Author: admin

রেমালের তাণ্ডবে দীর্ঘ ক্ষতির মুখে দক্ষিণাঞ্চল

ঢাকা অফিস ঘূর্ণিঝড় রেমালে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, রেমালে ১৯ জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, আগামীকালও দমকা হাওয়া থাকবে। জলাবদ্ধতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা মোকাবিলায় কাজ চলছে, সেটা পুরোপুরি দুর্যোগ না কেটে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, দুর্যোগ পরবর্তী বা অন্য কোনো সময়ে নয়ছয় হবার সুযোগ নেই। তারপরও খতিয়ে দেখা হবে, যেন ক্ষতিগ্রস্ত লোকজন অনুদানের টাকা পান। সব মন্ত্রণালয় যার যার জায়গা থেকে কাজ করছে। এখন দুর্যোগ পরবর্তী কার্যক্রম…

Read More
অনলাইনে যৌন নির্যাতনের শিকার ৩০ কোটি শিশু: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক প্রতি বছর বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি শিশু অনলাইন যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। গুরুতর এই সমস্যার বিষয়ে অনুমান করা প্রথম বৈশ্বিক পরিসংখ্যান সোমবার (২৭ মে) প্রকাশ করা হয়েছে। সেখানেই উঠেছে এসেছে অনলাইনে শিশু নির্যাতনের এই ভয়াবহ চিত্র। ইউনিভার্সিটি অব এডিনবার্গের গবেষকরা দেখেছেন, গত ১২ মাসে বিশ্বের প্রতি আটজনের একজন শিশু যৌন ছবি বা ভিডিও সম্মতিবিহীন গ্রহণ, শেয়ার ও এক্সপোজারের শিকার হয়েছে। সংখ্যার দিক থেকে এর পরিমাণ প্রায় ৩০ কোটি ২০ লাখ। গবেষণাটি পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব এডিনবার্গের চাইল্ডলাইট গ্লোবাল চাইল্ড সেফটি ইনস্টিটিউট। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ও অন্যান্য যুবকদের মাধ্যমে অবাঞ্ছিত সেক্সটিং (যৌন বিষয়ক চ্যাটিং) এবং যৌন…

Read More
সোনার পাহাড়ে মানুষের ঢল, ঘিরে রেখেছে পুলিশ

কল্যাণ ডেস্ক গত শনিবার রাতে ইটভাটার চারপাশে ১৪৪ ধারা জারি করে এক প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপর থেকে ঘটনাস্থলে ২৪ ঘণ্টাই পুলিশ পাহাড়া দিচ্ছেন। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের কাছে ‘সোনার পাহাড়’ বলে পরিচিতি পাওয়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহারের আরবিবি নামের আলোচিত ইটভাটা ঘিরে রেখেছে পুলিশ। এট ইটভাটায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। গত শনিবার রাতে ইটভাটার চারপাশে ১৪৪ ধারা জারি করে এক প্রজ্ঞাপন দেওয়া হয়। এরপর থেকে ঘটনাস্থলে ২৪ ঘণ্টাই পুলিশ পাহাড়া দিচ্ছেন। কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার রাজোর গ্রামের মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি…

Read More
লাশ না পেলে মিলবে না মৃত্যু সনদ, অপেক্ষায় কাটতে পারে ৭ বছর

আন্তর্জাতিক ডেস্ক চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। টানা কয়েকদিন ধরে নিরলস তল্লাশির পরও মেলেনি কিছুই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আনোয়ারুল আজীম আনারের লাশ পাওয়া না গেলে কী হবে? ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদই বা কবে মিলবে? এক্ষেত্রে ভারতের আইন কী বলে? রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই বিষয়গুলোই তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় ‘খুন হওয়া’ বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। গত ১৩ মে থেকে ১৫ মের মধ্যে তাকে হত্যার…

Read More
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস প্রবল শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো খুব শিগগির পরিদর্শন করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন পরিদর্শনে যাবেন তখন দলের নেতাকর্মীরাও সেখানে যাবেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি। মানবিক কাজে বিএনপিকে দেখা যায় না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বিরোধী দল হিসেবে বার বার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে…

Read More

কল্যাণ ডেস্ক বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কারণে উত্তাল সাগর। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। এমন বৈরী পরিবেশের মধ্যেও পর্যটকেরা ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে গোসল করতে নামছেন। ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড কর্মীরা নানাভাবে চেষ্টা করেও পর্যটকদের সমুদ্র থেকে তুলে আনতে পারছে না বলে জানা গেছে। লাবনী পয়েন্টে গিয়ে সরেজমিনে দেখা যায়, সুগন্ধা পয়েন্টে ৪০-৫০ জন পর্যটক উত্তাল সাগরে গোসল করছেন। তাদের সাগরে নামতে বাধা দিয়েও লাভ হয়নি। জিয়াসমিন নামের এক পর্যটক বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। তারা গোসল করছে তাই আমিও নামলাম। সি সেফ লাইফগার্ডের কর্মকর্তা জয়নাল আবদিন ভুট্টু বলেন, এই মুহূর্তে সাগর খুবই উত্তাল। বাতাসের গতি…

Read More
ঘূর্ণিঝড় রেমালে ১৯ উপজেলার ভোট স্থগিত : ইসি সচিব

ঢাকা অফিস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। ইসি সচিব বলেন, মূলত আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যেই গতকাল সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে। যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ, বেড়িবাঁধ ভেঙেছে, কোথাও কোথাও…

Read More
এই মুহূর্তে শূন্য ঘোষণা নয়, অপেক্ষা করবে সংসদ সচিবালয়

ঢাকা অফিস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারতে এ সংসদ সদস্যের মৃত্যু হলেও তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করার সুযোগ নেই। আসন শূন্য ঘোষণার জন্য আরও অপেক্ষা করবে সংসদ সচিবালয়। তবে আসনটি এখনই শূন্য ঘোষণা না করা হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের সব তথ্য মুছে ফেলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য (মৃত্যুর তারিখ থেকে) ঘোষণা করা হয়। পরে…

Read More

ঢাকা অফিস প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে। এর আগে বিকেল থেকেই রেমালের অগ্রভাগ উপকূল তীরবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করে। রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। পুরোপুরি অতিক্রম হতে রাত ৯-১০টা বাজতে পারে। এরপর এর পেছনের অংশ অতিক্রম করবে। এর প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়াসহ ভারী ও অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্পর্কে তিনি বলেন, বিকেলের দিকে এর…

Read More
ঘূর্ণিঝড় রেমাল : স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস দুর্যোগকালীন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ-বছরের সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রোববার (২৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি-৪ এর লক্ষ্য শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা। ভবনের নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে পরিবর্তন আনাও একই সঙ্গে প্রাসঙ্গিক। শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যেও চিন্তার পরিবর্তন করতে হবে। তাদের মাঠে নিয়ে আসতে হবে। প্রকৌশলীরা তাদের মনোজাগতিক…

Read More