সাতক্ষীরা জেলা প্রতিনিধি নৌকা প্রতিক মনোনয়ন দিয়েও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে গাজী শওকত হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ইউনিয়ন আ.লীগ সভাপতি স্বজল মুখার্জী অভিযোগ তুলেছিলেন, গাজী শওকত হোসেন একজন রাজাকার পুত্র। নৌকা বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন শওকত হোসেন। রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২২ অক্টোবর আ.লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়। ওই সময় নৌকা পান ধলবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন। এরপরই মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন ইউনিয়নটির আ.লীগ সভাপতি স্বজল মুখার্জী। গাজী শওকত হোসেনকে…
Author: admin
কৃষ্ণনগর (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবার পরে মা এরপর মেয়ে সাফিয়া পারভীন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে বাজিমাত করেছেন। রোববার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৩ ভোট বেশি পেয়ে তিনি জয়লাভ করেন। এই ইউনিয়নে টানা তিন বার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রথমে জিতেন বাবা মোশারফ হোসেন, এরপর মা আকলিমা খাতুন (মোশারফের স্ত্রী) ও তৃতীয় বার জিতলেন মেয়ে সাফিয়া পারভীন। ইউনিয়নটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে রবিউল্লাহ্ বাহার ও নৌকা প্রতিক নিয়ে লড়েন শ্যামলী রানী অধিকারী। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর ইউনিয়ন প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনূকুলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদেীসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু মৃত্যুর পর দেশের উন্নয়ন থমকে গিয়েছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গরীব অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়ে আসছে জননেত্রী শেখ…
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম। সোমবার সকাল ১১টার সময় তিনি স্কুলের সার্বিক বিষয়ের উপর খোঁজ খবর নেন। পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, দেবাশীষ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাসসহ স্কুলের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছায় পানিই জীবন ফেইজ-৩ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস বাংলদেশের অর্থায়নে সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা র্ডপ সুশীলন ও ইক্যাড এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ^াস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার (সার্জন) সুজন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। র্ডপ এর পানিই জীবন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু সায়েম…
নড়াইল প্রতিনিধি নড়াইলে কালিয়া নড়াগাতি থানার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ টিতে স্বতন্ত্র প্রার্থী এবং দুইটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী জয়ি হয়েছে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে নড়াগাতি থানার ১২ ইউনিয়নে অবাধ শান্তিপূর্ণ নিরেপক্ষ নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তারা হলেন, কলাবাড়িয়া ইউনিয়নে এ্যাড. কায়েস (আনারস), পহরডাঙ্গা ইউনিয়নে মাহমুদুল (আনারস), বাঐসোনা ইউনিয়নে এস এম চুন্নু (আনারস), জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন (মোটরসাইকেল) খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত (চশমা), পুরুলিয়া ইউনিয়নে মনি মিয়া (ঘোড়া), সালামাবাদ ইউনিয়নে মোল্লা মাহাবুবুর রহমান মাহি (আনারস), ইলিয়াছাবাদ ইউনিয়নে মানিরুল ইসলাম মল্লিক (আনারস), চাচুড়ী ইউনিয়নে মেলজার ভূঁইয়া (ঘোড়া), বাবরা হাচলা ইউনিয়নে মোজাম্মেল হক…
কথা দিয়ে কথা না রাখা বাঙালির জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে যেন। আবার দায় এড়ানোর জন্য মিষ্টি কথা বলা খাছিলত হয়ে দাঁড়িয়েছে সবার। সরকারিভাবে বাস ভাড়া বাড়ানোর পরও আরো বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই বেশি ভাড়া আদায় করা নিয়ে যশোর অঞ্চলে যাত্রীদের গলায় পাড়া দিয়ে মালিক-শ্রমিকরা অসভ্য আচরণ করছে। একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছে তারা। এ নিয়ে সংশ্লিষ্টরা যা বলছেন তা কার্যকর না করায় এমনটাই মনে হয়। রীতিমত যাত্রীদের সাথ ডাকাতি করা ছাড়া আর কিছুই না। সপ্তাহখানেক হতে গেল, দৈনিক কল্যাণে ‘বর্ধিত ভাড়ার পরও বেশি আদায় করে যাত্রীদের পকেট কাটা হচ্ছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন সূত্রে জানা…
বিনোদন ডেস্ক : সালমান-শাহরুখের বন্ধুত্বের কথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সালমান-শাহরুখ। তারা দুজন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন। এবার ফের প্রকাশ্যে শাহরুখের গুণগান করলেন সালমান । সম্প্রতি কপিল শর্মার শোতে এসে বলিউডের ভাইজান সালমান খান বলেছেন “আমার কাছে ভাই একজনই, তিনি শাহরুখ খান ”। সম্প্রতি কপিল শর্মার শোতে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রচারে গিয়েছিলেন সালমান। সেখানেই এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন তিনি। ওই ব্যক্তি সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাকে থামিয়ে দিয়েই ভাইজান বলেন, “কোনও…
কল্যাণ রিপোর্ট : আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯, যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। জেলা পুলিশের আয়োজনে যশোর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইয়াকুব আলী। ২দিন ব্যাপি এই আয়োজনে যশোরে ৮টি উপজেলার কাবাডি দল প্রতিযোগিতা করবে। প্রথম দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মণিরামপুর-ঝিকরগাছা ও চৌগাছা-অভয়নগর। কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা। এক সময় ছেলে-মেয়েরা পড়াশোনার সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা করে সময় কাটাতো। তবে…
কল্যাণ ডেস্ক : আগামী তিন দিনে দক্ষিণ আন্দামান সাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের। আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সকালের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। শ্রীমঙ্গলে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড…