কল্যাণ রিপোর্ট যশোরের শার্শায় নিখোঁজের এক দিন পর বেতনা নদীর কচুরিপানার নিচ থেকে নাসির মোল্লা নামে এক চাউল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার নারায়নপুর গ্রাম সংলগ্ন বেতনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় নাসির মোল্লা নামের এই ব্যক্তি। এসময় সম্ভাব্য সব জায়গায় নাসির মোল্লার পরিবার খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান না পেয়ে প্রশাসনের শরণাপন্ন হন। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নাসির উদ্দীন বেতনা নদী থেকে কচুরিপানা তোলার কাজ করছিলেন। কাজের যে কোন এক সময় তিনি পানির তলে ডুবে যান। তারপর…
Author: admin
কল্যাণ রিপোর্ট যশোরের বাঘারপাড়া থানার একটি গরু চুরি মামলায় গত বৃহস্পতিবার চৌগাছার নিজ বাড়ি থেকে শামিম রেজা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শামিম রেজা চৌগাছা শহরের মাছ বাজার এলাকার আব্দুর রহমান খোকনের ছেলে। তিনি নিজেকে যশোর থেকে প্রকাশিত একটি দৈনিকের ফটো সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে থাকেন। গত ২৮ মার্চ বাঘারপাড়া থানার এএসআই রাশেদ সরদারের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ মার্চ রাতে তিনি টহল ডিউটিতে ছিলেন। ২৮ মার্চ ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেতালপাড়ার দিক থেকে চুরি করা গরু নিয়ে খাজুরা বাজার হয়ে যশোরের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে তিনি খাজুরা ফিলিং স্টেশনের পাশে…
নড়াইল প্রতিনিধি নড়াইল লোহাগড়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সম্মেলনে মৃত্যুঞ্জয়কে সভাপতি ও পংকজ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়। ৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার জয়পুর মহাশ্মশানে আনুষ্ঠানিকভাবে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সভাপতি সুবাস চন্দ্র বোস। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রাণতোষ আচার্য। মৃত্যুঞ্জয় কুমার…
পাইকগাছা (পৌর) প্রতিনিধি পাইকগাছায় সোলাদানা ইউপির আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবারের পূর্ব নির্ধারিত ৪ টি শূন্য পদের নিয়োগ পরীক্ষা ঘোষণা করেন সভাপতি। ইতোমধ্যে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় একপর্যায়ে ম্যানেজিং কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেন। এতে করে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরলেও নিয়োগ প্রত্যাশীরা পড়েছেন বেকায়দায়। এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রয়াত প্রধান শিক্ষক রজত কুমার মন্ডলের স্ত্রী শিখা রানী ও তার পরিবারের সদস্যরা এমপি আক্তারুজ্জামান বাবুর সাথে দেখা করে ম্যানেজিং কমিটির অচলাবস্থা সহ বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে তার হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নিয়ে হাইকোর্টে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা ও…
কল্যাণ রিপোর্টঃ যশোর সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজের সামনে যশোর – ঝিনাইদহ মহাসড়কে আজ সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা যায় সামনে থেকে বেপরোয়া একটি গাড়ি আসায় মুখোমুখি দুর্ঘটনা এড়াতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজনের আহত হয়েছে । এদের মধ্য তিন জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। আহতরা যশোর চুড়িপট্টির বাসিন্দা হাসিবুর রহমান (২৪) সাতক্ষিরা আশাশুনি থানার লসকার গ্রামের বাসিন্দা নিরাপদ মিস্ত্রি (৬৮) ও স্ত্রী কবিতা ৫০। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্য ডাক্তার তন্ময় বিশ্বাস জানান, আহতরা সবাই আশঙ্কামুক্ত ।
কল্যাণ রিপোর্ট যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আইন বড় কথা নয়, সরকার প্রধানের ইচ্ছাটাই বড় কথা। তার সদিচ্ছা নেই, তাই আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সরকার সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যা করছে। এই কর্তৃত্ববাদী সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার আবেদন নিবেদন করে কোন লাভ নেই। তাদের পতন ছাড়া দাবি কোন দিনই পূরণ হবে না। এক দফা আন্দোলনের মাধ্যমে জনবিচ্ছিন্ন এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার জেলা কৃষকদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা…
বাগেরহাট জেলা প্রতিনিধি দাম কম, আকারে বড় আবার দেখতেও চকচকে প্যাকেটজাত মুড়ির দাপটে অস্তিত্ব সংকটে পড়েছে মুড়িগ্রাম খ্যাত বাগেরহাটের বারুইখালী গ্রামের হাতে ভাজা মুড়ির কারিগররা। সময়ের সঙ্গে সঙ্গে দাম না বাড়ায় এবং প্যাকেটজাত মুড়ির বাজারজাতকরণ কৌশলের কাছে হেরে যাচ্ছেন তারা। প্রয়োজন অনুযায়ী লাভ না হওয়ায় বাপ-দাদার পেশা ছেড়েছেন অনেকেই। সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণে সহযোগিতার মাধ্যমে হাতে ভাজা মুড়ির ঐতিহ্যকে টিকিয়ে রাখার দাবি তাদের। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম বারুইখালি। মুড়িগ্রাম নামে যে গ্রামের খ্যাতি রয়েছে সারাদেশে। এক সময় এ গ্রামের শতাধিক পরিবার মুড়ি ভেজে তাদের জীবিকা নির্বাহ করতেন। দিন দিন হাতে ভাজা মুড়ি তৈরির পরিবারের সংখ্যা কমতে শুরু করেছে।…
কল্যাণ রিপোর্ট যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট দেখা দিয়েছে। এখানে চাহিদা রয়েছে ৩২ জনের অথচ কর্মরত আছেন মাত্র ৫জন। হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালকের প্রধান দুটি পদ আজও সৃষ্টি করা হয়নি। বর্তমানে একজনকে সংযুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক পদটি চালনো হচ্ছে। চেইন অব কমান্ড দুর্বল থাকায় চিকিৎসা কার্যক্রমে হযবরল অবস্থা বিরাজ করছে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবায় ব্যাহত হচ্ছে। আবার যেসব বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত ্আছেন তারা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। ইন্টার্নরাই ভরসা। ইন্টার্নরা ছাড়া ওয়ার্ডবয়, আয়া ও ঝাড়–দার রোগীর চিকিৎসাসেবা দিচ্ছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হাসপাতাল শুরুর সময় থেকে একই চিকিৎসা কাঠামোই চলছে। মোট চিকিৎসকের…
চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছায় ভারত সীমান্ত থেকে রফিকুল ইসলাম জনি (৪৮) নামে এক বাংলাদেশী প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা-৭০৬, বড় মগবাজারের ডাক্তার আব্দুল আজিজের ছেলে। থাকতেন যশোর শহরের ১৭, উমেশচন্দ্র ঘোষলেন, লোন অফিস পাড়ায়। চৌগাছা থানা সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর ভোরে উপজেলার মাশিলা সীমান্তের গদাধরপুর ও ভারতের বয়রা বাওড়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ভারতে তার খালাতো ভাই মোহন আহম্মেদের সাথে যোগাযোগ করে ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ। মরদেহটি চৌগাছা থানা হেফাজতে আনা হয়। নিহতের ভাগ্নে যশোর সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ (পিআরএল) মাশরেকুল ইসলাম জানান, রফিকুল ইসলাম একজন ডিপ্লোমা প্রকৌশলী। তার…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরায় “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ও অংশগ্রহণ” “৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, বরসা, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, সুমনা ফাউন্ডেশন, নব-দিগন্ত সংস্থা ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাসহ বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর…