Author: admin

ঘূর্ণিঝড় রেমাল: রাতেই আঘাত হানার আশঙ্কা

ঢাকা অফিস আগামীকাল রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর ও সরকারের পক্ষ থেকেও এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন,  “আগামীকাল দুপুরের পরে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে। সেই সাথে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। ঘূর্ণিঝড়ের প্রভাব আজ রাত থেকেই উপকূলীয় এলাকায় পড়তে শুরু করবে।” রোববার দুপুর ১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া…

Read More
‘চলচ্চিত্রের ৯০ শতাংশ অভিনেতাই গরু চোর’

বিনোদন ডেস্ক ভারতে চলছে লোকসভা নির্বাচন। কয়েকদিন পরেই ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন রাজ্যের যে সব কেন্দ্রে ভোট হবে এর মধ্যে ঘাটাল অন্যতম। এ কেন্দ্রে তৃণমূলের দেবের সঙ্গে বিজেপির হিরণের তুমুল লড়াই হবে। প্রথম থেকেই ভোট নিয়ে দেব ও হিরণের মধ্যে সংঘাত তুঙ্গে উঠেছে। কখনো হিরণ দেবকে কটাক্ষ করছেন। আবার দেব হিরণের প্রতি বিষোদগার করছেন। হিরণ-দেবের সংঘাতে এবার প্রভাবক হয়ে ঢুকলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু পোস্ট করলেন বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে। এ পোস্টে তিনি আপলোড করলেন একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার নথি। পাশাপাশি গত ২৫.০১.২০১৭ তারিখের কিছু টাকা পয়সার লেনদেনের হিসেবও তুলে ধরা হয়েছে শুভেন্দুর এ পোস্টে। শুভেন্দুর…

Read More
শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার আজই ছিল শেষ দিন। অবশেষে একেবারে শেষ মুহুূর্তে এসে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপে। আজ শুক্রবার যুক্তরাজ্য সময় বিকেলে বিশ্বকাপের দল চূড়ান্ত করে করে পাকিস্তান। টানা দুই ঘণ্টার সভা শেষে দল ঘোষণা করে পিসিবির নির্বাচক কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আফজাল, গ্যারি কারস্টেন, মোহাম্মদ ইউসুফ, ওহাব রিয়াজ। নির্বাচিত ১৫ জন খেলোয়াড়ের মধ্যে আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব এবং উসমান খানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে। মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম সর্বশেষ ২০১৬ এবং২০২১ সালের আসরে উপস্থিত ছিলেন।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ড ম্ঞজুর হওয়া আসামিরা হলেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, মোস্তাফিজ ও এক নারী। সম্প্রতি কলকাতায় খুন হন এমপি আজীম। বাংলাদেশ ও ভারত উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। আজীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ…

Read More
নারীসহ ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এমপি আনার

আন্তর্জাতিক ডেস্ক সন্দেহ করা হচ্ছে শিলাস্তি রহমান ওরফে সিনথিয়া রহমান (ডানে) নামের এই তরুণীর সঙ্গে ওই ফ্ল্যাটে প্রবেশ করেন এমপি আনার। ভারতের কলকাতার নিউ টাউনে গত ১৪ মে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এখন তার হত্যা রহস্যের জট খুলতে শুরু করেছে। এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এমপি আনারকে হত্যা করা হয় নিউ টাউনের একটি ফ্ল্যাটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৪ মে) জানিয়েছে, নিউ টাউনের ওই বাড়ি থেকে পাওয়া সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, এমপি আনার নারীসহ ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর সেখানে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে…

Read More

নিজস্ব প্রতিবেদক আইনি জটিলতা থাকায় যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ মে) স্থগিতদের সিদ্ধান্ত দেয় সংস্থাটি। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সিদ্ধান্তটি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ ১৩ মে আদেশে মো. শাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তার অনুকূলে প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিপিএলএ নং ১৭১৩/২২৪ দায়ের করলে ২০ মে ২০২৪ তারিখের আদেশে…

Read More
হাসপাতালে ভর্তি শাহরুখ খান

বিনোদন ডেস্ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিং খান। সেখানে অসুস্থবোধ করায় শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের।…

Read More
এমপি আনোয়ারুলের মরদেহ পাওয়া যায়নি: কলকাতা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ৮ দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের সূত্রগুলো বলছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তবে ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার যে ফ্লাটে এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি। এবিপি আনন্দ বলছে, বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আনোয়ারুল আজীমকে কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে অ্যাপার্টমেন্টে সর্বশেষ দেখা গিয়েছিল, সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। ভারতীয়…

Read More
ঝিকরগাছায় হোসেনউদ্দিন হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) বেলা ২টার দিকে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল তার মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিষদ ঝিকরগাছার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এরপর জানাজা নামাজ শেষে তার বসতবাড়ির পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। বরেণ্য এই প্রাবন্ধিকের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী…

Read More
নির্বাচনী সহিংসতার যুবক খুন

কল্যাণ ডেস্ক কলঙ্কিত ইতিহাসের অংশ হয়ে শেষ হলো কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম নির্বাচন। নির্বাচনে সহিংসতা হয়েছে। এতে সফুর আলম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) দুপুরে ভোটগ্রহণ চলাকালে সহিংসতার এ ঘটনা ঘটে। নিহত সফুর আলম পশ্চিম পোকখালীর ৪ নম্বর ওয়ার্ডের মালমুরাপাড়ার মৃত নমিউদ্দিনের ছেলে। তিনি মোটরসাইকেল প্রতীকের এজেন্ট ছিলেন। প্রার্থী শামসুল আলমের আত্মীয় তিনি। তবে টেলিফোন প্রতীকের সমর্থকদের দাবি, সফুর আলম তাদের কর্মী। সকাল ৮টায় শুরুর পর কয়েক ঘণ্টা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পোকখালী, জালালাবাদ, ঈদগাঁওয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেন প্রভাবশালী এক প্রার্থীর কর্মী-সমর্থকরা।…

Read More