কল্যাণ রিপোর্ট স্কুল ছাত্র এহতেশাম মাহমুদ রাতুল হত্যা মামলায় বোন-দুলাভাইসহ তিনজকে অভিযুক্ত চার্জশিট দিয়েছে যশোরের ডিবি পুলিশ। হত্যা মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন ডিবি পুলিশের এসআই শামীম হোসেন। রাতুল ঝিনাইদহের মহেশপুরের বাজিপোতা গ্রামের মহিউদ্দিনের ছেলে ও সামবাজার এমপিবি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত আসামিরা হলো কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের শিশির আহমেদ, তার স্ত্রী ও নিহতের বোন মাহমুদা মমতাজ মীম ও বন্ধু একই গ্রামের শাওন। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১১ জুলাই দুপুরে রাতুল বাড়ি থেকে বের আর ফেরেনি। পরদিন বিকেলে যশোরের চৌগাছার লস্করপুর শ্মশান মাঠের একটি পাটক্ষেত থেকে মুখে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাতুলের লাশ উদ্ধার…
Author: admin
কল্যাণ রিপোর্ট বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারের দয়া কিংবা অনুকম্পায় নয়, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। আদালত তার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করবেন। আদালতকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। রোববার বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, আজ দেশের ১৮ কোটি মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছেন। এর একটি কারণ, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার সুস্থতা যতটা না বিএনপির জন্য গুরুত্বপূর্ণ…
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি কলারোয়ায় ১৩ বছর বয়সী নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে বিয়ে করার প্রস্তাবে রাজি না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত আলী। কলারোয়ার ছলিমপুর বালিকা দাখিল মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী (১৩) ও একই মাদরাসার সহকারী শিক্ষক (গণিত) হযরত আলীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। হযরত আলী ছলিমপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও তালা উপজেলার সেনেরগাতি গ্রামের বাসিন্দা। শিক্ষক হযরত আলী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তাতে ওই ছাত্রী রাজি না হলে সর্বশেষ তাকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানালে তারা অনেক খোঁজ-খবর নিয়ে জানতে পারেন শিক্ষক হযরত আলীর…
ক্রীড়া ডেস্ক : একটি গোলও পাননি লিওনেল মেসি। তারপরও সেন্ত এতিয়েনের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইয়ের জয়ের নায়ক তিনি। লিগ ওয়ান ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তাদের ৩-১ ব্যবধানে জয়ের পথে তিনটি গোলেই সহায়তা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মারকিনুসকে দিয়ে দুটি ও আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়াকে দিয়ে একটি গোল করিয়েছেন মেসি। তবে কষ্টার্জিত এই জয়ের আনন্দ বিষাদে রূপ নিয়েছে শেষ মুহূর্তে স্ট্রেচারে করে নেইমারের মাঠ ছাড়ার দৃশ্যে। রোববার ২০৭ দিন মাঠের বাইরে কাটিয়ে পিএসজির হয়ে অভিষেক হয়েছে সের্হিয়ো রামোসের। স্প্যানিশ ডিফেন্ডারের স্মরণীয় ম্যাচে ঘরের মাঠে ৪৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সেন্ত এতিয়েনে। শুরুতেই এগিয়ে যাওয়ার সুবিধা তাই তারা ধরে রাখতে পারেনি।…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তান চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের ঘটনা। বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে হঠাৎ-ই হয়ে পড়ল ২১৭/৬। তারপর পাকিস্তানের বলার মতো ব্যাটার বলতে অপরাজিত ছিলেন কেবল ফাহিম আশরাফ। ফাহিম মূলত পেস বোলিং অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ের চেয়ে তার বোলিং স্বত্ত্বাটাই বড়। সব মিলিয়ে মনে করা হচ্ছিল, আড়াইশর আগেই হয়তো গুটিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের ইনিংস গিয়ে শেষ পর্যন্ত থামল ২৮৬ রানে। টেল অ্যান্ডারের ব্যাটারদের দ্রুত ফেরাতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। এই দুর্বলতা অবশ্য আজকের নয়। প্রতিপক্ষের টেল অ্যান্ডারের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণের ভোগার ইতিহাস অনেক পূরনো। আজ দিনের খেলা শেষে তাইজুল ইসলাম…
