Author: admin

বিনোদন ডেস্ক : যৌন হয়রানির মারধর ও হুমকির অভিযোগে করা মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হয়েছেন অভিনেত্রী পরীমনি। আজ সকাল ১০টায় আদালতে উপস্থিত হন তিনি। এর আগে আদালতে হাজির হন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। পরীমনির আইনজীবী জানান, মামলায় মাত্র তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। বাকিদের অভিযুক্ত না করায় নারাজি দাখিল করা হয়। সে বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৪ই জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। ৬ই সেপ্টেম্বর মামলায় নাসির, অমি ও শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত…

Read More

কল্যাণ ডেস্ক : করোনার নতুন অতি সংক্রামক ওমিক্রন ধরন দক্ষিণ আফ্রিকায় মাত্র এক সপ্তাহ আগে পাওয়ার কথা জানানো হয়। এরপর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। ওমিক্রন করোনাভাইরাসের বিষয়ে শান্ত থাকার ও ‘যৌক্তিক’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। মঙ্গলবার দেশগুলোর প্রতি এই আহ্বান জানানো হয়। তবে এরই মধ্যে তা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। উদ্বিগ্ন বিভিন্ন দেশ এ জন্য দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সীমান্ত বন্ধ না করার জন্য ডাব্লিউএইচওর আহবান সত্ত্বেও তা করা হচ্ছে। ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সবাইকে যৌক্তিক ও আনুপাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।…

Read More

কল্যাণ রিপোর্ট : যশোরে ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। বিগত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে উঠে এসেছে বার্ষিক আয় ও সম্পদের পার্থক্য। মঙ্গলবার শহরের একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর আয়োজিত ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় চেয়ারম্যানদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এশিয়া ফাইন্ডেশনের সহযোগিতায় যশোর জেলার ১০ ইউনিয়নে ‘স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ’ প্রকল্প বাস্তবায়ন করেছে রাইটস যশোর। এই প্রকল্পের আওতায় প্রকাশিত ৫ ইউপি চেয়ারম্যানের সম্পদ বিবরণীতে দেখা গেছে, ৫ বছর আগে মণিরামপুরের ভোজগাতি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও তার নির্ভরশীলদের বার্ষিক আয় ছিল সাড়ে ৩ লাখ টাকা।…

Read More

কল্যাণ রিপোর্ট : যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক বোর্ড চেয়ারম্যান ও সচিবসহ দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৭ ডিসেম্বর নবনিযুক্ত বোর্ড চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান এবং ১৩ ডিসেম্বর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক তসলিম-উর রহমান। তিনি দুর্নীতির সাথে জড়িতদের গ্রেফতারসহ ৬ দফা দাবি তুলে ধরেন । সংবাদ সম্মেলনে জোটের…

Read More

কল্যাণ রিপোর্ট দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা বলেছেন, মফস্বলের সাংবাদিকরাই একটি পত্রিকার প্রাণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনি আর পত্রিকার প্রতি ভালবাসাই পারে একটি পত্রিকাকে পাঠকের হৃদয় জয় করতে। দৈনিক কল্যাণে সংবাদের বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সেক্ষেত্রে প্রতিনিধিদের পাঠানো সংবাদ অবশ্যই সঠিক এবং সাংবাদিককে সৎ হতে হবে। প্রত্যেক প্রতিনিধিকে হতে হবে দুর্নীতি মুক্ত। যশোরের বাঁচতে শেখা মিলনায়তনে আয়োজিত পত্রিকার প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। দৈনিক কল্যাণের নিজস্ব প্রতিবেদক রায়হান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সম্পাদক শাহাদাত হোসেন কাবিল, নির্বাহী পরিচালক এহসান উদ…

Read More

ইলিয়াস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক : সীমানা সংক্রান্ত জটিলতার মামলার অজুহাতে দীর্ঘ ২১ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা হলো। আর এই ঘোষণার শোনার সাথে সাথে পৌরবাসীর মাঝে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে যেন। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। পৌরসভা তথ্যসূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ৪ এপ্রিল উপজেলা সদরের ৯ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের ঝিকরগাছা পৌরসভা ঘোষণা করা হয়। তখন নবগঠিত পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছিল। এরপর ২০০১ সালের ২ এপ্রিল ঝিকরগাছা পৌরসভায় একবারই নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই ওই নির্বাচন প্রথম এবং শেষ।…

