Author: admin

কল্যাণ রিপোর্ট ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল দৈনিক কল্যাণ অফিস পরিদর্শন করেছেন। গতকাল শনিবার রাতে এই দুই সাংবাদিক নেতা পত্রিকা দফতরে আসেন। নেতৃদ্বয় কল্যাণ দফতরে পৌছালে কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা তার অফিসের সাংবাদিক ও অন্যান্য কর্মকতাদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তারা সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের পর সম্পাদকের দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দৈনিক কল্যাণ অফিস পরিদর্শনের সময় বিএফইউজে নেতাদের সাথে উপস্থিত ছিলেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সহসভাপতি প্রণব দাস ও নির্বাহী সদস্য ডি এইচ দিলসান ।

Read More

আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল: নানা সংশয়ের মধ্যে দিয়ে তৃতীয় ধাপের নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে। শেষ মুহূর্তের প্রচার-প্রচরাণায় উত্তাল এখন উপজেলার প্রতিটি ইউনিয়নে। দলীয় নেতা-কর্মী আর সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে দলীয় প্রার্থী বলে পরিচয় দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্তের পাশাপাশি পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। আর ভোটরারা বলছেন দেখেশুনে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। ভোট হবে উপজেলার ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, পুটখালি, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর ইউনিয়নে। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, গোটা উপজেলায় চলছে পুরোদমে নির্বাচনী আমেজ। কৃষি জমি থেকে শুরু করে বাজারে চায়ের দোকানের আড্ডায় সবার মুখে আলোচনার…

Read More

কল্যাণ রিপোর্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) হেলালুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এই পদে দায়িত্ব পালন করবেন। ভোট গণনা শেষে শনিবার বিকেলে এই ফল ঘোষণা করেন কর্মকর্তা সমিতির নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও ডেপুটি লাইব্রেরিয়ান জাহাঙ্গীর কবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্যালারিতে সকাল ৯টা ৪৫মিনিট থেকে বেলা ১টা ১৫মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার (কাউন্সিল) এটিএম কামরুল…

Read More

কল্যাণ রিপোর্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা গ্রহণ করেন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, খুলনা বিভাগীয় সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে নির্বাহী সদস্য শাহাবুদ্দিন আলম ও গোপীনাথ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের দুর্দিনে বঙ্গবন্ধু যেমন পাশে ছিলেন, তেমনি তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও পাশে রয়েছেন। সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা সরকারের মতো এভাবে কোন সরকার এগিয়ে আসেনি। তিনি…

Read More

কল্যাণ রিপোর্ট আজকের নির্বাচনকে সামনে রেখে পোস্টার লাগানোকে কেন্দ্র করে শার্শার কায়বা ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সহিংসতায় আহত কুতুব উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোর জেনারেল হাসপাতালের ডা. নাহিদ শাহরিয়ার সাব্বির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আলাউদ্দিন (৫৫) নামে আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার দুপুরে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে নিজেদের সমর্থকদের সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থীসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মেম্বার প্রার্থী (১ নম্বর ওয়ার্ড)…

Read More

কল্যাণ রিপোর্ট সূর্য তখন মাথার উপর, রোদের ঝিলিকে ঝলমল করছে বুকভরা বাঁওড়। ঠিক তখন চোখে পড়ে এক সময়ের তেজদীপ্ত তরুণদের মিলনমেলা। যাদের প্রত্যেকের নামের শুরুতে রয়েছে বীরত্বের গল্প। বলছি ’৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের কথা। ৫০টা বছর পার হয়েছে। সেই তরুণরা আজ বৃদ্ধ হয়েছে। তবুও তাদের তারুণ্য দেখে আজ হয়তো অবাক হয়েছে বাওড় কোল ঘেষে সদ্য জন্ম নেয়া বনফুল। দেয়াড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই মিলন মেলায় অংশগ্রহণ করেন যশোর জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা। মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহীনির উপ-প্রধান রবিউল আলম, মুক্তিযুদ্ধ সংসদের প্রাক্তন জেলা কমান্ডার এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, প্রাক্তন ডেপুটি কমান্ডার…

Read More

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধিঃ পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই সদস্য প্রার্থীসহ ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। এর আগে সকালে একই ইউনিয়নের ভবানীপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও স্থানীয় মেম্বার প্রার্থী বাবলু রহমানের ভাই আরিফ ইকবালকে (৩৮) কুপিয়ে আহত করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো হামলার আশংকা করছে এলাকাবাসী। ঘটনান্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। আহতরা হলেন বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী হবিবার (৫০), আক্কাচ (৩৫), আজগার (৩৫), মাসুদ (২৫), আইনাল (৪০) ও…

Read More

কল্যাণ ডেস্ক : পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি ২০২২। তার মধ্যে যশোর সদরের ১৩টি ও কেশবপুরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের এই ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি জানান, এ ধাপে ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলো হবে ব্যালট পেপারে। যার মধ্যে যশোরের ১টি ও কেশবপুরের ১টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। যশোর সদরের ১৫টির মধ্যে ১৩টি ইউনিয়নে ও কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে। যশোর সদরে হৈবতপুর, লেবুতলা, ইছালী,…

Read More

কল্যান রিপোর্ট: ২৬ নভেম্বর ভোর রাতে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ বাড়িতে রেজাউল ইসলাম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে । রাতেই স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই আজিজুল ইসলাম জানান , তার সাথে কারো বিরোধ বা শত্রুতা ছিলো না। ঘটনার দিন রাতে রেজাউল ও তার স্ত্রী সেলিনা বেগম আলাদা ঘরে ছিলেন। এ দম্পতির ১০ বছর বয়সী আপন এবং ৭ বছর বয়সী জীবন নামে দুটি ছেলে রয়েছে। ছেলে দু’টি নিয়ে সেলিনা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে আপন …

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়ায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় এই হামলা চালায়। বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীসহ আরো অনেকে হামলায় আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে নৌকার প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের নির্বাচনী প্রচার চলাকালে এই হামলা হয়। দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আসলামের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। লাঠি, রামদা, ক্ষুর, চাপাতি নিয়ে ২০ থেকে ২৫ জনের…

Read More