Author: admin

কল্যাণ রিপোর্ট : যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক শাহিনসহ মহাজোট ৯টি পদে জয়লাভ করেছেন। জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের দুই সহ-সভাপতিসহ চারজন বিজয়ী হয়েছেন। ২২ বছর পর সভাপতি-সাধারণ সম্পাদকসহ এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোট সর্বাধিক পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন মহাজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ আলী রায়হান। শুক্রবার সকাল ১০টা থেকে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে জুম্মার নামাজের বিরতি শেষে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনে সমিতির ৫শ’ ৯ জন ভোটারের মধ্যে ৪৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার মহাজোট সমর্থিত রেজা-শাহিন পরিষদ ও জাতীয়তাবাদী ঐক্য প্যানেল সমর্থিত…

Read More

কল্যাণ রিপোর্ট গত ১০ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর জেলায় এক হাজার ৩৭৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এক হাজার ১২৪ দশমিক ৯৬৬ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। একই সাথে ১৬১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১২৩ দশমিক ৫৫ মিটার ব্রিজ করেছে। এসময় এক হাজার ৪১৩ কিলোমিটার সড়ক এবং ৯৩ মিটার ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণে ব্যয় করেছে ৫৪০ কোটি টাকা। শার্শা উপজেলার বেনাপোল ডিসি সড়ক থেকে বাহাদুরপুর ইউপি হেডকোয়াটার হয়ে ঘিবা পর্যন্ত ৪ দশমিক ৪৫৫ কিলোমিটার ২ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এতে করে সড়কটি দিয়ে ৮-১০টি গ্রামের মানুষ সহজে বেনাপোল বন্দর…

Read More

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি রাত পোহালেই যশোরের শার্শা উপজেলার ইউপি নির্বাচন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে এ উপজেলায় আরও দু’জন নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী নৌকা প্রতীকের প্রতি সমর্থন দিয়ে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন। তারা হলেন ৯ নং উলাশী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আয়নাল হক এবং ১ নং ডিহি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল। সকাল ১০টায় ৯নং উলাশী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আয়নাল হক শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে শার্শা উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়োরম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর উপস্থিতিতে…

Read More

সালমান হাসান কয়েক রকমের সবজির চাষ চলছে একই জমিতে। পটলের মাচার নিচে লাগানো হয়েছে লাল শাক। একই জায়গায় বেড়ে উঠছে পুঁইয়ের লতা। যশোর সদর উপজেলার লেবুলতার বীরনারায়নপুরের অনেক চাষি একই জমিতে মিশ্র ও সাথী ফসলের চাষ করছেন। সমন্বিত এমন সবজির চাষ লাভজনক বলছেন তারা। এরকম দৃশ্য শুধু বীরনারায়নপুরের নয় উপজেলার অনেক জায়গায় এভাবে সবজির চাষ চলছে। কৃষকরা বলছেন, একসাথে এভাবে রকমারি সবজি চাষে তাদের লাভ হয়। কোনটিতে লোকসান হলে অন্যটিতে পুষিয়ে যায়। এভাবে চাষাবাদও সুবিধাজনক। সবকটি ফসলের সেচ, সার ও বালাইনাশক দেয়ার কাজটিও একইসাথে করা যায়। এতে খরচ কম হওয়ায় লাভ হয় বেশ। যশোর সদরের অনেক জায়গায় কৃষকরা একই জমিতে…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরে রূপসা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় আলাউদ্দিন (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা রামনগর ইউনিয়নের খাঁ পাড়ায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন যশোর শহরের মুড়লি মোড়ের আবদুর রহিমের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন। বাড়ি থেকে বের হয়ে আলাউদ্দিন ট্রেন লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অসতর্কতাবশত ট্রেনের ধাক্কায় তার মাথায় মারাতœক আঘাত লাগে। উদ্বারের পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা যাওয়ার পথেই আলাউদ্দিনের মৃত্যু হয়।

Read More

তানজিনা পারভিন সম্প্রতি কুমিল্লায় একটি ‘পূজামন্ডপে কোরআন রাখার ঘটনা ‘ঘটিয়ে’ ও ফেইসবুকে তা ‘রটিয়ে’ দেশব্যাপী অবিশ্বাস্য সাম্প্রদায়িক অপ্রীতিকর অরাজকতার সৃষ্টির অপচেষ্টা করা হলো। আমাদের দেশে এক শ্রেণির দুষ্ট লোক মাঝে মাঝে এ ধরনের ঘটনা সৃষ্টির চেষ্টা করে। এভাবে গুজব রটিয়ে অতীতেও বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের নানা দুর্ঘটনা ঘটেছে। তাই এখনই যদি গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা প্রতিরোধ না করি এবং জনসচেতনতা সৃষ্টি না করি তাহলে এই তালিকা আরো লম্বা হবে। ফেসবুক বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো গণমাধ্যমে এমন কিছু লেখা বা পোস্ট করা বা স্ট্যাটাস দেওয়া বা মন্তব্য করা কিংবা ছবি বা ভিডিও আপলোড করা যা মানহানিকর,…

