেতের ধান কাটা অবস্থায় জমিতে রয়েছে।অনেকের কাটা ধান পানিতে তলিয়ে গেছে। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে বেশির ভাগ কৃষকরা চিন্তার কথা বলেন এমনকি তাদের মধ্যে কয়েকজন বৃষ্টি থেমে গেলে পানি সরিয়ে তারপর ধান মাঠ থেকে নিয়ে আসতে পারবেন বলেও জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে চেক প্রতারণার মামলা হয়েছে। আরওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইক না পেয়ে গত বৃহস্পতিবার সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন শেখ তানভীর হোসেন। মামলায় আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবীর। মামলার বাদী শেখ তানভীর হোসেন সাতক্ষীরা শহরের কাছারীপাড়ার বাসিন্দা। বিবাদী মোহাম্মদ রাসেল ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর ম্যানেজিং ডিরেক্টর। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মোহাম্মদ রাসেল একজন প্রতারক ও বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি। তিনি ইভ্যালীর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করে আসছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে (আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়া ভার্সন) মোটরসাইকেল ক্রয়ের জন্য নির্ধারিত বিশেষ অফার…

Read More