চাকুরীর খবর ডেস্ক: মোটর সাইকেল পার্টস আমদানী কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মের্সাস রিপন অটোস-এ জরুরি ভিত্তিতে মার্কেটিং/সেলস অফিসার পদে জনবল নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোটর সাইকেল পার্টস আমদানী কারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মের্সাস রিপন অটোস । প্রতিষ্ঠানটিতে মার্কেটিং/সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম: মার্কেটিং/সেলস অফিসার। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মটর সাইকেল পার্টস মার্কেটিং এ অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথীল যোগ্য। আগ্রহী প্রার্থীদের জীবন বৃতান্ত সহ আবেদনপত্র আগামী ২০ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রধান…
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক ডিক্রিতে মেয়েরা কারও সম্পত্তি নয় বলে মন্তব্য করেছে আফগানিস্তানের তালেবান সরকার। পাশাপাশি বিয়েতে মেয়েদের সম্মতি লাগবে বলেও ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার (৩ ডিসেম্বর) জারি করা এক ডিক্রিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিয়েতে নারীর সম্মতির অধিকার দিলেও শিক্ষা বা বাড়ির বাইরে কাজ করার নিষেধাজ্ঞা সম্পর্কে কিছুই জানানো হয়নি। ১৫ আগস্ট কট্টর ইসলামপন্থি এই গ্রুপ দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে নারী অধিকারবিরোধী অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে। বন্ধ করে দিয়েছে সাহায্য তহবিল। পরিপত্র জারির সময় তালেবান মুখপাত্র জাবিহিল্লাহ মুহাজিদ বলেন, ‘একজন নারী কোনো সম্পত্তি নয়, একজন মহৎ এবং স্বাধীন মানুষ; কেউ তাকে শান্তির বিনিময়ে…বা শত্রুতা…
ক্রীড়া ডেস্ক : অনেকেই আপনাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে থাকেন, এ নিয়ে আপনার ভাবনা কী? এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, আমি কখনো বলিনি আমিই ইতিহাসের সেরা। এটা ভাবিও না। তিনি আরও বলেন, সেরাদের একজন হতে পারাটাই আমার জন্য যথেষ্ট। এটা আমি কখনো কল্পনা করিনি। আমি সবার সেরা হওয়া না হওয়াতে কিছু বদলাবে না। আমি হতে চাইওনি। গত সোমবার সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এ উপলক্ষেই ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মেসি। তিনি বলেন, আমি জানি না, বাকিদের জন্য আমি আদর্শ কি না। আমি কখনো বাকিদের আদর্শ হওয়া বা কাউকে…
ক্রীড়া ডেস্ক : অনুশীলন করে ইনডোর থেকে ফেরার পথে সেন্টার উইকেটের কাভারে পানি জমে থাকতে দেখে যেন লোভ সামলাতে পারলেন না সাকিব আল হাসান। সুইমিং পুলের মতো করে দুই হাত সামনে এনে দিলেন ডাইভ। গ্যালারিতে বৃষ্টির মধ্েয তখনও অপেক্ষায় থাকা শ খানেক দর্শক পেলেন আনন্দের উপলক্ষ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের বাকিটা সময় যে হয়ে থাকল কেবলই হতাশার। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইেকেট ১৮৮ রান। বাবর আজম খেলছেন ৭১ রানে। আজহার আলির রান ৫২। বৃষ্টির ফাঁকে খেলা হয়েছে কেবল ৩০ মিনিট। ৬.২ ওভার বোলিং করে বাংলাদেশ নিতে পারেনি কোনো উইকেট। ১৬১ রান নিয়ে দিন শুরু…
বিনোদন ডেস্ক : কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি। এখন নিয়মিত কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। সম্প্রতি শেষ করেছেন ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং। শাপলা মিডিয়ার প্রযোজনায় যেটা পরিচালনা করছেন পূজন মজুমদার। চাঁদপুরে হয়েছে সিনেমাটির চিত্রায়ন। গত ১৮ নভেম্বর এই সিনেমার শেষ লটের শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন। সপ্তাহ দুয়েক কাজের পর তিনি ফিরে গেছেন কলকাতায়। শনিবার (৪ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে যাওয়ার আগে কৌশানি দিয়ে গেছেন একটি নতুন খবর। সেটা হলো- ঢাকার সিনেমায় কেবল অভিনয় নয়, গানও করতে যাচ্ছেন তিনি। ‘প্রিয়া রে’ সিনেমারই একটি গানে কণ্ঠ দেবেন অভিনেত্রী। গানটির শিরোনাম ‘তুমি এমনি করে থাকো’। ইতোমধ্যে এ গানের একটি ভার্সন তৈরি…