Read More

কল্যাণ রিপোর্ট : পুনশ্চ’র গণসংগীত উৎসবের দ্বিতীয় দিনেও গণসংগীতে মুখর ছিলো যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দান। আজ শুক্রবার সন্ধ্যায় ময়দানের শতাব্দী বটতলে গণসংগীতের আয়োজন শ্রোতা উপস্থিতি ছিলো নজর কাড়ার মতন। উদ্বোধনী দিনের মতন গতকালও রওশন আলী মঞ্চ মাতিয়ে তোলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গণসংগীত শিল্পিরা। সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোরে আয়োজনে যশোরে ৩দিন ব্যাপী এই গণসংগীত উৎসব চলছে। গতকাল ঢাকার সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, মেহেরপুর উদীচী, চুয়াডাঙ্গার দর্শনার আনন্দধাম, খুলনা উদীচী, যশোরে সুরবিতান, শেকড়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোর ও পুনশ্চের শিল্পীরা গণসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। পুনশ্চের সংগঠন সংগীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের উৎসব। শেষ হয় জাতীয় সংগীতের…

Read More

অনলাইন ডেস্ক: ক্রিস্টাল মেথ বা আইস পৃথিবীর সবচেয়ে ভয়ংকর মাদকগুলোর মধ্যে একটি। আইস নামে পরিচিত এই মাদকটি এখন ঢাকা, চট্টগ্রামসহ যশোরেও উদ্ধার হয়েছে। নতুন এই মাদক সর্ম্পকে সমাজে সচেতনতা তৈরি ও এর ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেছেন দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার শাহারিয়ার অপু। https://youtu.be/y7GnncnLYtg ক্রিস্টাল মেথ বা আইস আসলে কী? ক্রিস্টাল মেথ একটি শক্তিশালী মাদক, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুসারে, এই মাদকের ব্যবহার স্ট্রোক, হার্ট অ্যাটাক, দাঁত ক্ষয় ও স্থায়ী হ্যালুসিনেশনসহ অন্যান্য স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আইসের দীর্ঘমেয়াদি ব্যবহার অস্বাভাবিক আচরণ ও ক্ষুধামন্দা বাড়িয়ে তুলতে পারে। আসক্তরা হিংস্র হয়ে উঠতে পারে।…

Read More

জেমস রহিম রানা : রোববার ২৮ নভেম্বর যশোরের মণিরামপুরের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৮টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী থাকায় তৃতীয় ধাপের এই নির্বাচন হতে পারে ত্রি-মুখি লড়াই। বিদ্রোহী এসব প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। চলছে একে অন্যকে টপকে জয় ছিনিয়ে আনার প্রতিযোগিতা। ভোটাররাও করছেন চুলচেরা হিসাব নিকাশ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার প্রচারণাও। তারপরও প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ঘুম খাওয়া বন্ধের উপক্রম। যশোরের তিন উপজেলায় এদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মণিরামপুর উপজেলার রয়েছে ১৬ টি ইউনিয়নের ভোট। তবে এর মধ্যে একটি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন হচ্ছে না। শ্যামকুড়…

Read More

কল্যাণ রিপোর্ট : যশোরে কপোতাক্ষ ও ভৈরব নদ খনন কাজের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত সেতু। যশোরের প্রধান নদী হিসেবে পরিচিত ভৈরব ও কপোতাক্ষ। অথচ নদ দুটির অস্তিত্ব এখন বিপন্ন। দখল আর দূষণে নদীর জীবন নেই বললেই চলে। কপোতাক্ষ নদটির ওপর রয়েছে সেতু ১৬টি। এর মধ্যে মাত্র একটি সেতু নিয়ম মেনে করা হয়েছে। অবশিষ্ট ১৫টি সেতু নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। আর ভৈরব নদে রয়েছে ৫১ অপরিকল্পিত সেতু। এসব সেতু নদ দুটিকে চেপে ধরেছে অক্টোপাসের মতো। নিচু করে নির্মাণ করা সেতুর কারণে নদের পানিপ্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে। প্রাণ ফিরিয়ে দিতে বর্তমানে নদগুলো খনন করার কাজ শুরু হচ্ছে। কিন্তু এসব সেতুর কারণে নদ…

Read More