বিনোদন ডেস্ক ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি। ২০১৮ সালে গোপনে বিয়ে করেন এই জুটি। দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব-বুবলীর মাঝে। একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও, নায়িকার দাবি- তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি। যে কারণে প্রায়শই নিজেদের কর্মকাণ্ড কিংবা মন্তব্যে সংবাদের শিরোনাম হন এই দুই তারকা। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে হাজির হয়েও বুবলীর মুখে শোনা গেল শাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলীর সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়ক জিয়াউল…
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক চলতি বছর হজ করতে গিয়ে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত বিভিন্ন দেশের ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের ৩১ জন মারা গেছেন বলে জানা গেছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। তীব্র গরমের কারণেই এবার এতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরব কূটনীতিকরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তীব্র গরমে এখন পর্যন্ত মিশরের মোট ৬৫৮ জন মারা গেছেন। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন। মিশর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন। নিবন্ধিত হয়ে হজ করতে…
ঢাকা অফিস একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৩ জুন। এ ধাপে আবেদন করেছেন সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী। রোববার (২৩ জুন) রাত ৮টায় প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ওইদিন শিক্ষার্থীরা জানতে পারবেন, তিনি কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে শুক্রবার (২১ জুন) এমন তথ্য পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শুক্রবার বিকেলে বলেন, ২৩ জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব…
ঢাকা অফিস সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুইমাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়র শিক্ষকরা। নতুন চালু করা প্রত্যয় স্কিমে যুক্ত হতে চান না তারা। শিক্ষকদের দাবি, আগের নিয়মে তাদের পেনশন চালু রাখা হোক। দাবি আদায়ে গত ৪ জুন সব বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। ওইদিন নতুন করে সরকারকে আলটিমেটাম দেন ফেডারেশনের নেতারা। শিক্ষক নেতাদের বেঁধে দেওয়া সেই সময়সীমা শেষ হবে সোমবার (২৪ জুন)। এ সময়ের মধ্যে দাবি না মানলে পরদিন ২৫ জুন থেকে টানা তিনদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এরপর…
ঢাকা অফিস বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। শুক্রবার (২১ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন শুক্রবার শোভাযাত্রাটি করছে তারা। শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানান সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে। দুপুর নাগাদ রমনা ও আশপাশের এলাকা চলে যায়…
মাগুরা জেলা প্রতিনিধি মাগুরায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলা বেঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহিদ বিশ্বাস (৩৮) সদর উপজেলার বেংঙ্গা গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বেঙ্গা গ্রামের আনারুল ও আশরাফের মধ্যে স্থানীয় একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। দুজনই স্থানীয় গ্রাম্য মাতবর। বৃহস্পতিবার বিকেলে আনারুল বিরোধপূর্ণ ওই জমিতে মাটি ফেলতে যান। এসময় আশরাফের ছেলে মেহেদী মাটি ফেলতে বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে আনারুল ও তার সমর্থকরা জাহিদ, নাসির, মেহেদী, আলম হুজুর, রাশেদসহ কয়েজনকে কুপিয়ে…
নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শায় খেলার সময় পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ২টার দিকে শার্শার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও আরেক শিশু মোসাম্মৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। দুই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া গ্রামের আলমগীর নামে এক ব্যক্তির বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করে তারা। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে ওই দুই শিশু মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর…
কল্যাণ ডেস্ক ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় উঠে এসেছিলেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। কোরবানি শেষ হলেও ওই ছাগলকাণ্ড নিয়ে বিতর্ক থামছে না। সামাজিক মাধ্যমে ঘুরছে ছাগল, ইফাত ও একজন রাজস্ব কর্মকর্তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ড. মো. মতিউর রহমানের ছেলে। যদিও তা অস্বীকার করেন মতিউর। ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলেও জানিয়েছিলেন। আর ইফাত দাবি করেছিলেন, তিনি কোনো ছাগল কিনেননি। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউর রহমানই ইফাতের বাবা। ইফাত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে একটি…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবে হজ পালনের সময় এবার প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের ফিরে পেতে এখন তাদের হন্য হয়ে খুঁজছেন আত্মীয়-স্বজনরা। এবারের হজে এত মানুষের মৃত্যু কেন হলো সে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এবার এত হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে যেসব হজযাত্রীর হজের অনুমতি ছিল না তারা বেশি হতাহত হয়েছেন। এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মিসরের। আহমদ বাহা নামের এক ব্যক্তি বলেছেন, “‘হতাহতের’ সংখ্যা অনেক ছিল… আমরা শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলাম না।” ৩৭ বছর বয়সী আহমদ বাহা মিসরের নাগরিক। পেশায়…
বিনোদন ডেস্ক প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে তার ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও দুর্বল হয়ে পড়েননি তিনি। বরং বলছেন আরও একটা দিন কাটল। অ্যাকশন ধর্মী ছবি করার ফল। প্রিয়াঙ্কা তার পরবর্তী ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এ সিনেমা। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন রয়েছে এ সিনেমা। এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন অভিনেত্রী। দিন কয়েক আগেই এ সিনেমার শুটিং করতে গিয়ে গলায় চোট পান তিনি। সেই সময় ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘পেশাগত…








