কল্যাণ ডেস্ক চট্টগ্রামের পাহাড়তলীতে মাকে খুনের ঘটনায় এক কিশোরী কলেজছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের ঘটনার পর শুক্রবার (২৪ মে) মেয়েকে হেফাজতে নেয় পুলিশ। এরপর জবানবন্দিতে দেন খুনের বর্ণনা। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার (২৫ মে) ওই কিশোরীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খুন হওয়া নারীর পালিত সন্তান ওই কিশোরী। ভারতীয় অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী মালবিকা সেনের নৃত্য ও ইয়োগা অনুশীলনের কারণে কিশোরীর ওপর ক্ষুব্ধ ছিলেন মা। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে মাকে কাঠের টুকরা দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে খুন করেন ওই কিশোরী। নিহত আনোয়ারা বেগম (৫৭) নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোডে চৌধুরী…
Author: admin
বাগআঁচড়া প্রতিনিধি মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করা ও সময় মতো বিল না পাওয়ার অভিযোগ উঠেছে যশোরের বাগআঁচড়া অঞ্চলের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। এ ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগআঁচড়া সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং না নেওয়া ও সময়মত বিদ্যুৎ বিল বাড়িতে পৌঁছে না দেওয়া তাদের নিয়মে পরিণত হয়েছে। কয়েক মাস ধরে চলছে এ অবস্থা। অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। বাগআঁচড়ার জামতলা এলাকার আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ প্রতিমাসের ২৬ তারিখ। অথচ ২৪ মে শুক্রবার…
বেনাপোল প্রতিনিধি ভারতে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৩ বাংলাদেশী নারী। শনিবার (২৫ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। তারা দীর্ঘ দেড় বছর ভারতে কারাবাস করেছেন। তারা হলেন, তামান্না আক্তার (২১), মাহমুদা আক্তার (২২) ও মৌসুমী দাস (২৪)। তারা দেশের ময়মনসিংহ, ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম বলেন, তারা পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পথে ভারতে গিয়ে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হন। এরপর আদালতের মাধ্যমে তারা জেলখানায় যান। পরে…
কল্যাণ ডেস্ক বৈশ্বিক মন্দা ও ডলার সংকটে ঋণপত্র (এলসি) খুলতে না পারায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে। ২০২৩-২৪ অর্থ বছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রার তুলনায় ৬৭ কোটি ৮৯ লাখ টাকা রাজস্ব আদায় কম হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ২৮১ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে পাঁচ হাজার ২১৩ কোটি ১১ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ১০ মাসে বেনাপোল বন্দর দিয়ে ১৭ লাখ ৫৫৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়। আর চলতি বছরের এ ১০ মাসে আমদানি হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৫৮৩ মেট্রিক টন। এ সময়ে দুই লাখ ৫৭ হাজার ৯৬৫ মেট্রিক টন পণ্য আমদানি কম…
লাইফস্টাইল ডেস্ক আমাদের প্রতিদিনের খাওয়া খাবারের সবচেয়ে বড় প্রভাব পড়ে আমাদের শরীরে। কিছু খাবার আছে যা আমাদের মস্তিষ্কের জন্য উপকারী। আবার কিছু খাবার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের শরীর ও মন সুস্থ রাখতে মস্তিষ্কের সুস্থতা সবার আগে জরুরি। তাই খেতে হবে এর জন্য উপযোগী খাবার। সেইসঙ্গে বাদ দিতে হবে মস্তিষ্কের জন্য ক্ষতিকর খাবার। চলুন জেনে নেওয়া যাক- চিনি চিনি আবার কে না খায়? মিষ্টি স্বাদের প্রায় সব খাবার তৈরিতেই চিনি ব্যবহার করা হয়। অন্তত প্রতিদিনের চা কিংবা কফির সঙ্গে তো চিনি খাওয়া হয়ই। কিন্তু আপনি কি জানেন এই চিনি আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে? পরিমিত মাত্রায় না খাওয়া হলে…
