Author: admin

কল্যাণ রিপোর্ট প্রশাসনের তৎপরতায় উৎপাত থামলেও সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বন্ধ হয়নি। পুলিশ টহল শুরুর পর ছাত্রী নিবাসের আশপাশে ভিড়ছে না তারা। ক্যাম্পাসের বিভিন্ন কোনে অবস্থান করে মাদক সেবন চালিয়ে যাচ্ছে। ‘অরক্ষিত ক্যাম্পাসে নিরাপত্তাহীন ছাত্রী হোটেল নিবাসীরা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর নড়চড় শুরু হয়। গত শনিবার দৈনিক কল্যাণে রিপোর্টটি প্রকাশের পর বৈঠকে বসে কলেজ প্রশাসন। পরের দিন রোববার এই বৈঠকের পর ক্যাম্পাসে টহল দেয় পুলিশ। ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে শিক্ষকরাও তৎপরতা দেখান। যার নাম ভাঙিয়ে ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট চলছে কলেজের শীর্ষ স্থানীয় সেই ছাত্র নেতাকেও সর্তক করা হয়। কিন্তু এত কিছুর পরও থেমে নেই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ। মহিলা…

Read More

আব্দুল্লাহ আল মামুন সোহান, মণিরামপুর জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ বিভাগের টানাপোড়নে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন যশোরের রাজারহাট-চুকনাগর মহাসড়কের ওপর মণিরামপুর থেকে গাছ অপসারণ করা হয়নি। মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায় মাঝ বরাবর বড় গাছ থাকায় যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। সর্বমহলে দাবি উঠেছে গাছ কেটে ঝুঁকিহীন মহাসড়ক নির্মাণের। সংশ্লিষ্ট অফিস সূত্র জানায়, রাজাহারহাট-মণিরামপুর-কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওয়তায় ৩৬৩ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক নির্মাণ কাজ চলছে। মহাসড়কের ম্যাকাডমের কাজ শেষের পথে। এ মহাসড়কের মণিরামপুর অংশের কয়েক জায়গায় সড়কের প্রায় মাঝ বরাবর বৃহৎ আকৃতির মেহগনি গাছ রয়েছে। সড়কের ঝুকিপূর্ণ বাঁকে সিংহভাগ গাছ রয়েছে। যা অপসারণ করা হয়নি।…

Read More

কল্যাণ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না এমন নিশ্চয়তা দিতে পারি না। সামনের নির্বাচনে সহিংসতা রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করতে। এ লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বুধবার (২৪ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। এ সময় পাড়া মহল্লার ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা অসম্ভব দাবি করে নির্বাচনী পরিবেশ ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠক সূত্রে জানা যায়, আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সহিংসতা…

Read More

কল্যাণ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি । বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলটির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন মহাসচিব। মির্জা ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবং সম্পাদকমণ্ডলীর নেতাদের সঙ্গে যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে : ২৫ নভেম্বর সারা দেশে যুবদলের বিক্ষোভ সমাবেশ। ঢাকায় এই বিক্ষোভ সমাবেশ হবে জাতীয়…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরে আব্দুর রহমান কাকন হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ পার হলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া কবরস্থানের পাশে তিন রাস্তার মাথায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতীলীগের সাবেক নেতা আব্দুর রহমান কাকন খুন হন। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। নিহতের মা সুফিয়া বেগম ও ভাই রিফাত হোসেন জানান, যশোর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপন দেড় মাস আগে কাকনকে মারপিট করেছিলেন এবং জীবননাশের হুমকিও দিয়েছিলেন। নিহতের…

Read More

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবি সরিয়ে দিতেই এত কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারেনি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না। ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই চিন্তায় পড়েন ভক্তরা। গুঞ্জন উঠে তাহলে কী তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে নিক-প্রিয়াঙ্কার? ফেসবুক ও টুইটারের বায়োতে প্রিয়াঙ্কা জোনাস পদবি মুছে দিয়ে দেওয়ার পরই এ গুঞ্জন শুরু হয়। সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত…

Read More

কল্যাণ রিপোর্ট যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা জালিয়াতির ঘটনায় বোর্ড চেয়ারম্যান-সচিবের অপসারণের দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। এ দাবিতে রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে বোর্ড চেয়ারম্যান, সচিবসহ জড়িতদের প্রত্যাহার করা উচিত। এছাড়া চলতি মাসের মধ্যেই দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ ও জালিয়াতির টাকা উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ…

Read More

কল্যাণ রিপোর্ট নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উদ্যাপন হয়েছে। উপলক্ষে রোববার বিকলে সেনানিবাসের ওসামানী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আয়োজন ছিলো প্রীতিভোজ, সামরিক হাসপাতালে উন্নত খাবার পরিবশেন। পাশপাশি সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দিবসটি উদ্যাপন উপলক্ষে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদসহ সব ইউনিটের মসজিদে করা হয় বিশেষ মোনাজাত। সদর দফতর ও ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশেষ প্রীতিভোজ ও সম্মিলিত সামরিক হাসপাতালে পরিবশেন করা হয় উন্নতমানের খাবার। এছাড়াও যশোর ও জাহানাবাদ সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর উপর আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও…

Read More

ক্রীড়া ডেস্ক : ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার বিরুদ্ধে সেক্স-টেপ কাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় তাকে এক বছরের স্থগিত জেল দেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী বেনজেমা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গত মাসে বিচার শুরু হয়। ২০১৫ সালের জুনের ওই কাণ্ডে জাতীয় দলে জায়গাও হারিয়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন বেনজেমা। ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি ছিল তার। তবে এর মধ্যেই বুধবার রাতে শেরিফের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবেন তিনি। বুধবার আদালতের রায়ে তাকে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। ২০১৫ সালে ‘সেক্স টেপ’ বানিয়ে জাতীয়…

Read More

সালমান হাসান সড়ক পথের মত রেলপথেও আমদানি পণ্য এনে দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীরা। বিপুল পরিমাণ আয় করলেও পণ্য খালাসের ক্ষেত্রে রেলওয়ের থেকে নূন্যতম সহযোগিতা মিলছে না। ফলে পণ্য খালাস করতে অন্তহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্টেশনগুলোয় কোটি কোটি টাকার পণ্য আনলোড হলেও সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। যশোর স্টেশনের লোডিং-আনলোডিং প্লাটফর্মের নির্মাণ কাজ দীর্ঘ দিনেও শেষ হয়নি। তাই নওয়াপড়া ও সিঙ্গিয়া স্টেশনে ব্যবসায়ীরা পণ্য খালাস করছেন। কিন্তু সেখানেও মহাদুর্ভোগ। বিদ্যুত না থাকায় আলোর অভাবে সন্ধ্যার পর সেখানে পণ্য খালাস করা যাচ্ছে না। এদিকে স্টেশনটি থেকে জানানো হয়েছে প্রতিদিন ২০টি (১০ ওয়াগন) কন্টেইনার খালি করতে হবে। সেটি না করা গেলে কন্টেইনার প্রতি ৯০ টাকা চার্য…

Read More