Read More

কল্যাণ ডেস্ক : ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ পথ পরিক্রমার অগ্নিসাক্ষী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের ডিউটি অফিসার অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এভারকেয়ার হাসপাতাল থেকে অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলামের বন্ধু ইফতেখার করিমও মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। ৮৭ বছর বয়সী অধ্যাপক রফিকুল ইসলাম পেটে ব্যথা নিয়ে গত ৭ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে। তখন থেকে বিএসএমএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন)…

Read More

ভাঙচুর ও অগ্নিসংযোগ  হামলায় আহত ২৬ বেনাপোল (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের ফল প্রকাশের পর থেকে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতা চালাচ্ছেন বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। ঘর বাড়ি ভাঙচুর, মারপিট ও বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শার্শার কায়বা ইউনিয়নের পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হাসান টিংকু জানান, রোববার রাত থেকেই কায়বার বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারি নৌকার সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে ভোটে বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যান আলতাফ হোসেনের কর্মিরা। তিনি বলেন, বিএনপি জামায়াতসহ চেয়ারম্যান আলতাফের কর্মীরা রোববার রাতে কায়বার বায়কোলা গ্রামে নৌকার কর্মীদের ২০টি বাড়ি ভাঙচুর করেছে। বোমা বিস্ফোরণ…

Read More

# বেহাত হচ্ছে সম্পত্তি #বাড়ছে চলাচলে ঝুঁকি জেমস রহিম রানা যশোরের নওয়াপাড়া রেলওয়ের ভূমি রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের উদাসীনতায়। অবৈধভাবে স্থায়ী, অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্যসহ রেলওয়ের জায়গা ভাড়া দিয়ে হাট-বাজার পরিচালনা করছে। এতে একদিকে রেলওয়ের ভূমি বেহাত হচ্ছে, পাশাপাশি রেলওয়ের চলাচলে বাড়ছে ঝুঁকি। পর্যবেক্ষণে দেখা গেছে, রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত রেলওয়ের জায়গা অবৈধ দখল করে মার্কেট, নামে-বেনামে রাজনৈতিক কার্যালয়, ওয়েব্রিজ, বসত বাড়ি, সার-কয়লার ড্যাম্প, দোকানঘর এমন-কি নিয়মিত বসছে হাট-বাজার। আর এসকল অবৈধ দখলদারদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে রেলওয়ে নিরাপত্তায় নিয়জিত আরএনবি কয়েকজন সদস্য। রেলওয়ের জায়গার ওপর স্থায়ীভাবে যে কোন স্থাপনা নির্মাণে বিধি নিষেধ থাকলেও তা…

Read More

আব্দুল্লাহ আল মামুন সোহান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি চারিদিকে যখন বিজয়ের স্লোগান চলছিলো ঠিক সে সময় বিজয়ী চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহর বাড়িতে চলছিলো শোকের মাতম। জিন্নাহ তখন ভাই তবিবুর রহমানের লাশ নিয়ে বুকফাটা আর্তনাদে করছিলেন। অপর বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন লিটন ঢাকার শ্যামলী নিউরোসাইন্স হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মণিরামপুরের এ দু’ জন বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে বিজয়ের আনন্দের কোন ছোয়া লাগেনি। ছিল বিষাদে ভরপুর। আব্দুল আলিম জিন্নাহ চারবার নির্বাচন করে নৌকা প্রতীক নিয়ে এবারই প্রথম বিজয়ী হন। নির্বাচনের দিন সকাল ৮টায় যখন ভোট নিয়ে ব্যস্ত থাকার কথা তখন আব্দুল আলিম জিন্নাহর ভাই তবিবুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবিবুর রহমান দীর্ঘদিন ছিলেন…

Read More