শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি একটি ডিমের ভেতর পাওয়া গেছে আরো একটি আস্ত ডিম। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মরিয়াম পোল্ট্রি ফার্মে। ঘটনাটিকে অলৌকিক মনে করছেন খামার মালিক। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, জেনেটিক প্রবলেমের কারণে এমনটি হয়েছে। কুলতলী গ্রামের আশরাফ হোসেনের মরিয়ম পোল্ট্রি ফার্মে ৫০০ মুরগি রয়েছে। প্রতিদিন ৪০০-৪৫০ ডিম দেয় এসব মুরগি। তবে ব্যতিক্রম ঘটনা এটিই প্রথম। আশরাফ হোসেনের ছেলে আশিকুর রহমান জানান, দুই দিন আগে প্রতিদিনের ন্যায় খামার থেকে ডিম সংগ্রহকালে একটি ডিমের ওজন ও আকারে অনেক বড় পাওয়া যায়। ওজন করে দেখা যায় ওই ডিমটির ওজন ৩৫০ গ্রাম। পরে এটি ভেঙে দেখা যায় ডিমটির মধ্যে…
Author: admin
কল্যাণ রিপোর্ট যশোর সদরের বারান্দি কদমতলায় সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বির (১৭) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আহত যুবক শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার তৌহিদ হোসেনের ওরফে খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাব্বির হোসেন বারান্দী বারান্দি কদমতলা এলাকার একটি বিকাশের দোকানে টাকা তোলার জন্যে গেলে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত পিছন থেকে তার বুকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, সাব্বিরের অবস্থা আশঙ্কজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।…
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পুচং শহরের রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় এক বাংলাদেশিকে উদ্ধারের পর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিকে হাসপাতালে পাঠানোর তথ্য রোববার এক বিবৃতিতে জানিয়েছে। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার মালয়েশিয়া বলছে, নগ্ন অবস্থায় পুচং শহরে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় ওই বাংলাদেশিকে সেখান থেকে সরিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়। রোববার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ডেপুটি ওসিপিডি ফাইরুস জাফর বলেছেন, ওই বাংলাদেশির এই ঘটনা সম্পর্কে গত ২৬ নভেম্বর পুলিশ জানতে পারে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সেটি পুলিশের নজরে পড়ে। এতে দেখা যায়,…
ক্রীড়া ডেস্ক : পঞ্চম দিনে গড়ালো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্ট। যেখানে সহজ জয়ই দেখতে পাচ্ছে পাকিস্তান। স্বাগতিকদের হারাতে পাকিস্তানের চাই আর ৯৩ রান, হাতে রয়েছে পুরো দশ উইকেট। মঙ্গলবার ম্যাচের শেষ দিন ম্যাচ জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল অলআউট হয়েছে মাত্র ১৫৭ রানে। মাত্র ৪ রানে পড়েছে শেষের ৪ উইকেট। প্রথম ইনিংসের ৪৪ লিডসহ পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২০২ রানের। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্বাগতিক বোলারদের কঠিন পরীক্ষাই নিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ…
বিনোদন ডেস্ক : ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। এনবিআরের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খান রানার নামে বা তার ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার…
সেলিম আহম্মেদ, বাগআঁচড়া প্রতিনিধি পাখি শিকারীর কাছ থেকে দুইটি বক পাখি উদ্ধার করে স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে অবমুক্ত করলেন দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান। সোমবার সকালে এক শিকারীর কাছ থেকে ২শত টাকায় পাখি দুটি ক্রয় করে বিকালে সেগুলো অবমুক্ত করা হয়। জানা গেছে, উপজেলার বিভিন্ন হাওড় বিল নদী এবং ছোট বড় জলাশয় থেকে দীর্ঘদিন ধরে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছেন কিছু শিকারী। পাখি গুলো শিকারীরা ঘুরে ঘুরে এবং হাটে বাজারে বিভিন্ন দামে বিক্রি করে থাকেন। বর্তমান সময় শীত মৌসুম হওয়ায় এসব জলাশয়ে অতিথি পাখি সহ বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে অন্যান্য শিকারীর সাথে মৌসুমি শিকারীর তৎপরতাও…
কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুর পৌর শহরে বড় ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছোট ভাই বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে কেশবপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে কেশবপুর পৌর শহরের বাজিতপুর গ্রামের রুহুল আমীন ও মঞ্জুরুল আলমের বিরোধ চলে আসছিল। মঞ্জুরুল আলম আপন বড় ভাই হওয়া সত্বেও তিনি শরীক ফাঁকি দিয়ে পৈত্রিক সূত্রে পাওয়া অপর দু’ ভাই ও তিন বোনের প্রাপ্ত অংশের ভিটাবাড়িসহ অন্যান্য দাগের জমি জমি জমা জবর দখল করে নেন। মঞ্জুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, পৈত্রিক…
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুস সাত্তার জমির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলা, আব্দুস সাত্তার, মাটিলা বিওপি কমান্ডার হারুন অর রশিদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সাংবাদিক সরোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা মাদক, বাল্যবিয়েহ রোধ ও চোরাচালান রোধের বিষয়ে…
ব্যবস্থা গ্রহণ দাবিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম কর্তৃক দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার নামে ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের প্রতিবাদে ও তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভুক্তভোগী বাবর আলী। আসন্ন ৫ম ধাপে অনুষ্ঠিতব্য কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান আসলামুল আলম আসলামের বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ মামলাও…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরায় আপন বড় ভাই কর্তৃক পিতার সম্পত্তির অংশ বৃদ্ধা মাতা, ছোট ভাই এবং বোনদের না দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার মৃত কাজী আব্দুল কাদেরের ছেলে কাজী আবু তাহের লালন। তিনি বলেন আমরা দুই ভাই এবং তিন বোন। আমি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি। পিতার মৃত্যুর পর আমাদের বড় ভাই কাজী আবুল খায়ের পিতার সম্পত্তির ভাগ কারে না দিয়ে নিজে ভোগদখলের চক্রান্ত শুরু করে। বিশেষ করে আমার বোন মেডিকেলে কর্মরত মাজেদা…