নিজস্ব প্রতিবেদক পাওনা টাকা আত্মসাৎ ও চাঁদাদাবিতে এক নারীকে মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগে যশোরের চামড়া ব্যবসায়ী আলাউদ্দিন মুকুলসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত ২৫ এপ্রিল সদর উপজেলার কচুয়া গ্রামে নারীর বাড়িতে এই ঘটনার পর ১৭ মে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলো, রামনগর পুকুরকুল এলাকার শাহজাহান মাস্টারের ছেলে আলাউদ্দিন মুকুল, একই এলাকার ইসমাইল হাজীর চাতালের পূর্বপাশের জীবন বারিক এবং আনোয়ার হোসেনের ছেলে আহাদ। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই নারীর স্বামী মাসুদ আলম মারা যাওয়ার পর শহিদুল ইসলাম নামে একজনের সাথে বিয়ে হয়। তিনি বর্তমানে রামনগর রেলক্রসিংয়ের পাশে তার পিতার বাড়িতে থাকেন। তার পূর্বের স্বামী মাসুদ আলম রাজারহাট বাজারে…
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক তাইওয়ানে একাধিক সংস্কার বিল পাস নিয়ে এমপিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তাইওয়ানি সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ান জানিয়েছে, এমপিদের আরও ক্ষমতা দেওয়ার বিল উত্থাপন করেছিল বিরোধী দলগুলো। তবে সেগুলো আটকে দেওয়ার চেষ্টা করে ক্ষমতাসীন দল। এতে করে গতকাল শুক্রবার (১৭ মে) তাদের মধ্যে মারামারি বেধে যায়। বর্তমান ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং দুই বিরোধী দল কুমিংটাং (কেএমটি) এবং তাইওয়ানস পিপলস পার্টির (টিপিপি) মধ্যে আলোচনা হয়। কিন্তু তাদের এ আলোচনা ব্যর্থ হয়। বিরোধী দলগুলো চেয়েছিল কমিটির রিভিও ছাড়া দ্রুত সময়ের মধ্যে বিলগুলো পাস করবে। মারামারি শুরুর আগে প্রথমে দলের হুইপদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর তা রূপ নেয়…
চৌগাছা (যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এসএম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ মে) এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে সুপ্রিম কোর্টের আদেশ ও গতকাল শনিবার নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, কাউন্সিলর সিদ্দিকুর রহমানমনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করে…
এম আর মাসুদ, ঝিকরগাছা সূর্য মাথার উপর। ঘড়ির কাটা একটার দাগ ছুঁয়েছে। একটি বড়ো আমগাছে চার-পাঁচজন খাঁচা (কঞ্চি-বাঁশের তৈরি) বাঁধছেন। গাছের নিচে শতাধিক শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছে। সেখানে একটি ব্যানারে লেখা ‘একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা, বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান।’ চিত্রটি দেখা গেছে শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বিদ্যালয় আঙিনায় ২০টি গাছে শতাধিক এ কৃত্রিম পাখির বাসা টাঙানো হয়। উপজেলার কুলিয়া গ্রামের মোহাম্মদ সায়েদ আলী পাখির নিরাপদ আশ্রয়ের জন্য এই কাজটি করেন। ৫৩ বছরের মোহাম্মদ সায়েদ আলী পেশায় একজন কৃষক। তবে এলাকাবাসীর কাছে তিনি সাদা মনের মানুষ…
ক্রীড়া ডেস্ক কথা ছিল বিশ্বকাপের দল ঘোষণা করার দিনেই দেখা যাবে বাংলাদেশের নতুন জার্সি। কিন্তু অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে বাংলাদেশের স্কোয়াড বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে অনেক আগেই। সেখানে বাংলাদেশ অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের জন্য। তবে এখন পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সির দেখা মেলেনি। বৈশ্বিক আসরের বড় এক আকর্ষণ এই জার্সি। ওয়ানডে বিশ্বকাপে এই জার্সি উন্মোচনের মাধ্যমেই দল ঘোষণার প্রক্রিয়া শেষ করেছিল বিসিবি। অথচ এবারেই দেখা যাচ্ছে ধীরগতি। জার্সি উন্মোচন নিয়ে আজ শনিবার মিরপুরে গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তাই তারা…
নিজস্ব প্রতিবেদক, যশোর যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপার জোকা গ্রামে পুলিশ পরিচয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় গ্রামবাসী ও ঝাঁপা ফাঁড়ি পুলিশের সদস্যরা ডাকাতদলের সদস্য তহিদুল ইসলামকে (২৯) আটক করেছে। পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার গভীররাতে জোকা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের বাড়িতে ৫/৭ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির জিআই নেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে মই দিয়ে প্রাচির টপকিয়ে বাকি সদস্যরা প্রবেশ করে। বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেরে চিৎকার শুরু করে। এই সময় ডাকাত দল পুলিশ পরিচয় দিয়ে লোহার গেট খুলতে বাধ্য করে। তারপরও প্রবাসী হাফিজুর রহমানের পিতা তসলিম ব্যাপারী ও স্ত্রী পারুল খাতুন গেট খুলতে রাজি…
ঢাকা অফিস ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। তবে তিনি কী কারণে ডিবি কার্যালয়ে এসেছেন তা জানা যায়নি। শনিবার (১৮ মে) নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক আজ বিকেলে ডিবি কার্যালয়ে এসেছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য কিছুক্ষণ পর জানানো হবে। তবে ডিবির একটি দায়িত্বশীল সূত্র বলছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতেই ডিবি কার্যালয়ে এসেছেন তিনি। সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে…
কল্যাণ ডেস্ক নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লেই সেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পেশি শক্তি ও কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশকে ডাকবেন। তারা ব্যর্থ হলে ভোট গ্রহণ বন্ধ করে ওই কেন্দ্রে আলাদা করে ভোট নেওয়া হবে। শনিবার (১৮ মে) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব প্রার্থীই আমার কাছে সমান। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ কিংবা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিকভাবে তাদের…
ঢাকা অফিস বিশ্বের কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে— প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনার জানার বিষয় সব ওয়েবসাইটে আছে, আপনি কার্যালয়ের ভেতরে ঢুকবেন কেন?’ শনিবার (১৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে এখন ১৩ বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে বললো আপনাকে ১৩ বিলিয়ন ডলার?’ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে— সাংবাদিকের এমন জবাবের পর তিনি বলেন, ‘কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে।’ তখন সাংবাদিকরা মন্ত্রীকে জানান, বাংলাদেশ…
ক্রীড়া ডেস্ক টেক্সাসের হিউস্টন শহরে ঝড়ের কারণে শঙ্কার মাঝে পড়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের প্রায় সব অবকাঠামো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এই মাঠেই ২১ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই মাঠের স্থাপনাগুলো ছিল অস্থায়ী। ঝড়ের কবলে সেটা ক্ষতিগ্রস্ত হওয়াতে সিরিজ নির্ধারিত দিনে শুরু হওয়া নিয়ে শঙ্কা জেগেছে বলে জানিয়েছেন ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিথি পিটার ডেলা পেনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় আঘাত হানায় ২১ মে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সিরিজটি নিয়ে শঙ্কা জেগেছে। সম্প্রতি অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ…