বিনোদন ডেস্ক : কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার নায়িকা হচ্ছেন বিদ্যা সিনহা মিম। এই সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে সিনেমা হচ্ছে, যেটা বহু আগে ঘোষিত ও বহু চর্চিত। ছবির নাম ঠিক করা হয়েছে ‘এম আর নাইন’। এতে মাসুদ রানা হিসেবে হাজির হবেন এ বি এম সুমন। এই ছবিতে ভারতীয় গুপ্তচর সুলতা রাও হচ্ছেন বিদ্যা সিনহা মিম। গত সপ্তাহে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। মাসুদ রানাকে নিয়ে এত জল ঘোলা হয়েছে, যা সিনেমা তৈরির আগে সম্ভবত দেশীয় সিনেমা নিয়ে এত কথা হয়নি। গত সপ্তাহের শুরুর দিকে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউড থেকে অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও…
জিনাত রহমান দিনাজপুর সদর উপজেলার চাউলিয়াপট্টি এলাকার মেয়ে রোকেয়া। তার বাবা সফর আলি একজন ভ্যানচালক এবং মা আমিনা গৃহিনী। গৃহকাজের পাশাপাশি আমিনা ছোটোখাটো হাতের কাজ ও কাঁথা সেলাইয়ের কাজ করে। পাঁচ ছেলে-মেয়ে নিয়ে তাদের সংসার। সফর আলি তার মেয়ে সাবিহাকে বোঝা মনে করে লেখাপড়া করাতে চায় না। কিন্তু সাবিহাকে নিয়ে তার মায়ের রয়েছে অনেক আশা। সরকার যেহেতু বিনা পয়সায় মেয়েদের লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে তাই মা চায় তার মেয়ে লেখাপড়া শিখুক। আমেনার বাড়িতে যখন এলাকার অন্যান্য নারীরা আসে উঠোন বৈঠক করতে, তখন আমেনা স্বপ্ন দেখে নিজের মেয়েকে নিয়ে। সে স্বপ্ন দেখে তার মেয়ে বড় চাকুরি করবে। যৌতুক, নারী নির্যাতন,…
কল্যাণ ডেস্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দিতে আগামী ৪ ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হবে। ট্র্যাক ১.৫ ফরম্যাটে সাজানো এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, চলচ্চিত্রকার, থিংক ট্যাংক ও সাবেক রাজনীতিকদের। সশরীরে ও ভার্চুয়ালি অনুষ্ঠেয় এ সম্মেলনে শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ৬০ থেকে ৬৫ জনের মতো আমন্ত্রিত অতিথি ঢাকায় সশরীরে এ সম্মেলনে যোগ দেবেন। ভার্চুয়ালি যুক্ত হবেন ৩৪ জনের মতো…
কল্যাণ ডেস্ক মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি অনেক বড় ও বিরল অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পরিকল্পিতভাবে সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। যে গতি নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ গতি কেউ রোধ করতে পারবে না। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সমাপনী ভাষণে এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম। তা আমরা বাস্তবায়ন করেছি, আমরা বিভিন্ন কাজ করেছি খুব পরিকল্পিতভাবে। এর ফলে স্বল্পন্নোত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত…
কল্যাণ ডেস্ক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই। তাকে দ- স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দুই শর্তে সম্পূর্ণ মুক্ত। মুক্ত বলেই তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন। মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। রোববার জাতীয় সংসদে একটি আইন পাসের আলোচনায় বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে খালেদা জিয়ার বাসভবনকে সাব-জেল ঘোষণা করে ফৌজদারি কার্যবিধির ৪০৬ ধারায় তাকে বিদেশে পাঠানো যায়। জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি শুধু বলে সাব-জেল বানিয়ে রাখা হয়েছে।…