Author: admin

বিএনপি মাঠ ফাঁকা দিতে রাজী নয় নিজস্ব প্রতিবেদক ও ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল নৌকা প্রতীক পেয়েছেন । তিনি নৌকার মাঝি হওয়ায় পৌর এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। পৌরসভা গঠিত হওয়ার পরে ২০০১ সালের ১৩ মে খ শ্রেণির এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামাল প্রথম মেয়র নির্বাচিত হন। এবারো তিনিই মনোনয়ন নিয়ে নৌকার মাঝি হয়েছেন। ১৯৭৭-১৯৭৮ সালে ছাত্রলীগ শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ শাখার যুগ্ম সম্পাদক, ১৯৮২-১৯৮৮ সালে আওয়ামী যুবলীগ, ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সদস্য, ১৯৯৩-২০০৩ সালে আওয়ামী লীগ ঝিকরগাছা…

Read More

কল্যাণ রিপোর্ট : নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিতে যশোরের অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে। আজ সোমবার দিনভর মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ (০৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২২-৪৩ মি.মি.) থেকে ভারী (৪৪-৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায়…

Read More

আজ যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। যদি বলা হয় আজ যশোরবসীর গৌরবের দিন তাহলে এ অর্জনকে খাটো করা হবে। দিনটি বাঙালি জাতির গর্বের দিন। জাতির প্রিয় জন্মভুমি বাংলাদেশের মাটি থেকে হানাদার বাহিনীকে উৎখাত করার যে সংগ্রাম শুরু হয়েছিল সে সংগ্রামের বিজয় আসে যশোরের পথ ধরে। দেশ হানাদারমুক্ত করতে বিভিন্ন প্রান্তের মুক্তিপাগল মানুষ তথা মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন । এই যশোরের সেনানিবাসে যুদ্ধ করে জীবন দিয়েছেন কুমিল্লার কৃতী সন্তান বীর উত্তম সেকেন্ড লে. আনোয়ার হোসেনসহ আরো ৪০ যোদ্ধা, নড়াইলের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ। আরো নাম না জানা অনেকে আছেন, যাদের মধ্যে…

Read More

মোঃ হাবিবুর রহমান প্রতিটি শিশু এবং কিশোর-কিশোরী শারীরিক ও মানসিকভাবে বিশেষ যতেœর দাবীদার। জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদেও এ বিষয়ে উল্লেখ রয়েছে। কিন্তু আমাদের সমাজে নানা কারণে এর ব্যত্যয় ঘটছে। আদরযত্ন, সঠিক দিকনির্দেশনা ও বিদ্যমান পারিপার্শ্বিক অবস্থার বিরূপ প্রভাবে অনেক শিশু-কিশোর প্রত্যাশিত লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হচ্ছে। ছোটো ছোটো ভুল করতে করতে একসময় তারা এমন সব কর্মকা-ে জড়িয়ে যাচ্ছে, যা সমাজ ও রাষ্ট্রের প্রচলিত আইন ও মূল্যবোধের পরিপন্থী। বিঘিœত হচ্ছে রাষ্ট্রের শৃঙ্খলা ও নিরাপত্তা। এসকল কর্মকা-ই কিশোরঅপরাধ বলে বিবেচিত। সমাজের চোখে তারা কিশোর অপরাধী হিসেবে আখ্যায়িত হচ্ছে। আমাদের বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা, বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে, তারা মাঠে বা বাইরের…

Read More

সাজেদ রহমান ডিসেম্বর মাসের শুরুতেই বোঝা যাচ্ছিল যুদ্ধ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি সৈন্যরা যে কোন মুহুর্তে যশোর ছেড়ে পালিয়ে যাবে। এমনও শোনা গিয়েছিল যশোরের পতন হয়েছে। খবরের সূত্র ছিল ওয়েস্টার্ন কমান্ড থেকে। ‘যশোরের কি পতন হয়েছে?’। এই শিরোনামে যুগান্তরে আর একটি রিপোর্ট প্রকাশিত হয় ৬ ডিসেম্বর। এতে বলা হয় ‘ব্লাক আউটের কলকাতা কিন্তু ঝিমিয়ে পড়েনি। বাড়িতে বাড়িতে রেডিও-ট্রানজিস্টার খুলে লোকেরা অধীর আগ্রহে যুদ্ধের খবর শুনতে ব্যস্ত। রাত তখন আটটা। ওয়েস্টার্ন কমান্ডের এক সূত্র থেকে হঠাৎ এক খবর এসেছিল, যশোহরের পতন হয়েছে। সঙ্গে সঙ্গে কি উল্লাস। এলাকা দখলের আনন্দ নয়। আসলে কলকাতার মানুষ আওয়ামী লীগের কর্মীদের বাংলাদেশের সাধারণ মানুষদের ও…