আন্তর্জাতিক ডেস্ক তাত্ত্বিকভাবে বসবাসযোগ্য নতুন একটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এটি আকারে পৃথিবীর চেয়ে ছোট, কিন্তু শুক্রের চেয়ে বড়। প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে নতুন আবিষ্কৃত গ্রহটি। খবর সিএনএনের। বিজ্ঞানীদের দুটি দল একসঙ্গে এই গ্রহটি আবিষ্কার করেছে। তারা এর নাম দিয়েছো গ্লিস ১২বি। গত বৃহস্পতিবার (২৩ মে) দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস এবং রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে নতুন এক্সপ্ল্যানেট (আমাদের সৌর জগতের বাইরের যে কোনো গ্রহ) সম্পর্কে চমকপ্রদ নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্লিস ১২বি মীন রাশিতে অবস্থিত একটি শীতল লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যা আমাদের সূর্যের আকারের প্রায় ২৭ শতাংশ এবং তাপমাত্রার…
নিজস্ব প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পরিচয়ে খোলা হয় ভুয়া ফেসবুক প্রোফাইল। আর সেই আইডি থেকে হেয়ার টনিকসহ রূপচর্চার নানা হারবাল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহারের কারণে মানুষ বিশ্বাস করে এসব পণ্য অর্ডার করেন। চটকদার বিজ্ঞাপন দিয়ে হারবাল সামগ্রী বিক্রির রমরমা বাণিজ্যে জড়িত এক ভিয়েতনামী নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন– ভিয়েতনামী নাগরিক ট্রান-আনহ-থো ওরফে মিস্টার টনি ও নুরুল আমিন ওরফে ইয়ামিন। শুক্রবার (২৪ মে) রাতে গুলশান এলাকায় ডিবি সাইবার ক্রাইম বিভাগের (দক্ষিণ) একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন চাইনিজ…
বিনোদন ডেস্ক সিনেমাঙ্গনে শুরুটা সকলের জন্যই সুখকর হয় না। সাফল্যে কিংবা জনপ্রিয়তা ধরা দেওয়ার আগে কঠিন সব মুহূর্ত, প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তারকাদের। যার অধিকাংশই উঠে আসে তাদের অতীত অভিজ্ঞতার গল্পে। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার গল্প শোনালেন হলিউডের জনপ্রিয় ও অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অ্যান সাফল্যের মুখ তো দেখেছেন, তবে অভিনয় জগতে প্রবেশের গল্পটা মোটেও সহজ ছিল না তার জন্য। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন অ্যান। সেই স্বপ্নপূরণে ছুটেছেন অবিরাম। তবে এই অবিরাম ছুটে চলার পথে অস্বস্তিকর অনেক অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল একসঙ্গে ১০ জনকে চুমু খাওয়ার মতো অগ্নিপরীক্ষা! সেটাও…
আন্তর্জাতিক ডেস্ক দুটি বিশ্বযুদ্ধ দেখে ফেলেছে পৃথিবী। তাদের ভয়াবহতা কতটা সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছে মানবজাতি। সম্প্রতি ইসরায়েল-হামাস সংঘাত, ইরান-ইসরায়েল দ্বন্দ্ব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন। কিন্তু কবে হবে সেই যুদ্ধ? সম্প্রতি ভারতের এক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন-তারিখও দিয়েছেন! তার মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। যে ভারতীয় জ্যোতিষী এই ভবিষ্যদ্বাণীটি করেছেন তার নাম কুশল কুমার। অনলাইনভিত্তিক জনপ্রিয় প্রকাশনা প্ল্যাটফর্ম ‘মিডিয়া’ অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি একজন বৈদিক জ্যোতিষী। তিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন। তার এই ভবিষ্যদ্বাণীটি নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি মিডিয়াতে একটি…
ক্রীড়া ডেস্ক গত বছরের ১৪ এপ্রিল ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল। উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে বাফুফে ১৭ এপ্রিল জরুরি নির্বাহী সভা করে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটি এবার ফিফার কাছে চরম প্রশ্নবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার ফিফার এথিকস কমিটি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে জরিমানা ও সাবেক কয়েকজন স্টাফকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয়। ফিফা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা ফাইল প্রকাশ করে। প্রায় প্রত্যেকের ফাইলেই বাফুফের তদন্ত কমিটির বিষয়টি দুয়েক প্যারা আসলেও, সালাম মুর্শেদীর ফাইলে বাফুফের তদন্ত কমিটি নিয়ে ফিফা বিশদ বিশ্লেষণ দিয়েছে। সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর ওপর ফিফা…