সাজেদ রহমান ডিসেম্বর মাসের প্রথম দিকে যশোর অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি মারাত্মক অকার ধারণ করে। ভারতীয় মিত্র বাহিনী যশোর শহরের আশেপাশে পৌঁছে যায়। যুগান্তর পত্রিকায় ৫ ডিসেম্বর প্রথম পাতায় একটি নিউজের শিরোনাম ছিল-‘পশ্চিমবঙ্গে পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হবে-লে.জে. অরোরা’। রিপোর্টে বলাহয়-‘বাংলাদেশের ব্যাপারে ভারতীয় বাহিনীর উদ্দেশ্য সম্বন্ধে পূর্বাঞ্চলের অধিনায়ক লে. জেনারেল জগজিৎ সিং অরোরা আজ সাংবাদিকেদের বলেছে, পূর্ববঙ্গ দখল করা ভারতীয় বাহিনীর উদ্দেশ্য নয়। এ সম্পর্কে আমার সরকারের নীতি খুবই পরিষ্কার। আমার সরকার চান, বাংলাদেশে যথার্থ জনপ্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হোক। তিনি আরও বলেন, তার অনুমান বাংলাদেশে যে চার ডিভিশন সৈন্য রয়েছে, তারমধ্যে দুই ডিভিশন সৈন্য রয়েছে যশোরে। আমরা যে কোন মুহুর্তে…
ইলিয়াস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা (যশোর) দীর্ঘ ২০ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নির্বাচনী মনোনয়ন বোর্ড আবারো মোস্তফা আনোয়ার পাশা জামালেই ভরসা রেখেছেন। গতকাল বিকেল ৪টায় দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। ওই সভা থেকে যশোরের ঝিকরগাছাসহ চারটি পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামী ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর এ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আর মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর আর…
কল্যাণ রিপোর্ট ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে ১৬ দিনব্যাপি কিশোরী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০জন কিশোরী প্রশিক্ষণে অংশ নিচ্ছে। গতকাল শনিবার সকাল ১০ টায় যশোর স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর এবং প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে আছেন প্রশিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরী শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা…
ক্রীড়া রিপোর্ট বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী রেডিয়েন্ট ফার্মা সিটিক্যাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন করেছে আরএন রোড ক্রীড়া চক্র। শনিবার দলবদলের প্রথম দিনেই খেলোয়াড়দের সাথে চুক্তি সম্পন্ন করেছে যশোরের ঐতিহ্যবাহী দলটি। এদিন সন্ধ্যায় আরএন রোড নতুন বাজারের অবস্থিত ক্লাব ঘরে খেয়োড়দের সাথে চুক্তি সম্পন্ন করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, সদস্য জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, আজিজুল ইসলাম, শওকত আলী, ইকবাল হোসেন ববি, দলটির পৃষ্ঠপোষক রিপন অটোসের পরিচালক আয়াজ উদ্দিন রিপন, ব্যাবস্থপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু প্রমুখ। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়েছে…
জীবননগর প্রতিনিধি জীবননগর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন খোকন, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক জুলফিক্কার আলী কলি। এছাড়াও বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা জাতীয় পার্টির নেতা মমিনুল ইসলাম হানেহার, মজিবুর রহমান…