Read More

ধানের শীষ বেশি ফলাতে কায়িক পরিশ্রম ও আর্থিক ভর্তূকি দিয়েছে আওয়ামী লীগ সরকার : শেখ আফিল উদ্দিন এমপি কল্যাণ রিপোর্ট গতকাল রোববার দিনব্যাপি বৈরি আবহাওয়াকে তুচ্ছ করে গ্রামের পা ফাঁটা গা ফাঁটা মানুষ শার্শা উপজেলা চত্বরে এসে জড়ো হতে থাকেন। সেখানে ২০২১-২০২২ অর্থবছরের রবি মৌসুমী বোরো ধান (হাইব্রীড ও উফসী) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন যশোরের শার্শার এমপি শেখ আফিল উদ্দিন। সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন গ্রামের পা ফাঁটা গা ফাঁটা সাদা মনের মানুষ কৃষকের মুখে হাসি ফোটাতে। স্বপ্ন দেখেছিলেন কৃষিতে…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় দিনভর বিরামহীন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির খবরে উপকূলীয় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তর থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলা হয়েছে, বড় ধরনের আঘাতের কোনো শঙ্কা নেই। ফলে নিরাপদে থাকবে উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর অগ্রবর্তী অংশের প্রভাবে সাতক্ষীরার নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। জোয়ারে পানি বৃদ্ধি এবং বাঁধ ভাঙনের ভয়ে নির্ঘুম রাত কাটবে উপকূলবাসীর। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নুরে আলম জানান, দুপুরের জোয়ারে কপোতাক্ষ নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি পানি ছিল। বর্তমানে অমাবস্যার গোন চলছে। জোয়ারের পানি…

Read More

কল্যাণ ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আমরা সোনার বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী। আরও বক্তব্য রাখেন সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চোক তং, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার দর্শন ছিল সুদূর প্রসারী। তিনি শান্তির পক্ষে সুদৃঢ় ভূমিকা পালন করেছিলেন। শান্তি চাইতেন বলেই আমার দেখা নয়া চীন…

Read More

কল্যাণ ডেস্ক “এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। দেশ ভালো আছে, নিরাপদে আছে। এখনও এমন পরিস্থিতি হয়নি যে বর্ডার বন্ধ করতে হবে বা লকডাউন দিতে হবে। সীমান্ত এলাকার প্রতিটি বর্ডারে স্ক্রিনিং ও পরীক্ষা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।” গতকাল রোববার সাভারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ওমিক্রন মোকাবেলায় একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এরই মধ্যে ‘অনেকগুলো সিদ্ধান্ত’ নেয়া হয়েছে। সে অনুযায়ি বেশকিছু কার্যক্রমও শুরু হয়েছে। মন্ত্রী বলেন, “আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তত রেখেছি। ইতোমধ্যে জেলায় জেলায় চিঠি দিয়েছি, তারা যেন ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি নেন।” দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের তিন ডজন দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে এ…

Read More

ক্রীড়া প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে রোববার সারাদিনই যশোরে ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। বৃষ্টিতে যশোর ও ঢাকার সোনালী অতীত ক্লাবের মধ্যকার প্রীতি ম্যাচ নিয়ে ছিল দোলাচল। তবে শেষ পর্যন্ত বৃষ্টি কোন বাধা হতে পারেনি। তবে বৃষ্টি বাধায় দেশের একসময়ের সাড়া জাগানো ফুটবলারদের পায়ের কাজ ২০ মিনিটের বেশি উপভোগ করতে পারেনি যশোরের ফুটবলপ্রেমীরা। সীমিত ওই সময়েও সাবেক খেলোয়াড়রা দেখিয়েছেন পায়ের কারুকার্য। যা মুগ্ধ করেছে মাঠে উপস্থিত দর্শকদের। গতকাল রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রীতি ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে পেনাল্টি পায় ঢাকার সোনালী অতীত ক্লাব আর তা থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার আরমান। খেলার…

Read More