Author: admin

প্রতিনিধি (পৌর) পাইকগাছা খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বি এম রাকিব হাসানকে সভাপতি ও এসটিভি বাংলার খুলনা প্রতিনিধি কাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কাজী মিজানুর রহমান। সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের সভাপতি বি এম রাকিব হাসান। সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মফিজুর রহমান…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি শনিবার সকালে প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল। সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইদু রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ছাত্র নেতারা অভিযোগ করেন, “স্বৈরাচার এরশাদের চেয়েও ভয়ংকর শেখ হাসিনার স্বৈরাচারি শাসন। নতজানু নির্বাচন কমিশন ও মেরুদন্ডহীন প্রশাসনকে হাত করে শেখ হাসিনা রোজ কেয়ামত পর্যন্ত…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আয়োজনে শনিবার বিকাল ৪ টায় শহরের ইটাগাছা হাটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর শহরের মাওয়া চাইনিজের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। বক্তব্য রাখেন-জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সহ-সভাপতি মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদি হোসেন, সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, দপ্তর সম্পাদক জাহাঙ্গির হোসেন পলাশ প্রমুখ।

Read More

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি শ্যামনগর কলবাড়ী মৎস্য আড়তে কোস্টগার্ডের অভিযানে পুশকৃত বাগদা চিংড়ী জব্দ করা হয়েছে। শনিবার সকালে কলাবাড়ী বাজারে ফাতেমা ফিস থেকে এই চিংড়ী জব্দ করা হয়। এ সময় হারুন নামে এক কর্মচারীকে হাতে-নাতে আটক করে কোস্টগার্ড সদস্যরা। শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারীর ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৫ কেজি পুশ করা বাগদা চিংড়ি নদীতে ফেলে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারের সময় উপস্থিত ছিলেন-কোস্টগার্ডের কৈখালী সি সি লেঃ আতাহার হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ কোস্টগার্ডে সদস্যরা। এসময় নির্বাহী কর্মকর্তা আ ন ম…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে যথাযথ মর্যাদায় একুশে পদক প্রাপ্ত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সদর উপজেলার ডুমদি গ্রামে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, বিজয় সরকার গবেষক আকরাম শাহীদ চুন্নু, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, বাঁশগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গায়ের রং গাঢ় নীল। ছবিতে দেখতে ভালোলাগলেও বাস্তবে এই কাঁকড়াবিছে খুবই ভয়ানক। কিউবায় পাওয়া যায় এই প্রজাতির বিছে। দেখতে যেমন সুন্দর, এই বিছের বিষও তেমন মহামূল্যবান। দাবি করা হয়, এই বিছের এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা। যা থাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণের বেশি। শঙ্খচূড়ের এক লিটার বিষের দাম ৩০ কোটি টাকা। এ কারণেই নীল বিছের বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়। কেন এত দাম? জানা গিয়েছে, এই বিছের বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়। এই বিষে পঞ্চাশেরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কম এখনও পর্যন্ত…

Read More

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সিরিজ শেষ করেই তাসমান সাগরপাড়ে ছুটবে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। গুঞ্জন রটেছিল, এই সফরে না যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন সাকিব। এছাড়াও ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ছিল ২০ সদস্যের। সেখান থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা, ওপেনার সাইফ হাসান ও স্পিনার নাঈম হাসান। দলে ঢুকেছেন পেসার শরিফুল ইসলাম। সব…

Read More

ক্রীড়া ডেস্ক : আলোক স্বল্পতার কারণে ৩৩ ওভার বাকি থাকতেই সমাপ্ত টানতে হল ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা। দিনশেষে অনেকটাই এগিয়ে আছে পাকিস্তান। ঢাকা টেস্টের প্রথম দিনে বাবর আজম ও আজহার আলির ব্যাটে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। প্রথম দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ৫৭ ওভারে দুই উইকেটে ১৬১ রান। ৯৯ বলে ৬০ রানে অপরাজিত রয়েছেন বাবর আজম। ১১২ বল খেলে ৩২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন আজহার আলি। বাংলাদেশের প্রাপ্তি শুধু প্রথম সেশনের দুই উইকেট। দ্বিতীয় সেশনে কোন উইকেট নিতে পারেনি বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে চা বিরতির পর আর মাঠে গড়ায়নি দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ৩০ মিনিট…

Read More

বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম গানের রয়্যালটি না পাওয়ায় থানায় অভিযোগ করেছেন গায়ক ভুবন বাদ্যকর। শুক্রবার (৩ ডিসেম্বর) ভারতের নিজ এলাকার থানা দুবরাজপুরে তিনি এ অভিযোগ করেন। অপহরণের ভয়ে হেলমেট পরে তিনি থানায় যান বলেও জানিয়েছেন। ভুবন বাদ্যকর দাবি করে বলেন, তার এই গান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউটিউবের মাধ্যমে এই গান থেকে অনেকে টাকা আয় করছেন। কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে। কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক। এছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮) ও সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কিছু ব্যক্তি পোড়াবাকড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ টি…

Read More