প্রেস বিজ্ঞপ্তি টিভিএস মোটর কোম্পানি, টু এবং থ্রি-হুইলার সেগমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক অটোমেকার, আজ বাংলাদেশে TVS Apache RTR 160 Xonnect Edition মোটরসাইকেল লঞ্চ করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি বাংলাদেশে তার গ্রাহকদের জন্য অনেক পণ্য অফার করে, যার মধ্যে টিভিএস অ্যাপাচি সিরিজ পারফরম্যান্স মোটরসাইকেলের উৎসাহীদের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড। বাংলাদেশের গ্রাহকদের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সাথে যারা ক্রমাগত বিকশিত হচ্ছে তাঁদের জন্য TVS Apache RTR 160 Xonnect Edition হলো আমাদের গ্রাহকদের চাহিদার বাস্তবায়নের প্রতিশ্রুতির একটি প্রমাণ। সম্পূর্ণ নতুন TVS Apache RTR 160 Xonnect Edition রেসিং ডিএনএর সাথে সঙ্গতিপূর্ণ আকর্ষণীয় স্টাইল এবং আকর্ষণীয় গ্রাফিক্স সহ আপডেট করা হয়েছে। এর নতুন জেনারেশনের ইঞ্জিনটি বাইকের পারফরমেন্সের…
Author: admin
ক্রীড়া ডেস্ক বঙ্গবন্ধু কাপ কাবাডির হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপুটে জয় দিয়ে চতুর্থ টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ। আরদুজ্জামান, মিজানুরদের নিয়ে গড়া বাংলাদেশ দলের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি কোরিয়া। ৫টি লোনাসহ ম্যাচ জেতে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাট ছাড়ে স্বাগতিকরা। বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি প্রতিপক্ষের কাছ থেকে তুলে আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর। ম্যাচসেরা বাংলাদেশের রেইডার মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে…
কল্যাণ ডেস্ক নির্মম তাপপ্রবাহে পুড়ছে মেক্সিকো। দেশটিতে গরম এতটাই তীব্র হয়ে উঠেছে যে গাছ থেকে ফলের মতো টুপটাপ ঝরে পড়ে মারা যাচ্ছে হাউলার বানর। গত ৪ মে থেকে ২১ মে পর্যন্ত অন্তত ১৩৮টি হাউলার বানর মারা গেছে। যেসব এলাকায় তাপমাত্রা অস্বাভাবিক বেশি, ওইসব জায়গায় এসব বানরের মৃত্যু হচ্ছে। তাবাস্কো অঙ্গরাজ্যে অন্তত ৮৩টি হাউলার বানরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও অনেকগুলো অসুস্থ বানরকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পাঁচটি বানরকে স্থানীয় পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হাউলার বানর শক্তিশালী কণ্ঠের জন্য সুপরিচিত। পশুচিকিৎসক ড. সার্জিও ভ্যালেনজুয়েলা দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ওদেরকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছে। পানিশূন্যতা আর জ্বরে ভুগছিল ওরা। একেবারে নিস্তেজ…
আন্তর্জাতিক ডেস্ক ভারতের রাজধানী দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। আহত আরো কয়েকজন শিশুর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। শনিবার (২৫ মে) গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস বলেছে, রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে পরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। ছয় শিশু রাতেই মারা যায়। রবিবার ভোরে আরও এক শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী…
বিনোদন ডেস্ক ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। রোববার গুলশানে অবস্থিত একটি প্রতিষ্ঠানের শোরুমে হাজির হন এই তারকা। এসময় বুরাককে একনজর দেখতে সড়কে ভিড় জমান শত শত মানুষ। তাদের সামনেই ঢাকার রাস্তায় খোলা জিপে ঘুরেছেন এই অভিনেতা। এরপর ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে হাতে নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তুরস্কের সুপারস্টার বুরাক অ্যাজিভিটকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় অভিনেতা বুরাক নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। শুক্রবার (২৪ মে) তিনি ঢাকায় পৌঁছান এবং বর্তমানে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থান করছেন। প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের…
কল্যাণ ডেস্ক চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে বলে জানিয়েছে মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সেই হিসাবে এ বছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদ্যাপন করা হতে পারে। মিসরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এই ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এ তথ্য জানিয়েছে। আগামী ৬ জুন সূর্যাস্তের পর পবিত্র জিলহজ মাসের চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিসরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত। গতকাল শনিবার এক বিবৃতিতে তাহা রাবেহ এ…
ঢাকা অফিস সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যের তদন্ত দল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছেছে। আজ রোববার সকালে ঢাকা থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় বেলা ১১টায় তাঁরা কলকাতায় পৌঁছান বলে জানা গেছে। এরপর হোটেলে গিয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী তদন্তকাজ শুরু করে ঢাকার গোয়েন্দা দল। ঢাকার গোয়েন্দা দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ। তাঁর সঙ্গে আছেন গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মু. আ. আহাদ ও অতিরিক্ত উপকমিশনার মো. শাহিদুর রহমান। কলকাতা বিমানবন্দরে পৌঁছে ঢাকার গোয়েন্দা দলের প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদ বলেন, ইন্টারপোলের মাধ্যমে সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে…
ঢাকা অফিস সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ গত বৃহস্পতিবার দেন, সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক। সম্পদ জব্দ ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে। পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা…
ঢাকা অফিস বাংলাদেশ উপকূলের আরো কাছে চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। রোববার (২৬ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের…
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি। পরে মিছিল করেন সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ, হাইস্কুল গেট ও খাদ্যগুদাম এলাকায় এ লিফলেট বিতরণ হয় এবং যশোর-খুলনা মহাসড়কে মিছিল করা হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর…









