কল্যাণ ডেস্ক করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে দেশে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরো ২০৫ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক…
Author: admin
কল্যাণ ডেস্ক করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বিস্তার ঠেকাকে চারটি সুপারিশ দিয়েছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার ২৮ নভেম্বর পরামর্শক কমিটির ৪৮তম সভা থেকে বিশদ আলোচনার পর এসব সিদ্ধান্ত গৃহীত হয়। কারিগরি পরামর্শক কমিটি সুপারিশগুলো হচ্ছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ওমিক্রন ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছে। এর বিস্তাররোধ করার জন্য এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ ও পরোক্ষ ফ্লাইটসহ)। নিষেধাজ্ঞা বলা হয়েছে প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং পরীক্ষা,…
শার্শা প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়ান পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০ ইউনিয়ানের কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। ১০টি ইউনিয়নের ১২৮টি ভোট কেন্দ্রে ২২৭টি বুথে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে তুলনামূলকভাবে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা যতই বাড়তে থাকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ততই বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্র নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেয়া হয়। শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ানের চেয়ারম্যান প্রার্থীরা বলেন, ভোটাররা ব্যাপক…
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি খুব ভালো ভোট হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। পরিবেশও অনেক ভালো। রোববার সকাল ৮টায় নির্বাচন শুরুর পর কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতে ভর দিয়ে ভোট দিয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিবন্ধী লুৎফর রহমান। লুৎফর রহমান উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। লুৎফর রহমান জানান, খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। প্রতিবন্ধী হওয়ায় লাইনে দাঁড়াতে হয়নি। তিনি প্রতিবন্ধী ভাতাও পান। স্ত্রী ও এক মেয়ে রয়েছে। বাড়িতে ছোট একটি দোকান আছে। সেখান থেকে যা আয় হয়, সেটি দিয়েই চলে সংসার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।…
কল্যাণ রিপোর্ট: শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর ০৪ নম্বর ওয়ার্ডে ফলাফল প্রকাশ কে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই বোমা বিস্ফোরণ ও টিয়ারসেল নিক্ষেপ এর ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী আলমগীর হোসেনকে সন্ধ্যা সাড়ে ৭টায় চিনেটলা বাজার থেকে ডিবি পুলিশের একটি গাড়িতে তাকে তুলতে দেখা যায়। তবে পুলিশ এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি কৃষ্ণপুর ভোট কেন্দ্রে পশুর বর্জ্যে দুর্গন্ধ ছড়িয়েছে ভোট কেন্দ্রে। তাই নাক মুখ চেপে ভোট দিয়েছেন ভোটাররা। এভাবেই একহাত দিয়ে নাক চেপে ধরে ভোট প্রয়োগ করছেন তারা। যে স্থানে ভোটকেন্দ্র করা হয়েছে সেখানে গরু ছাগল পালন করার কারণে পশুর বর্জ্যে আবর্জনা ও দুর্গন্ধ রয়েছে বলে জানিয়েছে ওই কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আলী রেজা বদরুল আলম। তিনি বলেন, ভোটের আগের দিন রাতে আমরা দায়িত্ব পালনের জন্য কৃষ্ণপুর বাজারের অস্থায়ী কেন্দ্রে পৌঁছায়। সেসময় কেন্দ্রের একটি মাত্র কক্ষে গরু ছাগলের বিভিন্ন বর্জ্য অপরিচ্ছন্ন ছিল। নিজেরাই সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করি। পরে সেখানেই কষ্ট করে অবস্থানের পর সকাল থেকে ভোট গ্রহণ শুরু করি। এরপর থেকে…
বাঘারপাড়া প্রতিনিধি: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যশোরের বাঘারপাড়া উপজেলার ইউপি নিবার্চনের ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোন ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেনি। গতকাল রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারেই ভোট হয়। সকাল ৮টা থেকে সারিবদ্ধভাবে প্রতিটি কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট দিতে শুরু করেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল…
জেমস রহিম রানা: যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোর থেকে ভোটারদের ভোটকেন্দ্রে এসে লাইন দিতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরের এলাকা। এদিকে দুই একটি ভোটকেন্দ্রের বাইরে বোমা হামলা, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ সকালে সরেজমিনে উপজেলার খাকুনদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়, ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর কাচারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, কোদলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রোহিতা সরকারি…
ইট ভাটা কর্তৃক টপ সয়েল (মাটির উপরিভাগের অংশ) কাটা নিয়ে হালে বেশ চেচামেচি হচ্ছে। এজন্য মিডিয়ার চেচামেচিটা বেশি। এই মাটি কাটলে অদূর ভবিষ্যতে জমি ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। এ কথা মোটেও কাল্পনিক কোনো গল্প নয়। কিন্তু ইট তৈরির জন্য মাটিতো লাগবে। ভাটার বিরুদ্ধে যত দোষ। কিন্তু যদি ভাটায় ইট তৈরি না হয় তাহলে উন্নয়নটা হবে কিভাবে? বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন, টপ সয়েল রক্ষার বিকল্প হিসেবে নদ-নদী বা খালের মাটি ব্যবহার করা যেতে পারে। তারা বলেছেন, নদ-নদীর মাটি ভাটায় ব্যবহার করা হলে ইট তৈরির জন্য মাটির ঘাটতি দেখা দেবে না। আর এতে নদী খননে ২৫ শতাংশ ব্যয় কমবে। পরিবেশের ভারসাম্যও…
রক্তক্ষয়ী সংঘর্ষর আশংকা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন সালমান হাসান সহিংস পরিস্থিতির মধ্যেই যশোরের তিন উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ। দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত-সংঘর্ষে ভোটের আগেই প্রাণ ঝরেছে ৪ জনের। নির্বাচন পূর্ববতী সহিংসতায় আহতদের অনেকের এখনও হাসপাতালে চিকিৎসা চলছে। ফলে ভোট চলাকালে আজও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কা থেকে ভীতি ছড়িয়েছে। যার প্রভাব ভোটার উপস্থিতির ওপর পড়তে পারে। তবে নির্বাচন পরিচালনায় দায়িত্ব সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। ফলে ভোটার নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের ভয় ও আশঙ্কার কারণ নেই। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সবকটি…